Close Menu
    What's Hot

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    আমার চাচাতো বোন হঠাৎ – হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে।

    প্রতিবন্ধকতা কমাতে মানসিক স্বাস্থ্য সেবার নতুন দৃষ্টিভঙ্গি

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 21, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      Recent

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

      সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 21, 2026

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      Recent

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সেডেন্টারি পেশায় হৃদরোগের ঝুঁকি
    ফিচার

    সেডেন্টারি পেশায় হৃদরোগের ঝুঁকি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 24, 2021No Comments4 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সেডেন্টারি পেশায় হৃদরোগের ঝুঁকি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রযুক্তির এই যুগে প্রযুক্তি এড়িয়ে চলা অসম্ভব। তাই তো যুগ বদলাচ্ছে আর কাজের পরিধি দখল হয়ে যাচ্ছে কম্পিউটার দিয়ে। মিটিংগুলো এখন আর সরাসরি হয় না, হয় জুম বা গুগল বা অন্য কোনো মিটিং অ্যাপে হয়। আর এখন এই করোনাকালীন সময়ে ‘Work from Home’ এই জনপ্রিয় স্লোগানেই চলছে বিশ্ব। বাসায় বসে অফিস বা অফিসে বসে অফিস-এই বসে থেকেই সারাদিন যে কাজ করা তাকেই সেডেন্টারি (Sedantary) ওয়ার্ক বলে, অর্থাৎ শারিরীক নিষ্ক্রিয়তা বা আসীন কর্মও বলা যায়।

    এভাবেও বলা যায়, শারীরিক নিষ্ক্রিয়তা বা বসে থাকা হচ্ছে-শরীরকে দীর্ঘ সময় ধরে নড়াচড়া না করা। এর মধ্যে থাকতে পারে সোফায় বসে বা শুয়ে টিভি দেখা এবং ডেস্ক বা কম্পিউটারে বসে থাকা।

    শারীরিক নিষ্ক্রিয়তার ফলে কী কী হতে পারে

    নিষ্ক্রিয় থাকার ফলে আপনার ধমনীতে (রক্তনালী) চর্বিযুক্ত উপাদান তৈরি হতে পারে। যদি আপনার হার্টে রক্ত বহনকারী ধমনীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আটকে যায় তাহলে এটি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। যদি এটি আপনার মস্তিষ্কে রক্ত বহনকারী ধমনীতে ঘটে তবে এটি স্ট্রোক হতে পারে।

    একটানা কাজ করলে শরীরে ওজন বাড়ার প্রবণতা বাড়ে।

    যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের বেশিরভাগেরই ঘাড়, কাঁধ, কোমর এবং পিঠে ব্যথার সমস্যা সমানুপাতিক হারে বেড়েই চলে।

    একটানা বসে কাজ করলে শুধু শারীরিক ক্ষতিই হয় না, মানসিক সমস্যাও দেখা দেয়। যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, দীর্ঘ সময় বসে কাজ করলে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হয়।

    গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় একভাবে বসে কাজ করলে বা টিভি দেখলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ৯০ শতাংশ।

    বেশিক্ষণ বসে থাকলে কোমরের নিচের অংশ ও পায়ের পেশি ধীরে ধীরে ক্ষয়ে যায়। ফলে হিপ-জয়েন্টে সমস্যা দেখা দেয়। রক্ত চলাচলেও সমস্যা হয়। পায়ের গোড়ালি ফুলে যায়।

    তাছাড়া ঘুম কম হওয়া, অস্থিরতা, পেটের সমস্যা ইত্যাদিরও সম্পর্ক আছে নিষ্ক্রিয়তার সঙ্গে।

    দীর্ঘক্ষণ বসে থাকলেই বা নিষ্ক্রিয় থাকলেই এই অঙ্গগুলোর সমস্যা হয় কেন?

