Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » একজন মানুষ কীভাবে শিশু-ধর্ষক হয়ে ওঠে? একটি মনস্তাত্ত্বিক অনুসন্ধান
    মতামত

    একজন মানুষ কীভাবে শিশু-ধর্ষক হয়ে ওঠে? একটি মনস্তাত্ত্বিক অনুসন্ধান

    Moner KhaborBy Moner KhaborMay 23, 2026Updated:May 23, 2026No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুদের ওপর যৌন নির্যাতন পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য অপরাধগুলোর একটি, অথচ বিশ্বজুড়ে প্রতিবছর অসংখ্য শিশু এই সহিংসতার শিকার হচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও খুবই উদ্বেগজনক। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (ASK)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুর কয়েক মাসে প্রকাশিত ধর্ষণের ঘটনাগুলোর প্রায় অর্ধেক ভুক্তভোগী ছিল শিশু; অনেক ক্ষেত্রেই তাদের বয়স ছিল ১২ বছরের নিচে।

    গবেষণায় দেখা যায়, অনেক যৌন অপরাধমূলক আচরণের বীজ কৈশোর (adolescence) থেকেই তৈরি হতে পারে। একজন মানুষ কীভাবে ধীরে ধীরে একজন ধর্ষক হিসেবে গড়ে ওঠে— সেই প্রক্রিয়াকে বোঝার জন্য মনোবিজ্ঞান মানুষের মানসিক বিকাশ, আবেগ, সম্পর্ক ও সামাজিক শিক্ষাকে বিভিন্ন তত্ত্ব ও গবেষণার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। এই প্রক্রিয়া সাধারণত হঠাৎ শুরু হয় না; বরং শৈশব থেকে শুরু হয়ে জীবনের বিভিন্ন স্তর পেরিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে একটি বিকৃত মানসিক কাঠামো।

    প্রথম স্তর: শৈশব — মানসিক কাঠামোর জন্ম

    মনোবিজ্ঞানী জন বোলবির Attachment Theory অনুযায়ী, জীবনের প্রথম কয়েক বছরে শিশুর যত্নদাতার (caregiver) সঙ্গে তার যে আবেগীয় সম্পর্ক গড়ে ওঠে, সেটিই ভবিষ্যৎ সম্পর্কবোধের ভিত তৈরি করে।

    যে শিশু নিরাপদ ভালোবাসা পায়, যার ভয়, কান্না, আবেগকে গুরুত্ব দেওয়া হয়— সে ধীরে ধীরে অন্যের অনুভূতি বুঝতে শেখে। তার ভেতরে গড়ে ওঠে সহানুভূতি (empathy), নিরাপত্তাবোধ এবং সম্পর্কের প্রতি আস্থা।

    কিন্তু যে শিশু অবহেলা (neglect), শারীরিক নির্যাতন (physical abuse), মানসিক নির্যাতন (emotional abuse), অপমান বা অনিরাপদ পরিবেশে বড় হয়, তার মানসিক কাঠামো ভিন্নভাবে গড়ে উঠতে পারে। সে অনেক সময় শিখে ফেলে— সম্পর্ক মানে ক্ষমতার খেলা; কে শক্তিশালী, কে দুর্বল— সেটিই আসল। যদি তার সামনে masculinity বারবার আধিপত্য, ভয় দেখানো বা আবেগ চেপে রাখার ভাষায় প্রকাশ পায়, তবে সে বিশ্বাস করতে শুরু করতে পারে— “পুরুষত্ব” মানেই নিয়ন্ত্রণ ও শক্তি প্রদর্শন। ফলে healthy masculinity নয়, বরং dominance-based masculinity গড়ে উঠতে পারে।

    এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: ট্রমাগ্রস্ত প্রতিটি শিশু কখনোই অপরাধী হয়ে ওঠে না। কিন্তু গবেষণায় দেখা গেছে, অনেক যৌন অপরাধীর জীবনে শৈশবের ট্রমা, অবহেলা ও নিরাপত্তাহীনতার ইতিহাস অস্বাভাবিকভাবে বেশি যায়। অর্থাৎ, ভিত্তিটা অনেক সময় সেখান থেকেই তৈরি হতে শুরু করে।

    দ্বিতীয় স্তর: শেখার বয়স — সমাজ যা শেখায়

    শিশু একটু বড় হলেই শুরু হয় সামাজিক শেখার পর্ব। মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরার Social Learning Theory বলছে, মানুষ আচরণ শেখে দেখে দেখে— পরিবারে, বন্ধুমহলে, মিডিয়ায়, সমাজে।

    একটি ছেলে শিশু কী দেখছে? পরিবারের বড়রা যদি নারীর প্রতি অসম্মান, সহিংসতা বা যৌন ইঙ্গিতপূর্ণ আচরণকে স্বাভাবিক করে তোলে, তবে শিশুর মস্তিষ্ক সেটিকেই “স্বাভাবিক বাস্তবতা” হিসেবে গ্রহণ করতে শুরু করে।

