Close Menu
    What's Hot

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 5, 2026

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      Recent

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি সাধনকারীর আত্মহত্যার ঝুঁকি বেশি
    মানসিক স্বাস্থ্য

    ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি সাধনকারীর আত্মহত্যার ঝুঁকি বেশি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 11, 2018No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যেসকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করে এবং কোনোভাবে তা থেকে বেঁচে যায়। তাদের ঐ ঘটনার এক বছরের মধ্যে আত্মহত্যা করার ঝুঁকি বেড়ে যায়। এমনই তথ্য পাওয়া গিয়েছে নতুন একটি আমেরিকান গবেষণায়।
    আমেরিকান জার্নাল অব সাইকিয়াট্রিতে প্রকাশিত এই গবেষণায় কলোম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ও নিউইয়র্ক সাইকিয়াট্রিক ইন্সটিটিউটের সহকারী গবেষকরা জানান, এই গবেষণা থেকে এটিই প্রমাণ করে যে ঐ ঘটনার পরের বারো মাস অবশ্যই সেই ব্যক্তিকে নিবিড় পরীক্ষণের মধ্যে রাখতে হবে ও প্রয়োজনীয়  চিকিৎসা দিতে হবে। সবচেয়ে বেশি ঝুঁকি থাকে, যে সময়ে ঘটনাটি ঘটেছে তার কাছাকাছি পরের কয়েক মাসে।
    এই গবেষণার জ্যেষ্ঠ গবেষক মার্ক অলফসন বলেছেন, গবেষণার ফলাফল তাঁদের পরীক্ষণ ভিত্তিক অনুমানকে (হাইপোথিসিস) সমর্থন করে। বলা যায় যে, আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং নিজের ক্ষতি করার অন্যান্য পদ্ধতিগুলো আত্মহত্যার ঝুঁকি বাড়ায়।
    এই গবেষণার জন্য ২০০১-২০০৭ সাল পর্যন্ত ৪৫টি রাজ্য থেকে উপাত্ত সংগ্রহ করা হয়েছে। গবেষকেরা ৬১,২৯৭ জন ব্যক্তির উপর গবেষণা চালিয়ে দেখেছেন যারা ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করেছেন, তার এক বছরের মধ্যেই তারা পুনরায় নিজের ক্ষতি এবং আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছেন। এই উপাত্ত জাতীয় মৃত্যু সূচীর সাথে সম্পর্কিত ছিলো, যা মৃত্যুর তারিখ এবং কারণ বিশ্লেষণ করেছে। যেমন জনসংখ্যা বিষয়ক বৈশিষ্ট্য, সাধারণ মানসিক সমস্যার সাম্প্রতিক চিকিৎসার তথ্য ও নিজের ক্ষতি করার পরিবেশ এবং পদ্ধতি। যেহেতু আমেরিকায় আগ্নেয়াস্ত্রের মাধ্যমে আত্মহত্যার হার আট গুণ বেশি, তাই এটি গবেষকদের আগ্রহের শীর্ষে ছিলো।
    প্রায় ২০ শতাংশ মানুষ যার বেশিরভাগ বয়স্ক এবং সাদা চামড়ার, তারা বিষন্নতা ও অ্যালকোহল ডিসঅর্ডারের মত তুলনামূলক কম মারাত্মক পন্থা অবলম্বন করেছেন। প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করে, এক বছরের মধ্যে তাঁদের আত্মহত্যার হার স্বাভাবিকের তুলনায় ৩৭ গুণ বেশি ছিলো। এই দলে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি ছিলো এবং সাদা চামড়ার বয়স্ক মানুষের ঝুঁকি কালো চামড়ার তরুণদের তুলনায় ৩ গুণ বেশি দেখা গিয়েছে।
    নিজের ক্ষতি করার প্রাথমিক মুহূর্তে প্রায় ২/৩ অংশের পক্ষে আত্মহত্যা সম্ভব হয়েছিলো কারণ তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলো। এছাড়া ব্যক্তির নিজের ক্ষতি করার ঠিক প্রথম মাসেই বাকী ১১ মাসের তুলনায় আবারও এধরণের ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকে প্রায় ১০ গুণ বেশি।
    গবেষক ড. ওলফসন মনে করেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করার ঘটনা থেকে উঠে এসেছে, তার নিরাপত্তার প্রতি বেশি নজর রাখতে হবে। বিশেষ করে প্রথম কয়েক মাসে যদি সে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে আত্মহত্যার চিন্তা করে থাকে।
    এই ব্যক্তিদের আরো গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা আত্মহত্যার ঝুঁকি কমাতে সাহায্য করে। ডাক্তাররা আগ্নেয়াস্ত্রের ব্যাপারে পরিবারকে আরো সতর্ক হতে বলেছেন।
     
    তথ্যসূত্র: সাইপোষ্ট।
    অনুবাদটি করেছেন সুপ্তি হাওলাদার।

    আত্মহত্যা ঝুঁকি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article'আত্মহত্যার সংবাদ কেমন হওয়া উচিত' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    Next Article বিখ্যাত ব্যক্তিদের আত্মহত্যার খবর 'কপিক্যাট' সিন্ড্রোম তৈরি করে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

    September 22, 2026

    বাংলাদেশে আত্মহত্যার হার লাখে ৪০ জন

    September 15, 2026

    বিচারহীনতা মানুষের অপরাধ প্রবণতাকে উস্কে দেয়

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 5, 2026

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে ক্রমান্বয়ে শারীরিক দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ এবং মানসিক রোগ পাল্লা দিয়ে…

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.