Close Menu
    What's Hot

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 5, 2026

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      Recent

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » 'আত্মহত্যার সংবাদ কেমন হওয়া উচিত' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    কার্যক্রম

    'আত্মহত্যার সংবাদ কেমন হওয়া উচিত' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 10, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আজ ১০ সেপ্টেম্বর। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে শনিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশন সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়ে গেল ‘সংবাদ মাধ্যমে আত্মহত্যার সংবাদ কেমন হওয়া উচিৎ’ শিরোনামে এক কর্মশালা।
    কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের (এনআইএমএইচ) পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, এনআইএমএইচ এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, এনআইএমএইচ এর সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তারিকুল আলম, এনআইএমএইচ এর সহকারী অধ্যাপক ডা. ফারজানা রহমান এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক ডা. হাসিনা মমতাজ।
    কর্মশালায় ডা. হেলাল উদ্দিন আহমেদ একটি প্রেজেন্টেশনের মাধ্যমে সংবাদ মাধ্যমে আত্মহত্যার সংবাদ কেমন হওয়া উচিৎ এ বিষয়ে বিভিন্ন তুলে ধরেন। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালে হিসাব মতে পৃথিবীতে প্রতিদিন আত্মহত্যা করে প্রায় তিন হাজার মানুষ। আর প্রতিদিন আত্মহত্যার চেষ্টা করে ষাট হাজার মানুষ। গবেষণা মতে, প্রতিটি আত্মহত্যার ঘটনাকে প্রতিরোধ করা না গেলেও অধিকাংশ ক্ষেত্রে এটিকে অবশ্যই প্রতিরোধ করা যায়। তাই বলা হয়, আত্মহত্যা প্রতিরোধযোগ্য।
    আত্মহত্যা প্রতিরোধে প্রচারমাধ্যমের ভূমিকা
    আত্মহত্যা প্রতিরোধ করার সামাজিক আন্দোলনে এবং এ বিষয়ে সচেতনতা তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে প্রচারমাধ্যমগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রচারমাধ্যমগুলোর জন্য আত্মহত্যার সংবাদ পরিবেশনার একটা সাধারণ গাইডলাইন তৈরি করে দিয়েছে। আমাদের দেশে কোনো কোনো আত্মহত্যার ঘটনাকে সহমর্মিতা দেখাতে গিয়ে, আত্মহত্যার কারণ হিসেবে চিহ্নিত ব্যক্তি বা বিষয়কে ভিলেন হিসেবে উপস্থাপন করে। এর ফল হয় ভয়াবহ। বাংলাদেশে কিছু সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া কয়েকটি আত্মহত্যার ঘটনাকে সঠিকভাবে প্রকাশ ও প্রচার না করায় আমরা দেখি সেটি প্রকাশের পরপরই আরো কয়েকটি লাগাতার আত্মহত্যার ঘটনাও ঘটে।
    আশার কথা এই যে, আমাদের দেশের বেশ কিছু পত্রিকা ও নিউজ চ্যানেল বিষয়টি সম্পর্কে খুবই সচেতন এবং যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে আত্মহত্যার খবর পরিবেশন করে। কিন্তু তারপরও বিষয়টি নিয়ে সংবাদকর্মীদের একটি সাধারণ নীতিমালা মেনে চলা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন যৌথভাবে আত্মহত্যার সংবাদ পরিবেশন বিষয়ে সংবাদকর্মীদের জন্য একটি গাইডলাইন প্রণয়ন করেছে। আমাদের সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা সেটি অক্ষরে অক্ষরে পালন করতে পারব না কিন্তু আমাদের নিজেদের মতো করে সেটাকে যতটুকু পারি মেনে চললে প্রতিরোধ করা যাবে অনেক আত্মহত্যার ঘটনা।
    কেমন হবে আত্মহত্যার সংবাদ
    ০১. আত্মহত্যার সংবাদটি প্রথম পৃষ্ঠায় বা অন্যত্র খুব গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ করা যাবে না।
    ০২. সংবাদটির শিরোনামে এমন কোনো শব্দ বা বাক্যরীতি ব্যবহার করা উচিত নয় যা পাঠক বা দর্শককে উদ্দীপনার খোরাক দেয়। আবার এমনভাবেও প্রকাশ করা যাবে না যে আত্মহত্যা একটি মামুলি স্বাভাবিক মৃত্যুমাত্র, অর্থাৎ অত্যন্ত সতর্কতার সঙ্গে শব্দ বাছাই করতে হবে।
