Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়ে সমাজে যত ভুল ভ্রান্তি
    মানসিক স্বাস্থ্য

    মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়ে সমাজে যত ভুল ভ্রান্তি

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 17, 2021Updated:August 17, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়ে সমাজে যত ভুল ভ্রান্তি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক স্বাস্থ্য ভালো রাখতে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো চিহ্নিত করা এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু এখনো এই সম্পূর্ণ প্রক্রিয়াটি রয়ে গেছে অসম্পূর্ণ, অসচেতনতায় পরিপূর্ণ এবং ভুল ধারণায় ভরপুর।

    মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বা মানসিক সমস্যা দূর করতে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এই সব কিছুই এখনো আমাদের সমাজে অবহেলিত ও উপেক্ষিত বিষয়। শারীরিক যে কোন সমস্যায় চিকিৎসা হল পরিচর্যা ও সুস্থ হবার মূল উপায়। কিন্তু অনেকেই আছেন এখনো মানসিক স্বাস্থ্য সমস্যাকে কোন সমস্যা মনে করা বা সেটি দূর করতে চিকিৎসার প্রয়োজন সেটি স্বীকার করতে নারাজ।

    আমাদের সমাজের অনেকের মতে এটি কোন সমস্যা নয় বরং সাময়িক অসুবিধা, যা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। ব্যক্তি পর্যায়ে মানসিক সমস্যা এবং এর চিকিৎসা নিয়ে প্রচলিত এসব ভুল ধারণা মানুষের সুস্থতাকে সংকীর্ণ এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে কার্যত অকার্যকরী করে তুলছে।

    শারীরিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা উপসর্গকে যতটা গুরুত্ব প্রদান করি, মানসিক স্বাস্থ্য সমস্যার উপসর্গ গুলোকে আমরা ততোটা গুরুত্ব প্রদান করি না। যেমন- কোন কারণে পেটে ব্যাথা হলে আমরা পেটে ব্যাথার কারণ খুঁজে বের করা এবং সেটি নিরাময়ের দ্রুত প্রচেষ্টা করি। কিন্তু যদি কেউ বিষণ্ণতায় ভোগে, মানসিক চাপের ফলে স্বাভাবিক জীবন যাপনে অসমর্থ হয়ে পড়ে, আমরা এসব উপসর্গকে সমস্যা হিসেবে মনেই করি না, যে সমস্যা গুলোর প্রকৃত পক্ষে আশু সমাধান প্রয়োজন।

    অনেকে মানসিক সমস্যা নিয়ে কোন প্রকার আলোচনা করতেই রাজি হন না। কারণ তাদের মতে এটি জানাজানি হলে সম্মান হানীর ভয় রয়েছে। তারা ভাবেন, মানসিক সমস্যা আছে এটি স্বীকার করা মানেই তাকে মানসিক রোগী বা পাগল হিসেবে চিহ্নিত করা। এ ধরণের ভুল ধারণা দীর্ঘদিন ধরে মানুষকে বিভিন্ন মানসিক সমস্যায় ভোগায় এবং ধীরে ধীরে অনেক জটিল সমস্যা সৃষ্টি করে।

    আবার অনেকে চিকিৎসা বলতে শুধু ওষুধ খাওয়াকেই বোঝেন। যেহেতু মানসিক স্বাস্থ্য সমস্যা অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে কাউনসেলিং করে দূর করা হয় এবং এই চিকিৎসা পদ্ধতিটি বেশ সময় সাপেক্ষ। তাই অনেকেই একে চিকিৎসা হিসেবে গণ্য করতে নারাজ থাকেন।

    একজন ব্যক্তির সুস্থ থাকার পেছনে শারীরিক ও মানসিক উভয়ভাবে সুস্থ থাকার গুরুত্বই সমান। এই সহজ বিষয়টি নিয়ে অনেকেই এখনো অসচেতন। সমাজে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং মানসিক সমস্যায় ও চিকিৎসা গ্রহণের প্রয়োজন এগুলো নিয়ে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতনতা সৃষ্টির প্রয়োজন রয়েছে।

    মানুষ যতদিন শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সমান গুরুত্ব না দেবে, সুস্থ মানসিকতা সম্পন্ন মানব সমাজ গড়ে ওঠা ততো দিন অধরাই রয়ে যাবে। আমাদের সবার স্বার্থে তাই মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক সমস্যায় চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে সমাজে প্রচলিত ভুল ভ্রান্তি গুলো দূর করতে এগিয়ে আসতে হবে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/vitalogy/202107/the-paradox-mental-health-diagnosis

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    মানসিক মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদের মনে করোনার প্রভাব বেশী
    Next Article রোমান্টিক সম্পর্ক বাড়াতে সঙ্গীর সাথে যা করবেন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.