Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাবা মায়ের ঝগড়া শিশুর উপর যেসব প্রভাব ফেলে
    শিশু কিশোর

    বাবা মায়ের ঝগড়া শিশুর উপর যেসব প্রভাব ফেলে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 28, 2019No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বাবা মায়ের ঝগড়া
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাঁটি হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সন্তানের উপর বাবা মায়ের ঝগড়া যে ধরনের প্রভাব ফেলতে পারে সে বিষয়ে সর্তক থাকাটাও খুবই জরুরি। এর ফলে শিশুর যে ক্ষতি হয় তার হাত থেকে সন্তানকে বাঁচাতে পিতামাতারা কী করতে পারেন?

    বাড়িতে কী ঘটছে সেটা আসলেই দীর্ঘ মেয়াদে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে বড় রকমের ভূমিকা রাখে।
    পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক কেমন এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ তাদের দু’জনের মধ্যে সম্পর্কটা কেমন সেটাও। তাদের একজন আরেকজনের সাথে কী ধরনের আচরণ করছেন সেটা শিশুর বেড়ে ওঠার উপর বড় রকমের প্রভাব ফেলে। বলতে গেলে শিশুর সবকিছুই এতে প্রভাবিত হয়। যেমন তার মানসিক স্বাস্থ্য কি রকম হবে, পড়ালেখায় সে কেমন করবে, এমনকি ভবিষ্যতে এই শিশু যেসব সম্পর্কে জড়াবে সেগুলো কেমন হতে পারে ইত্যাদি ইত্যাদি।
    বাবা মায়ের ঝগড়া নানা রকমের হয়ে থাকে। কোন কোন বিতর্কের হয়তো প্রভাবই পড়ে না, এমনকি শিশুর ভবিষ্যতের জন্যে সেটা হয়তো ভালোও হতে পারে, কিন্তু পিতা মাতা যখন একে অপরের প্রতি ক্রুদ্ধ আচরণ করেন, করেন চিৎকার চেঁচামেচি, অথবা তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেন, তখনই হয়তো কিছু একটা সমস্যা দেখা দিতে পারে।
    এবিষয়ে বাড়িতে পিতামাতার আচরণ পর্যবেক্ষণ করে ব্রিটেনে এবং আন্তর্জাতিক পর্যায়ে গত কয়েক দশকে যেসব গবেষণা হয়েছে তাতে দেখা গেছে, বাবা মায়ের ঝগড়া করলে তার প্রভাব পড়তে পারে ছ’মাস বয়সী শিশুর উপরেও।
    বাড়িতে যখন তারা বাবা মায়ের মধ্যে কোন ধরনের সহিংস সম্পর্ক দেখে তখন তাদের হৃদকম্পন বেড়ে যেতে পারে কিম্বা মানসিক চাপের কারণে হরমোন-জনিত সমস্যারও সৃষ্টি হতে পারে।
    এর ফলে বাচ্চা, শিশু এবং অল্পবয়সী ছেলেমেয়েদের মস্তিষ্ক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, ভুগতে পারে ঘুমের সমস্যায়, উদ্বেগ ও দুশ্চিন্তায়, বিষণ্ণতা এবং এধরনের পরিবেশের মধ্যে খুব বেশিদিন থাকলে তাদের আচরণগত গুরুতর সমস্যাও দেখা দিতে পারে।
    কখনও কখনও শিশুদের উপর এই প্রভাব যেরকম হতে পারে বলে ধারণা করা হয় তার চেয়ে অন্যরকমও হতে পারে।
    যেমন ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ কিম্বা পিতামাতা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আলাদা থাকবেন- এর ফলে হয়তো অনেক শিশুর উপরেই তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু গবেষণায় দেখা গেছে সবসময় যে ঠিক এরকম হবে তা কিন্তু নয়।
    বিশেষজ্ঞরা বলছেন, সংসার ভেঙে যাওয়ার কারণে শিশু যতোটা ক্ষতিগ্রস্ত হয়, আসলে তারচেয়েও বেশি সমস্যা হয় বাবা মায়ের সম্পর্ক ছিন্ন হওয়ার সময়, তার আগে ও পরে বাবা মায়ের ঝগড়া হয় সেসবের কারণে।
    একইভাবে, এরকম পরিস্থিতিতে শিশু কিভাবে বেড়ে উঠবে বা সাড়া দেবে সেটা তার জিনগত গঠন বা জেনেটিক্সের উপরেও নির্ভর করে। তবে এটা ঠিক যে শিশুর মানসিক স্বাস্থ্যের উপর পিতামাতার আচরণ বড় রকমের প্রভাব ফেলে এবং সেখান থেকে তার ভেতরে দুশ্চিন্তা, বিষণ্ণতা ও মানসিক সমস্যারও সৃষ্টি হতে পারে।
    সেকারণে বাড়ির পরিবেশ এবং সেই পরিবেশে শিশুরা কীভাবে বেড়ে উঠছে সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে এই বড় রকমের ভূমিকা রাখে।
    তবে এর কেন্দ্রে রয়েছে- বাবা মায়ের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক কতোটা ভালো কিম্বা কতোটা খারাপ এসবের উপরেই নির্ভর করছে শিশুর বেড়ে উঠা।

