Close Menu
    What's Hot

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 5, 2026

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      Recent

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোনো কাজ করা অবস্থায় মনে নতুন চিন্তা আসে
    প্রশ্ন-উত্তর

    কোনো কাজ করা অবস্থায় মনে নতুন চিন্তা আসে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 24, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যাঃ আসসালামু আলাইকুম। আমার বয়স ৩১। সমস্যাগুলো যথাসম্ভব বর্ণনা করার চেষ্টা করলাম, সমাধান পেলে জীবনযুদ্ধের দৌড়ে পিছিয়ে পড়া নিজেকে হয়ত কিছুটা সামলে নিতে পারব। কোনো কাজ সহজে শুরু করতে পারি না। কীভাবে শুরু করব বুঝতে পারি না। কীভাবে কাজটি শুরু এবং সম্পন্ন করব সেটা চিন্তা করতে করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। অলসতা কাজ করে এবং পরে করব বলে মনে হয়। আবার শুরু করার পরও বেশিক্ষণ মন বসে না। সবসময় আমার জীবনের করণীয় কাজগুলো নিয়ে খুবই সংশয় কাজ করে, বিভ্রান্ত এবং চিন্তিত থাকি। যার ফলে শুরু করতে করতেই অনেক সময় চলে যায়। মাঝে মাঝে সবকিছু এলোমেলো মনে হয়। কোনো কাজ করা অবস্থায় মনে নতুন চিন্তার আগমন ঘটে। এর ফলে নতুন করে করণীয় নিয়ে ভাবতে শুরু করি। মাঝে মাঝে কিছুদূর করা কাজ বা পড়া নতুন করে প্রথম থেকে করতে বা পড়তে শুরু করি। কোনো কাজ শুরু করার আগেই সেটাকে কঠিন এবং আমার দ্বারা সম্ভব নয় বলে মনে হয়। আমি খুব ই খুঁতখুঁতে স্বভাবের যা আমাকে খুবই কষ্ট দেয়। যেমন-কম্পিউটারের সামনে কাজ করতে বসলে বারবার মনে হয় যে মনিটরটা আমার বরাবর নেই এবং বারবার মনিটরটা অ্যাডজাস্ট করতে থাকি। এই সমস্যাটা ল্যাপটপের সামনে বসলেও হয়, বারবার ডানে, বামে, সামনে, পিছনে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে থাকি যার ফলে মূল কাজ করতে অনেক বেশি সময় লেগে যায়। আবার কোনো ফাইল সেভ করার সময় অথবা ফোনবুকে কোনো নাম্বার সেভ করার সময় নামের বানান এবং ফরমেট নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। যেমন ধরুন, ফোনবুকে একটি নাম এভাবে সেভ করা আছে- Korim Narayongonj, এখন নতুন একটি নাম সেভ করব যেটি ঠিক আগের নামটির মতো একই ফরমেটে হতে হবে। যেমন- Rohim Gazipur। অর্থাৎ করিমের ক বড় হাতের হওয়ায় রহিমের জ-ও বড় হাতের হতে হবে, এরপর একটি স্পেস দিয়ে নারায়ণগঞ্জের ঘ বড়োহাতের হওয়ায় গাজীপুরের এ-ও বড়োহাতের হতে হবে। পরবর্তীতে যদি নতুন কোনো ফরমেট বা স্টাইল মাথায় আসে তবে ফোনবুকে সেভ থাকা সমস্ত নাম্বারগুলো আবার এডিট করে ফেলতে হবে। আশা করি উদাহরণ দিয়ে আমার সমস্যা বোঝাতে পেরেছি। সমাধান পেলে খুবই উপকৃত হব।

    ডা. ঝুনু শামসুন্নাহার: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার সমস্যাগুলো আপনি সুন্দরভাবে শনাক্ত করতে পেরেছেন। কাজ শুরু করতে অনেক সময় ব্যয় হওয়া, বারবার প্রথম থেকে শুরু করা (আপনি পড়ার কথা লিখেছেন), মন্থরতা বা Slownness, খুঁতখুঁতে স্বভাব ইত্যাদি। সব কাজগুলো যেন একইরকমভাবে হয় সে ব্যাপারেও আপনি অবসেসিভ (ফোনবুকের কথা লিখেছেন)। আপনার সমস্যাগুলো পড়ে মনে হচ্ছে আপনি অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার রোগে ভুগছেন। বাংলায় বলা যেতে পারে চিন্তাবাতিক ও বাধ্যতাধর্মী আচরণ বা শুচিবাই। এই রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে। আপনাকে ওষুধ (যেমন- SSRI, Clomioramine, Antipsychotic গ্রুপের ওষুধ), সাইকো- এডুকেশন এবং সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া যেতে পারে। সাইকো-এডুকেশনে রোগী ও তার পরিবারের সদস্যদের রোগ ও রোগের চিকিৎসা সম্পর্কে জানানো হয়।

    এই ব্যাপারে সংশ্লিষ্ট অন্যান্য তথ্যও দেয়া হয়। অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডারে সাইকোথেরাপিও দেয়া হয়। যেমন-এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি (ERP), রিলাক্সেশন থেরাপি, মাইন্ডফুলনেস মেডিটেশন, কগনেটিভ বিহেভিয়ার থেরাপি ইত্যাদি। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের ওসিডি ক্লিনিকে এই রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা দেয়া হয়। এছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও সকল মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগেও এই রোগের চিকিৎসা দেয়া হয়। আপনাকে কমপক্ষে এক বছর চিকিৎসা নিতে হবে। রোগের উপসর্গগুলো থেকে মুক্তি পেতে চিকিৎসা চালিয়ে যাওয়াটা (Adherence to Treatment) খুব গুরুত্বপূর্ণ। আশা করি চিকিৎসার মাধ্যমে রোগের উপশম হবে এবং আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।

    পরামর্শ দিয়েছেন

    ডা. ঝুনু শামসুন্নাহার

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    বিএসএমএমইউ মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপেপটিক আলসার আর গ্যাষ্ট্রিক এক নয়
    Next Article সেডেন্টারি পেশায় হৃদরোগের ঝুঁকি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    October 5, 2026

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    October 5, 2026

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 5, 2026

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে ক্রমান্বয়ে শারীরিক দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ এবং মানসিক রোগ পাল্লা দিয়ে…

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.