    এর সঙ্গে যুক্ত হয় বন্ধুমহল। যেখানে নারীকে অপমান করা “মজা”, যেখানে তার শরীর নিয়ে কৌতুক স্বাভাবিক, সেখানে ধীরে ধীরে অন্যকে “মানুষ” হিসেবে দেখার ক্ষমতা ক্ষয় হতে থাকে।

    তৃতীয় স্তর: কৈশোর — যৌনতার সঙ্গে প্রথম পরিচয়

    আজকের দিনে অধিকাংশ কিশোর যৌনতা সম্পর্কে প্রথম শেখে পর্নোগ্রাফি থেকে— অনেক সময় ১০–১২ বছর বয়সেই।

    সমস্যা হলো, আধুনিক অনলাইন পর্নোগ্রাফি মানেই আগ্রাসন, আধিপত্য এবং নারী ও শিশুদের বস্তু (objectification) হিসেবে দেখানোর সংস্কৃতি। মনোবিজ্ঞানীরা একে বলেন Early Sexual Scripting।

    কৈশোরের মস্তিষ্ক যখন প্রথম যৌনতার ধারণা তৈরি করছে, তখন সে যা বারবার দেখছে, সেটিই তার কাছে যৌনতার “টেমপ্লেট” হয়ে ওঠে। যদি সেই টেমপ্লেটে সম্মতি (consent) অনুপস্থিত থাকে, যদি সেখানে যন্ত্রণাকেও উত্তেজনা হিসেবে দেখানো হয়, তবে যৌনতার মৌলিক ধারণাটিই বিকৃত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।

    চতুর্থ স্তর: আবেগ নিয়ন্ত্রণের সমস্যা

    প্রাপ্তবয়স্ক হওয়ার পথে অনেক মানুষের ভেতরে জমতে থাকে রাগ, অপমানবোধ, প্রত্যাখ্যানের ক্ষত, ব্যর্থতা, একাকিত্ব বা ক্ষমতাহীনতার অনুভূতি।

    কিন্তু আমাদের সমাজ ছেলেদের খুব কমই শেখায়— কীভাবে আবেগ প্রকাশ করতে হয়, কীভাবে কষ্ট সামলাতে হয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় Emotional Dysregulation।

    কারও ক্ষেত্রে এটি বিষণ্ণতায় রূপ নেয়, কারও ক্ষেত্রে নেশা (substance use), কারও ক্ষেত্রে আত্মবিধ্বংসী আচরণ। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে— বিশেষত যাদের সহানুভূতি আগেই ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং যাদের কাছে যৌনতা মানেই আধিপত্য— তারা নিজেদের ভেতরের অসহায়তা চাপিয়ে দিতে চায় এমন কারও ওপর, যে দুর্বল, অসহায় এবং প্রতিরোধ করতে পারবে না। শিশু তখন হয়ে ওঠে সবচেয়ে সহজ লক্ষ্য।

    পঞ্চম স্তর: নিজের কাছেই নিজেকে নির্দোষ প্রমাণ করা

    কোনো মানুষ অপরাধ করার আগে এবং করার পরেও নিজের কাছে নিজেকে গ্রহণযোগ্য রাখতে চায়। কারণ মানুষের বিবেক সাধারণত হঠাৎ করে নিশ্চুপ হয়ে যায় না। তাই অনেক অপরাধী ধীরে ধীরে নিজের কাছেই মিথ্যা বলা শুরু করে। মনোবিজ্ঞানে একে বলা হয় Cognitive Distortion। যেমন— “শিশুরা কিছু বোঝে না”, “একবারই তো করেছি।”

    প্রথমে এসব চিন্তা দ্বিধাগ্রস্তভাবে আসে। কিন্তু বারবার মনে আওড়াতে আওড়াতে একসময় তা সত্যির মতো মনে হতে শুরু করে। বিবেক ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়।

    ষষ্ঠ স্তর: Four Preconditions Model

    মনোবিজ্ঞানী ডেভিড ফিঙ্কেলহর শিশু যৌন নির্যাতন বোঝার জন্য এই মডেলটি তৈরি করেছিলেন। তাঁর মতে, একটি যৌন অপরাধ ঘটার আগে চারটি বাধা ভাঙতে হয়।

    ১. বিকৃত প্রেরণার জন্ম (Development of Deviant Motivation)
    ক্ষমতা, বিকৃত যৌন চিন্তা, দমিত রাগ বা আবেগীয় বিকৃতি থেকে অপরাধের প্রেরণা তৈরি হতে শুরু করে।

    ২. ভেতরের নৈতিক বাধা দুর্বল হয়ে যাওয়া (Weakening of Internal Inhibitions)
    সহানুভূতি, বিবেক, অপরাধবোধ ও আত্মনিয়ন্ত্রণ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে।