    শিশুকে নিয়ে ঝগড়া

    কিন্তু যখন বাবা মায়ের ঝগড়া হয় এই শিশুকে কেন্দ্র করে তখন কি হবে?
    প্রথমত এটা মেনে নিতে হবে যে কোন বিষয়ে পিতামাতার একমত হওয়া কিম্বা ভিন্নমত পোষণ করা কিম্বা ঝগড়া করা স্বাভাবিক একটি ঘটনা। একসাথে এক বাড়িতে বসবাস করতে গেলে এরকম কিছু মনোমালিন্য হবেই।
    কিন্তু এটা নিয়ে পিতামাতা যখন সংঘাতে জড়িয়ে পড়েন, এবং সেটা যদি খুব বেশি ঘন ঘন হয়, এর মাত্রাও হয় তীব্র, এবং সেটা সমাধানের দিকে না গড়ায় তাহলে শিশুর উপরে এর নেতিবাচক প্রভাব পড়বে।
    আর সেটা যদি শিশুটিকে নিয়ে হয় তাহলে সেই প্রভাব হবে আরো বেশি। কারণ এই ঝগড়াঝাঁটির জন্যে শিশুটি তখন নিজেকে দায়ী করতে থাকে। শিশুটি তখন মনে করে যে সে-ই হলো এই সমস্যার কারণ ও কেন্দ্র। তার কারণেই এতো মারামারি।
    নেতিবাচক এসব প্রভাবের ফলে শিশুর নিদ্রায় ব্যাঘাত ঘটতে পারে, বাচ্চাদের মস্তিষ্কের প্রাথমিক বিকাশ ক্ষতিগ্রস্ত হতে পারে, উদ্বেগ দুশ্চিন্তা তৈরি হতে পারে, স্কুলে তার আচার আচরণে সমস্যা হতে পারে। বিষণ্ণতায় ভুগতে পারে। খারাপ করতে পারে লেখাপড়ায়।
    গবেষণা বলছে, এরচেয়েও খারাপ কিছু হতে পারে- যেমন নিজেই নিজের ক্ষতি করা। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় একটু বড় হয়ে উঠা ছেলেমেয়েদের বেলায়।
    বহু বছর ধরেই আমরা জানি যে পরিবারের ভেতরে নির্যাতন কিম্বা সহিংসতা শিশুর জন্যে ক্ষতিকর। আর সেই ক্ষতি যে শুধু পিতামাতার প্রকাশ্য ঝগড়াঝাঁটি ও সংঘর্ষের কারণেই তা কিন্তু নয়। পিতামাতা যদি একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, একজন আরেকজনকে উপেক্ষা অবহেলা করতে থাকে তখনও কিন্তু শিশুদের উপর বড় রকমের প্রভাব পড়ে। শিশুর মানসিক, আবেগ অনুভূতি, আচরণ এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রেও তখন সমস্যা হতে পারে।
    এখানেই কিন্তু সমস্যার শেষ নয়। এর ফলে শিশুরা শুধু তাদের নিজেদের জীবনেই ক্ষতিগ্রস্ত হয় না, এর প্রভাব পড়ে প্রজন্মের পর প্রজন্মের উপরেও।
    গবেষকরা বলছেন, এটা একটা চক্রের মতো। কারণ আজকে যারা শিশু, আগামীতে তারাই কিন্তু শিশুর পিতামাতা।
    আমরা যদি সুখী জীবন চাই তাহলে কোন একটা সময় এই চক্রটা ভেঙে দিতে হবে।

