Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহা-রবিবার, বাংলাদেশ-শ্রীলংকা ও ভারত-পাকিস্তান ম্যাচ
    মন ও ক্রীড়া

    মহা-রবিবার, বাংলাদেশ-শ্রীলংকা ও ভারত-পাকিস্তান ম্যাচ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 25, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহা-রবিবার, বাংলাদেশ-শ্রীলংকা ও ভারত-পাকিস্তান ম্যাচ। ছবি ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    এক রবিবার, যেই রবিবারের প্রতীক্ষায় ছিলেন অসংখ্য ক্রীড়া প্রেমীরা। টি-২০ বিশ্বকাপের সুপার ১২’র ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-শ্রীলংকা এবং চিরপ্রতিদ্বন্ধী ভারত–পাকিস্তান।

    মাঠের উন্মাদনা ছাপিয়ে ঘরে-বাইরে সবজায়গায় আলোচনার প্রাণ ছিলো এই ম্যাচগুলোকে নিয়ে। চায়ের কাপের ঝড় থেমে গিয়েছে, হতাশায় হয়ত মুখ চেপে বসেছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। হয়েও যেন হইল না শেষ।

    বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ

    শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভালোই শুরু করেছিলো বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করে সুযোগকে ভালোই কাজে লাগিয়েছিলেন বাংলাদেশের ওপেনাররা। নাইমের ৬২ আর মুশফিকের ৫৭ রানের উপর ভর করে ১৭১ রানের লড়াকু সংগ্রহ তুলে নেয় বাংলাদেশ।
    ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫২ বলে ৮৬ রানের জুটি গড়েন আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসার। এই জুটি ভাঙ্গার সুযোগ আসলেও দুইবার ক্যাচ মিস করে বসেন লিটন দাস। ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়া দেশসেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসান এইদিনে ভেঙ্গে ফেলেন শাহিদ আফ্রিদির করা সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। শ্রীলংকার বিপক্ষে দুই উইকেট নিয়ে তিনি এখন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর অধিকারী। এতো কিছুর পরেও দারুণ ছন্দে থেকেই ১৮ ওভার ৫ বলেই ১৭২ রান সংগ্রহ করে শ্রীলংকা।
    ১৪ বছর পরে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জেতার সুযোগ এভাবে হাতছাড়া করে একটু আশাহত বাংলার টাইগাররা। ক্রিকেট প্রেমীরা লিটনকেই দোষছেন, তালুবন্দি করতে না পারা দুটি ক্যাচ-ই হয়ত পারত বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে। ৫ উইকেটের হার দিয়েই সুপার ১২ যাত্রা শুরু করলো বাংলাদেশ।

    ভারত-পাকিস্তান ম্যাচ

    উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ভৌগোলিক কারণে শুধু নয়, মাঠের উত্তাপেও যেন ছাড়িয়ে যায় সব বাক-বিতন্ডা। কে সেরা!
    ওয়ানডে হোক বা টি-টুয়েন্টি এর আগে ১২ বার দেখা হয়েছিলো দুই দেশের। ১৩ বারের চেষ্টায় অবশেষে সফল টিম পাকিস্তান। ম্যাচ শুরুর আগেই পাকিস্তান টিমকে শক্তিশালী বলে আখ্যা দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাঠেও দেখা গেল তার প্রতিফলন।

    দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে হোঁচট খায় ভারত। পাকিস্তানী বোলার শাহীন আফ্রিদির বোলিং তান্ডবে বিধ্বস্ত ভারতকে এক প্রকার একাই টেনে তুলেন বিরাট কোহলি। ক্রিজের এক প্রান্ত আঁকড়ে ধরে ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন প্যান্ট। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান পুঁজি করে ভারত।

    ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ এক ইনিংস খেলেন পাক ওপেনার জুটি। বাবর ও রিজওয়ানের উদ্বোধনী জুটিতেই ম্যাচ জিতে পাকিস্তান। ৫৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন কিপার ব্যাটার রিজওয়ান। অপরপ্রান্তে ৫২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন পাকিস্তানী অধিনায়ক বাবর আজম। ১৩ বল বাকি রেখে অপরাজিত থেকেই চমকপ্রদ জয় উপহার দেন এই জুটি। ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

    বিশ্বকাপের মঞ্চে অবশেষে এলো ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়। শুধু ব্যাটিং নৈপুণ্যতেই নয়, মাঠের মাঝে নামাজ আদায় করে সাইবার দুনিয়ায় ভাইরাল ক্রিকেটার রিজওয়ান।

    লিখেছেনঃ শরীফুল সাগর

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে   

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমায়ের প্রসব-পরবর্তী মানসিক স্বাস্থ্য: শিশুর ওপর বিরূপ প্রভাব
    Next Article চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    অতিরিক্ত ডিভাইস ব্যবহারে শিশুরা দেরিতে কথা বলতে শেখে

    April 26, 2026

    কোরিয়ায় ‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ জিতলেন অধ্যাপক নাহিদ মাহজাবিন মোরশেদ

    April 22, 2026

    শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্য সেবার কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএমইউতে কর্মশালা

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.