    ৩. সামাজিক ও বাহ্যিক নিয়ন্ত্রণ ভেঙে পড়া (Breakdown of External Barriers)
    পরিবার, সমাজ ও বিচারব্যবস্থার নীরবতা বা দুর্বলতা অপরাধের ঝুঁকি বাড়িয়ে দেয়।

    ৪. শিশুর প্রতিরোধ অকার্যকর করে ফেলা (Overcoming the Child’s Resistance)
    ভয়, প্রলোভন, বিশ্বাসের অপব্যবহারের মাধ্যমে শিশুকে অসহায় করে ফেলা হয়।

    গবেষণায় দেখা গেছে, অধিকাংশ শিশু যৌন অপরাধী ক্লিনিক্যাল অর্থে Pedophile নন। অর্থাৎ, শিশুর প্রতি স্থায়ী যৌন আকর্ষণই সব ক্ষেত্রে মূল কারণ নয়। অনেকেই বরং আবেগ নিয়ন্ত্রণে দুর্বল, অসামাজিক বৈশিষ্ট্যসম্পন্ন (antisocial traits), অথবা সুযোগসন্ধানী এবং তারা প্রায়ই অপরিচিত কেউ নয়। তারা হতে পারে— আত্মীয়, শিক্ষক, গৃহশিক্ষক, প্রতিবেশী, পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। অর্থাৎ, যাদের ওপর শিশুটি সবচেয়ে বেশি ভরসা করে, অনেক সময় অপরাধী সেখান থেকেই আসে।

    নতুন বাস্তবতা: ডিজিটাল অনুঘটক

    আজকের ডিজিটাল পৃথিবী এই ঝুঁকিকে আরও জটিল করে তুলেছে। সন্তান কী দেখছে, কার সঙ্গে কথা বলছে, কখন আচরণ বদলে যাচ্ছে— অনেক সময় কেউ খেয়ালই করে না। এই অমনোযোগই অনেক অপরাধীর জন্য সুযোগ তৈরি করে।

    প্রতিরোধ কোথায়?

    যেহেতু একজন যৌন অপরাধী একদিনে তৈরি হয় না, প্রতিরোধও একদিনের কাজ নয়।

    শৈশবে— নিরাপদ সম্পর্কের ভিত্তি (secure attachment) তৈরি করুন, শিশুর আবেগকে গুরুত্ব দিন, পরিবারে নারীর প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করুন, “মজার” নামে অপমানকে স্বাভাবিক হতে দেবেন না, শিশুদের নিরাপদ ও অনিরাপদ স্পর্শ (good touch–bad touch) শেখান।

    বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে— বয়স ও মানসিক পরিপক্কতা অনুযায়ী যৌনতা নিয়ে খোলামেলা কথা বলুন, সন্তানের অনলাইন জগৎ সম্পর্কে সচেতন থাকুন, আবেগ নিয়ন্ত্রণ (emotion regulation) শেখান। অন্যায় করলে প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন, ছোট ছোট অন্যায়কে অবহেলা করার মধ্য দিয়েই বড় অপরাধীর জন্ম হতে পারে।

    কাজেই শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার পুরো পথজুড়েই— পরিবার, শিক্ষা, সম্পর্ক, আবেগ ও সামাজিক শিক্ষার প্রতিটি স্তরে সচেতন প্রতিরোধ গড়ে তোলা জরুরি। কারণ শুধু অপরাধের পর শাস্তি নিশ্চিত করাই যথেষ্ট নয়; এমন অপরাধ জন্ম নেওয়ার পরিবেশ ও মানসিকতার পথগুলোও বন্ধ করতে হবে।

    শিশুর সুরক্ষা তাই শুধু আইনের দায়িত্ব নয়। এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতি, প্রযুক্তি ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব— যেন আমরা শুধু অপরাধীর বিচারই না করি, বরং ভবিষ্যতের অপরাধী তৈরি হওয়াও প্রতিরোধ করতে পারি।

     

    -ডা. হুমায়রা শাহজাহান হৃদি

    শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ

     

    শিশু ধর্ষণ শিশু নির্যাতন শিশু হত্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশু ধর্ষণ ও হত্যা:
    সমাজের এক বিকৃত মানসিকতার নির্মম প্রতিচ্ছবি
    Next Article অন্ধকার জগতের ব্যবচ্ছেদ: শিশু নিগ্রহ ও মনস্তত্ত্ব
    Moner Khabor

    Related Posts

    ধর্ষণ, হত্যা এসব কেমন মানসিকতার কাজ!

    May 24, 2026

    শিশু ধর্ষণ ও হত্যা: মানবমনের অন্ধকারতম স্তরের নির্মম বহিঃপ্রকাশ

    May 24, 2026

    অন্ধকার জগতের ব্যবচ্ছেদ: শিশু নিগ্রহ ও মনস্তত্ত্ব

    May 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.