    আড়ালে ঝগড়া

    তবে শিশুর উপর নেতিবাচক প্রভাব কমানোর কিছু উপায় আছে।
    গবেষণায় দেখা গেছে, শিশুর দুই বছর বয়স থেকে, কিম্বা তার আগে থেকে শিশুরা বাড়িতে তাদের পিতামাতার আচরণের উপর নজর রাখতে শুরু করে। অনেক সময় পিতামাতা মনে করেন যে শিশুরা হয়তো সেটা বুঝতে পারছে না। তারা মনে করেন, আড়ালে ঝগড়া হলে শিশুরা হয়তো সেটা বুঝতে পারে না।
    কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো শিশুরা এই ঝগড়াঝাঁটিকে কিভাবে দেখছে, কিভাবে নিচ্ছে এবং এর কারণ ও ফলাফল সম্পর্কে কতোটুকু বুঝতে পারছে। তাদের অতীত অভিজ্ঞতা থেকে তারা বুঝতে চেষ্টা করে এই ঝগড়া কতদূর পর্যন্ত গড়াতে পারে, তারাও কি এর মধ্যে জড়িয়ে পড়বে কিনা, এমনকি এর ফলে পরিবারের স্থিতিও নষ্ট হয়ে যেতে পারে কিনা।
    গবেষণায় দেখা গেছে এরকম পরিস্থিতিতে ছেলে-শিশু ও মেয়ে-শিশুরা ভিন্ন ভিন্ন আচরণ করতে পারে। মেয়েদের বেলায় মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বেশি হতে পারে আর ছেলেদের বেলাতে হতে পারে আচরণগত সমস্যা।
    তখন এই শিশুদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা দিতে হবে। সেই সাহায্য আসতে পারে পরিবারের কোন সদস্য, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব এমনকি স্কুলের শিক্ষকদের কাছ থেকেও।

    পিতামাতার জন্যে কিছু টিপস

    শিশুর উপর ঝগড়াঝাঁটির প্রভাব সম্পর্কে পিতামাতারা উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন।
    তবে মনে রাখবেন কখনো কখনো ঝগড়া করা খুব স্বাভাবিক। অনেক সময় পিতামাতা যখন কোন একটা বিষয় নিয়ে বিতর্ক করেন এবং সমস্যার সমাধান করে ফেলেন, তাতে শিশুরা কিছু মনে করে না, এমনকি সেটা শিশুদের জন্যে একটা ভালো শিক্ষা হিসেবেও কাজ করতে পারে।
    ঘরের বাইরে শিশুদের কোন সমস্যা হলে সেটা সমাধান করতে গিয়ে এই শিক্ষা তারা সেখানে হয়তো কাজেও লাগাতে পারে।
    সূত্র: বিবিসি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডেলিভারেট সেল্ফ হার্ম: অন্তর্নিহিত মানসিক যন্ত্রণার লক্ষণ
    Next Article মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গিয়েই মাদকের সাথে পরিচয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.