Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তান বিদেশ পাঠানোর প্রবনতা বন্ধে বিএসএমএমইউ উপাচার্যের আহ্বান
    কার্যক্রম

    সন্তান বিদেশ পাঠানোর প্রবনতা বন্ধে বিএসএমএমইউ উপাচার্যের আহ্বান

    শাহনূর শাহীনBy শাহনূর শাহীনSeptember 12, 2022Updated:October 20, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিএসএমএমইউ উপাচার্য শারফুদ্দিন আহমেদ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    উচ্চশিক্ষা বা জীবন-যাপনের জন্য সন্তানদেরকে বিদেশে পাঠানোর প্রবনতা থেকে অভিভাবকদের সরে আসার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

    আজ সোমবার বিএসএমএমইউ এর ‘শহীদ ডা. মিলন হলে’ আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

    মনোরোগবিদ্যা বিভাগের ‘সুইসাইড প্রিভেনশন ক্লিনিক’ এর উদ্যোগে আয়োজিত এ সেমিনার সোমবার সকাল ১০টায় শুরু হয়। আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ‘সুইসাইড প্রিভেনশন ক্লিনিক’ সেমিনার, কুইজ, প্রশ্নোত্তরসহ দিনব্যাপী নানা আয়োজন করেছে।

    এতে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘কানাডা আমেরিকায় সন্তান পাঠিয়ে দুইজন ঘরে পরে থাকবে এমনকি একজন পরে থাকবে। ঘরে দরজা ভেঙে লাশ বের করতে হবে। এটা হচ্ছে আমাদের দেশে। সব ছেলে মেয়েকে বিদেশে পাঠানো যাবে না। আমার কাছে মনে হচ্ছে এটাও একটা কারণ হয়ে দাঁড়াবে আত্মহত্যা প্রবনতা বাড়ানোর।’

    বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘আমার কাছে একটা রোগী এসে বারবার চোখ দেখায়। বলে আমার মাথা ব্যাথা। প্রত্যেক মাসে তিনি আসেন। দেখি কোনো পরিবর্তন নাই। একদিন জিজ্ঞেস করলাম এতো কেন আসেন। বললেন, আমার বাড়িতে কেউ নাই। দশমিনিট আপনার সাথে কথা বলার সুযোগ আর আপনাকে এক হাজার টাকা দিয়ে যাওয়া; এটাই হলো আমার কাজ।’

    ডা. শারফুদ্দিন আরো বলেন, সোশ্যাল মিডিয়া বা ফেসবুক এগুলো আত্মহত্যা প্রবনতা বাড়িয়ে তুলতে পারে। এই আত্মহত্যার ঘটনাগুলো প্রচার হচ্ছে। এতে কেউ কেউ ভাবতে পারে আমি বেঁচে থেকে কী করবো। মরে যাই তার মতো। এরকম হতে পারে।

    ১৫ থেকে ৩০ বছর বয়সীদের ইগো বেশি। নিজের মতের বিপরীত হলে তারা পছন্দ করতে চায় না। শুধুমাত্র এই কারণেও আত্মহত্যার ঘটনা ঘটে। এই সময়টাতে আমাদের ছেলে-মেয়েদেরকে সময় দিতে হবে। ওরা কোথায় যাচ্ছে কী করছে এসবের খোঁজ খবর রাখতে হবে। এটা বাবা-মার দায়িত্ব। এই সময় ছেলে-মেয়েরা নেশাগ্রস্থ হয়ে যায়, প্রেম-ভালোবাসায় ঝুঁকে যায়। এসময় বাবা-মা ও স্কুল টিচারদের সতর্ক থাকতে হবে।

    • ডাক্তারদের প্রতি রোগীর সাথে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকে কথা বলতে চান না। রোগীর সঙ্গে কথা বলতে হবে। রোগীর কথা শুনতে হবে। রোগীকে সময় দিতে হবে।

    মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. গোলাম রব্বানী, প্রফেসর ডা. ওয়াজিউল আলম চৌধুরী, প্রফেসর ডা. ঝুনু শামসুন্নাহার, প্রফেসর ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রমুখ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ‘সুইসাইড প্রিভেনশন ক্লিনিক’ এর চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ডা. মহসিন আলী শাহ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিফাত-ই সাঈদ।

    দিনব্যাপী আয়োজনের প্রথম সেশনে ‘আত্মহত্যার ঝুঁকি ও জীবন বাঁচানোর কৌশল’ শিরোনামে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সাইকিয়াট্রি বিভাগের রেসিডেন্ট (এমডি) ডা. ফাতেমাতুয জোহরা জ্যোতি।

    প্রেজেন্টেশনের ওপর আলোচনা ও দর্শকদের প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ প্যানেল। এসময় বক্তব্য রাখেন, প্রফেসর ডা. এমএসআই মল্লিক, প্রফেসর ডা. হাসান জাহিদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল হাসান, প্রফেসর সুরাইয়া বেগম, প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব প্রমুখ।

    আত্মহত্যা প্রতিরোধ সচেতনতায় বিএসএমএমইউতে নানা আয়োজন

    দ্বিতীয় সেশনে ‘আত্মহত্যা থেকে বেঁচে ফেরাদের স্বাভাবিক জীবনযাপনের কৌশল’ নিয়ে প্রেজেন্টশন উপস্থান করেন, সাইকিয়াট্রি বিভাগের রেসিডেন্ট (এমডি) ডা. নূর ই আলম।

    এই পর্বে বিশেষজ্ঞ প্যানেলে আলোচনা করেন, প্রফেসর ডা. মোহিত কামাল, প্রফেসর ডা. সোহেল মাহমুদ আরাফাত, প্রফেসর এ.কে কামরুল হুদা, প্রফেসর ডা. সুলতানা আলগীন, ডা. হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।

    আলোচনা শেষে কুইজ বিজয়ীর নাম ঘোষণা করেন উপাচার্য শারফুদ্দিন আহমেদ

    আত্মহত্যা আত্মহত্যা প্রতিরোধ দিবস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যা প্রতিরোধ সচেতনতায় বিএসএমএমইউতে নানা আয়োজন
    Next Article সব সময় ভালো না লাগার অনুভূতি হয়, ভবিষৎ নিয়ে চিন্তায় থাকি
    শাহনূর শাহীন
    • Facebook

    Related Posts

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    October 3, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    September 28, 2026

    মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.