Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ক্লসট্রফোবিয়া বা আবদ্ধতাজনিত ভয়!
    ফিচার

    ক্লসট্রফোবিয়া বা আবদ্ধতাজনিত ভয়!

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 22, 2020Updated:September 22, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ক্লসট্রফোবিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মুকুল একটি ইনভেস্টমেন্ট ব্যাংকের উচ্চ পদাধিকারি কর্মী। দশ তলার উপরে একটা কোণের দিকে মুকুলের অফিস। মুকুলের সহকর্মীদের মধ্যে প্রায়ই একটি বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তুটি হল— যখন মুকুলের সহকর্মীরা উপরে ওঠার জন্য লিফ্‌ট ব্যবহার করে, তখন মুকুল লিফ্‌টের বদলে সিঁড়ি দিয়ে উপরে ওঠে কেন? মুকুলের কাছের মানুষজন এর পিছনে বহু কারণ দেখাতে চেষ্টা করে। কেউ কেউ এই বিষয়টি নিয়ে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে চেষ্টা করে। কেউ আবার ঠাট্টা রসিকতাও শুরু করে। যেমন—“মুকুল নিজেকে ফিট রাখার জন্য সিঁড়ি দিয়ে ওঠে…” বা “সিঁড়ি দিয়ে ওঠার সময়ে সে নানা বিষয়ে চিন্তা করে…” অথবা “সিঁড়ি  বেয়ে ওঠার সময়ে মুকুলের নিজের জীবনের সাফল্যের কথা মনে পড়ে যায়…”।

    এরকম অনেক যুক্তি মুকুলের সহকর্মীরা দিতে থাকে। কিন্তু কেউই সঠিক কারণটা মুকুলের কাছ থেকে জানার চেষ্টা করে না। একদিন অফিসের কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায়। মুকুল যখন তার সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে অফিস থেকে বেরোবার জন্য উদ্যত হয়, তখন একজন সহকর্মী মুকুলকে লিফ্‌টে যাওয়ার জন্য বলে। এই কথা শুনেই মুকুল তড়িঘড়ি কোনও দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। মুকুলের এরকম অস্বাভাবিক আচরণ দেখে সহকর্মীরা সিদ্ধান্ত নেয় যে, মুকুলকে তারা এমন আচরণ করার সঠিক কারণ জিজ্ঞাসা করবে। এরপর মুকুলকে প্রশ্ন করলে সে জানায় যে, কোনও বদ্ধ জায়গায় থাকতে তার খুব ভয় করে। তাই সে লিফ্‌টে উঠতে চায় না।

    ক্লসট্রফোবিয়া হল কোনও বদ্ধ জায়গায় থাকার জন্য অস্বাভাবিক এবং অযৌক্তিক ভয়। এই ভয় মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে যে, সে কোনও বদ্ধ জায়গা থেকে আর বাইরে বেরোতে পারবে না। এই সমস্যায় আক্রান্তদের মধ্যে অল্পবিস্তর মানসিক উদ্বেগ এবং প্যানিক অ্যাটাকের লক্ষণ দেখা যায়। এছাড়াও ক্লসট্রফোবিয়ার আরও কয়েকটি লক্ষণ হল—

    • শরীরে কাঁপুনি বা শিরশিরানি বোধ করা, ঠান্ডা লাগা
    • শ্বাস নিতে কষ্ট হওয়া এবং বুকে চাপ অনুভব করা
    • হৃদস্পন্দন বেড়ে যাওয়া
    • অজ্ঞান হওয়ার উপক্রম
    • বমি-বমি ভাব
    • ঝিমিয়ে পড়া

    এই সমস্যা মাঝে-মাঝে এতটাই গুরুতর আকার নেয় যে তা প্যানিক অ্যাটাকে পরিণত হয়। ক্লসট্রফোবিয়ায় আক্রান্তরা কতগুলি বিষয়কে একেবারে এড়িয়ে চলে। যেমন—

    • লিফ্‌টে চড়া
    • ছোট ঘর
    • পাবলিক বাথরুম
    • টানেল বা সাবওয়ে
    • প্রচণ্ড ভিড়

    এইধরনের ভয় থেকে মানুষের মধ্যে যে আচরণগুলি দেখা যায়, তা হল—

    • কোনও উচুঁ বাড়িতে ওঠার জন্য এরা লিফ্‌টের বদলে সিঁড়ি ব্যবহার করে।
    • যখন ছোট একটা ঘরে অনেক মানুষের সঙ্গে এরা থাকে তখন দরজার একদম পাশে এরা বসার চেষ্টা করে।
    • যখন রাস্তাঘাটে খুব ভিড় থাকে তখন এরা সচরাচর বাইরে বেরোতে চায় না।
    • ঘরে ঢুকে এরা ভিতর থেকে দরজা বন্ধ করতে চায় না।
    ক্লসট্রফোবিয়ার কারণ
    মানুষের অন্যান্য ভয়জনিত সমস্যার মতো ক্লসট্রফোবিয়াও সাধারণত মানুষের ছোটবেলায় ঘটা কোনও ভয়ের ঘটনাকে কেন্দ্র করে হয়ে থাকে। ক্লসট্রফোবিয়ায় আক্রান্ত হওয়ার পিছনের ঘটনাগুলি হল—
    • বাবা-মায়ের থেকে আলাদা হয়ে বহু সময় ভিড়ভাট্টার মধ্যে কাটানো।
    • সাঁতার না জেনে জলের মধ্যে পড়ে যাওয়া।
    • বড় কোনও গর্তে পড়ে গিয়ে অনেকক্ষণ সেখানে আটকে থাকা।

    এছাড়াও জৈবিক এবং বংশগত কারণে ক্লসট্রফোবিয়া হতে পারে।

    চিকিৎসা
    এই রোগের চিকিৎসা মূলত থেরাপি-নির্ভর। ক্লসট্রফোবিয়ার ফলে যদি মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয় তাহলে তার জন্য ওষুধের প্রয়োজন হয়। কগনিটিভ বিহেভায়রল থেরাপি সাধারণত ক্লসট্রফোবিয়া সারাতে দরকার হয়। এমনকী যারা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন তাদের ক্ষেত্রেও এই থেরাপি প্রযোজ্য।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleটরেট সিনড্রোম বা মুদ্রাদোষের লক্ষণ
    Next Article বিষণ্ণ মনের গতিপ্রকৃতি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.