    ০৩. ‘অপমান সইতে না পেরে রেললাইনে মাথা পেতে দিল অমুক’ বা ‘অভিমান করে না ফেরার দেশে চলে গেলেন অমুক’ ইত্যাদি আলংকারিক বাক্যরীতির চেয়ে কেবল সংক্ষিপ্ত শিরোনাম দেওয়া উচিত ‘অমুকের আত্মহত্যা’।
    ০৪. শিরোনামে যেন এমন কোনো বার্তা না থাকে, যাতে মনে হয় আত্মহত্যা কোনো সমস্যার সমাধান। ‘ঋণ থেকে চিরমুক্তি পেল অমুক’ বা ‘প্রেমে ব্যর্থ হয়ে তরুণের বিষপান’ ইত্যাদি  শিরোনাম যেন না হয়।
    ০৫. আত্মহত্যার খবরটিকে নিয়ে পরপর ফলোআপ ‘স্টোরি’ করার কোনো প্রযোজন নেই। কীভাবে একজন আত্মহত্যা করেছে বা করার চেষ্টা করে কেন ব্যর্থ হয়েছে সে বিষয়গুলো যেন বিস্তারিত বিবরণ আত্মহত্যার সংবাদে না থাকে। এ ধরনের বিবরণ ভবিষ্যতে আরো একজনকে একটি ‘সফল’ আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে।
    ০৬. আত্মহত্যার স্থান নিয়ে যেন কোনো সংবাদ না থাকে- যেমন কোনো বিশেষ উঁচু স্থান, বিশেষ পুকুর ইত্যাদিতে প্রায়ই আত্মহত্যার ঘটনা ঘটে বলে প্রচারমাধ্যমে সাধারণের জন্য সংবাদ পরিবেশন করা যাবে না। তবে স্থানটিকে নিরাপদ রাখতে প্রশাসন বা কর্তৃপক্ষকে আলাদা করে জানানো যেতে পারে।
    ০৭. আত্মহত্যাকারীর ছবি প্রকাশ না করাই শ্রেয় আর আত্মহত্যার পরে মৃতদেহের ছবি বা ভিডিও ফুটেজ কোনোভাবেই প্রকাশ করা উচিত নয়।
    ০৮. সেলিব্রিটি বা বিখ্যাত বা জনপ্রিয় কেউ আত্মহত্যা করে ফেললে বিষয়টি নিয়ে দ্বিগুণ সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।
    ০৯. শোকের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে- এমন কোনো শব্দ বা তথ্য দেওয়া যাবে না যাতে নিকটজনদের শোক আরো ঘণীভূত হয় এবং তাদের মধ্যেও আবার আত্মহত্যার ইচ্ছা জেগে ওঠে।
    ১০. আত্মহত্যার প্রতিটি সংবাদের সঙ্গে এমন কিছু তথ্য সরবরাহ করতে হবে যেখানে উল্লেখ থাকবে যে আত্মহত্যার চিন্তা বা ইচ্ছা করলে একজন মানুষ কোথায় সাহায্য পেতে পারে।
    বেশ কয়েকটি ঘটনা ঘটে যাওয়ার পর বাংলাদেশে আত্মহত্যা নিয়ে সচেতনতামূলক উদ্যোগ অনেক বেড়েছে কিন্তু সঠিক ও কার্যকরী প্রতিরোধনীতি করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় পর্যায়ের একটি গবেষণা। যার মাধ্যমে তৈরি হবে কার্যকরী নীতিমালা।
    পুলিশ সদর দপ্তর ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে গড়ে প্রতিদিন ২৮ জন মানুষ আত্মহত্যা করে। যাদের অধিকাংশ বয়স ২১-৩০ বছরের মধ্যে। আত্মহত্যাকারীদের মধ্যে অধিকাংশই নারী। বাংলাদেশ ২০১৩ সালে শুধু বিষপান ও ফাঁসীতে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে ১০১২৯টি।
    বিশ্বে কত সংখ্যক মানুষ আত্মহত্যা করে থাকে, তা হিসাব করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা। তাদের হিসাব মতে বর্তমানে গায়ানা, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ায় (যথাক্রমে বছরে ৪৪ জন/১০০,০০০, বছরে ৩৮ জন/১০০,০০০, বছরে ২৯/১০০,০০০) আত্মহত্যার হার সবচেয়ে বেশি।
    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় আত্মহত্যার প্রবণতা (বছরে ২৯ জন/১০০,০০০) সবচেয়ে বেশি। বাংলাদেশে আত্মহত্যা নিয়ে কোনো জাতীয় পর্যায়ের জরিপ না হলেও বিভিন্ন গবেষকের প্রাপ্ত উপাত্ত মতে, এ দেশে প্রতিবছর ১০,০০০ জন মানুষ আত্মহত্যার শিকার। বেশ কয়েকটি  ছোট ও মাঝারি পর্যায়ের গবেষণার ফলাফলে দেখা গেছে বাংলাদেশে প্রতিবছর প্রতি লাখে ৭ দশমিক ৮ জন মানুষ আত্মহত্যা করে থাকে।

    আত্মহত্যা আত্মহত্যার সংবাদ প্রচারমাধ্যম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ
    Next Article ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি সাধনকারীর আত্মহত্যার ঝুঁকি বেশি
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    October 3, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    September 28, 2026

    মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 5, 2026

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে ক্রমান্বয়ে শারীরিক দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ এবং মানসিক রোগ পাল্লা দিয়ে…

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.