    কারণ

    হৃৎপিন্ড- একটি পেশি এবং অন্যান্য পেশির মতো এটির শারীরিক কার্যকলাপ বা ব্যায়াম প্রয়োজন যাতে এটি সঠিকভাবে কাজ করতে পারে। যখন আপনি সক্রিয় থাকেন, আপনার ফুসফুস আপনার রক্তে অক্সিজেন পৌঁছানোয় একটি ভালো কাজ করে যাতে এটি আপনার শরীরের সমস্ত টিস্যু এবং কোষে পাম্প করা যায়।

    সক্রিয় বা শারীরিক কার্যকলাপ আপনার হৃদরোগ এবং সংবহন রোগের ঝুঁকি ৩৫% পর্যন্ত কমাতে পারে।

    নিয়মিত শারীরিক কার্যকলাপ:

    আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং এটি স্বাস্থ্যকর মাত্রায় রাখতে সাহায্য করে

    তাছাড়া আপনার ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল কমায়, টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

    নিয়মিত ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ শুধু আপনার হার্টকেই রক্ষা করে না, এটি আপনার মেজাজ নিয়ন্ত্রণ করে, স্মৃতিশক্তিকে উন্নত করে এবং আপনাকে আরো ভালো ঘুমাতে সাহায্য করে আপনার সাধারণ সুস্থতাকে সাহায্য করতে পারে।

    কেন জানব হৃদরোগ নিয়ে?

    বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ। প্রতিবছর বিশ্বে যত মানুষ মারা যায়, তার ৩১ শতাংশই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। দক্ষিণ এশিয়ার স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে হৃদরোগের কারণে তিন চতুর্থাংশ মৃত্যুর ঘটনা ঘটে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে হৃদরোগের কারণে মৃত্যু হয় ১৪.৩১ শতাংশের। সারাবিশ্বে নারী ও পুরুষের মধ্যে বর্তমানে সর্বাধিক মৃত্যুর কারণ এই হৃদরোগ বা হার্ট অ্যাটাক বলে গবেষণায় দেখা যায়। এবার নিশ্চয়ই মনে হচ্ছে, করণীয় কী?

    খুব সামান্য চেষ্টা আর অভ্যাসের বদৌলতে আমরা সেডেন্টারি কাজ করার পরও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি। চলুন দেখা যাক সেগুলো কী:

    টানা বসে না থেকে কাজের মাঝখানে বিরতি নিয়ে একটু হাঁটুন ও পুরো শরীরকে প্রসারিত করার চেষ্টা করুন। হাত পা নাড়ানো ও একটু নিচু হয়ে এক্সারসাইজ করুন।

    নিজের অফিসের ডেস্ক ছেড়ে অন্য কলিগদের ডেস্কে ঘুরে কথা বলুন। কিংবা দাঁড়িয়ে চা বা কফি পান করুন। বসে থাকা অবস্থায় কিছু রিলাক্সেশন এক্সারসাইজ করুন। এতে করে অনেকটা রিলাক্সেশন হবে শরীরের এবং মনেরও। এভাবে প্রতিদিন চেষ্টা করুন আধা ঘণ্টা করে ব্রেক নিতে।

    প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট মাঝারি তীব্রতার এক্সারসাইজ করার চেষ্টা করুন যেমন, দ্রুত হাঁটা বা সাইকেল চালানো। তাছাড়া আরেকটু সংক্ষেপে করতে চাইলে আপনার হাতের ওজন ব্যবহার করা, সিঁড়ি বেয়ে ওঠা, বাগান করা বা সপ্তাহে কমপক্ষে দুই দিন ভারী কেনাকাটা করা বা পেশি শক্তিশালীকরণ কার্যক্রমও করা যেতে পারে।

    শারীরিক বা মানসিক সমস্যায় ডাক্তারের পরামর্শ মেনে চলুন।

    পরিশেষে এটাই বলব, ব্যস্ততা থাকবেই। কিন্তু ব্যস্ততার অজুহাতে নিজের শরীরকে অবহেলা করলে তার ভার বহন করতে হবে নিজেকে এবং নিজের প্রিয়জনকেই। তাই সুস্থ থাকুন আর মাঝে মাঝে প্রকৃতির কাছে ঘুরে আসুন, বুক ভরে নিন সজীব বাতাস। দেখবেন আপনার হৃদয়টাও ভরে উঠছে আনন্দে।

    ডা. রেজওয়ানা হাবীবা

    মনোরোগ বিশেষজ্ঞ, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    ঝুঁকি মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য হৃদরোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোনো কাজ করা অবস্থায় মনে নতুন চিন্তা আসে
    Next Article দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করার ফলে মানসিক চাপের মধ্যে আছি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    November 21, 2026

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    November 21, 2026

    আমার চাচাতো বোন হঠাৎ – হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে।

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 21, 2026

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর তার পাসের ছোঁয়ায় একটা জাদু আছে, একটা স্বপ্ন আছে। তিনি…

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    আমার চাচাতো বোন হঠাৎ – হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.