Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডেলিভারেট সেল্ফ হার্ম: অন্তর্নিহিত মানসিক যন্ত্রণার লক্ষণ
    মানসিক স্বাস্থ্য

    ডেলিভারেট সেল্ফ হার্ম: অন্তর্নিহিত মানসিক যন্ত্রণার লক্ষণ

    ডা. সাঈদ এনামBy ডা. সাঈদ এনামNovember 28, 2019No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সেল্ফ হার্ম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডেলিভারেট সেল্ফ হার্ম: অন্তর্নিহিত মানসিক যন্ত্রণার লক্ষণ

    এক.
    “অনামিকা চৌধুরী কে নিয়ে তার মা এসেছেন সাইকিয়াট্রিস্ট এর চেম্বারে। সাথে বড় ভাই এসেছে কিন্তু ভাইয়ের সামনে সব বলা যাবে না তাই ভাইকে তারা বাহিরে বসিয়ে এসছেন। অনামিকা বেশ ক’দিন যাবৎ মাথাব্যথা আর অঘুমায় কাটাচ্ছে। পড়াশোনায় খুবই ভালো ছিলো কিন্তু ইদানীং তার একাডেমিক পারফরম্যান্স খুব কম। মাথা ব্যথার পাশাপাশি অনামিকার মা তার আরো একটি অদ্ভুত আচরনের কথা জানালেন।
    অনামিকা সামান্য বিষয় নিয়ে মাঝেমধ্যে খুব রাগারাগি করে, আসবাব পত্র ভাংচুর করে। অনেক সময় ঘরের দরজা লাগিয়ে বসে থাকে। আসলে বসে থাকলে বললে ভুল হবে। সে তীব্র রাগ দমাতে, বা মন খারাপ কমাতে ধারালো ব্লেড দিয়ে নিজেই নিজের হাত কাটে। গত মাস কয়েক থেকে এই কাটাকাটি শুরু। অনামিকা প্রথমে আঘাতের দাগ গুলো দেখায় নি। কিন্তু তার মা অনেকটা জোর করেই দেখালে। হাতের বাহু থেকে কব্জি পর্যন্ত অনেকে গুলো কাটা দাগ। প্রায় পঞ্চাশ টির মতো হবে। এগুলো সে নিজেই ব্লেড দিয়ে কেটেছে। মাঝেমধ্যে ওরনা দিয়ে গলায় ফাঁস ও দেবার চেষ্টা করেছে। বেশ করে ঘুমের ঔষধ ও খেয়েছে। এসব তাই বড় ভাই মোটেই জানেন না। জানলে আরো বেশি রাগারাগি বা ভয়ানক কিছু হয়ে যাবে। তাই তাকে তারা বাহিরে রেখে এসেছেন।
    অনামিকার আচার আচরণ ভালো ঠেকছে না। ইদানীং সে খাচ্ছেও না ঠিকমতো। তাই শুকিয়ে যাচ্ছে। মায়ের কাছে অনামিকার এ সব আচরণ স্বাভাবিক ঠেকছে না। কেনো অনামিকা এসব করে? কি হচ্ছে তার মনের ভিতর”।

    উপরে যে রুগীটির কথা বললাম সেই রোগের নাম হলো ডেলিভারেট সেল্ফ হার্ম। আসুন এ রহস্যময় রোগ নিয়ে সামান্য জানার চেষ্টা করি। এই সেল্ফ হার্ম রোগ কিন্তু প্রায়ই তরুণ তরুণীদের মধ্যে দেখা যায়।

    দুই.
    সেল্ফ হার্ম বা ডেলিভারেট সেল্ফ হার্ম কি? সেল্ফ হার্ম হলো নিজেই নিজেকে আঘাত করা। তীব্র মানসিক যন্ত্রনা মুক্তি পেতেই নিজেই নিজের হাত, বুক ব্লেড বা চাকু দিয়ে কাটাই ডেলিভারেট সেল্ফ হার্ম। রোগী সেল্ফ হার্ম এ যদিও তীব্র মানসিক যন্ত্রনা কিছুটা উপশম পায় তথাপি মানসিক যন্ত্রণা খানিকক্ষণ পর আবারও ফিরে আসে। রোগী আবার ব্লেড হাতে নেয় আবারও কাটে। অনেকটা অবসেসিব ইম্পালসিভ ডিসওর্ডার এর মতো, একই কাজ বার বার করা। স্বল্পতর মানসিক রোগীরা সেল্ফ হার্ম করে তবে তারা আত্মহত্যার উদ্দেশ্যে এ আঘাত করে না, তবুও দূর্ঘটনা বশত এমন ঘটে যেতে পারে।
    কি কি ভাবে সেল্ফ হার্ম হয়? সেল্ফ হার্ম কেবল বাহুতে ব্লেড দিয়ে কাটা নয়, যদি বেশির সেল্ফ হার্মে আঘাতের দাগ পাওয়া যায় হাতে। তবে সেল্ফ হার্ম আরো অনেক ভাবে হতে পারে। যেমন:
    ১) বুক বা পেটের চামড়ায় ব্লেড দিয়ে কাটা ২) দেয়ালে হাত দিয়ে বা মাথা দিয়ে আঘাত করা, অনেকটা বাংলা সিনেমার নায়কের মতো। ৩) হাত বা আংগুল আগুন দিয়ে ঝলসে দেয়া ৪) নিজেই নিজের নখ উপড়ে ফেলা ৫) গলায় ওরনা পেঁচানো, ফাঁস দেবার চেষ্টা, ৬) মাত্রাতিরিক্ত ঔষধ খেয়ে ফেলা ৭) বিষাক্ত দ্রব্য, ক্যামিক্যাল খেয়ে ফেলা ৮) খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয়া বা অতিরিক্ত খাবার খাওয়া।
    এ কাজ গুলো রোগী একাকী করে, কখনো কারো সামনে নয়। অটিস্টিক বেবী ছাড়া। এরা আঘাতের স্থান সবসময় আড়াল করে রাখে। জিগ্যেস করলে এড়িয়ে চলে। মাঝেমধ্যে সেল্ফ হার্ম ভয়াবহ হতে পারে, হতে পারে জীবন নাশ। তাই কারো হাতে মুখে গায়ে ছোট ছোট কাটার দাগ দেখলে অথবা সেল্ফ হার্ম পেলে অবশ্যই তার সাথে এনিয়ে কথা বলতে হবে।
    সেল্ফ হার্ম মানেই অন্তর্নিহিত মানসিক যন্ত্রণার লক্ষণ। সেল্ফ হার্ম তীব্র মানসিক যন্ত্রনার দৈহিক ভাবে প্রকাশ করা লক্ষণ। কেউ যদি তীব্র মানসিক অবসাদে বা কষ্টে ভোগে, ইমোশনাল আনস্টেবল থাকে তাহলে এ অদ্ভুত ও ধ্বংসাত্মক কাজের মাধ্যমে সে কিছুটা উপশম পায় বলেই সে এমন করে। তবে আশ্চর্য হলো এতে তার ব্যথা অনুভত হয়না।
    সেল্ফ হার্ম কাদের হয়? কিছু কিছু সামাজিক, পারিবারিক টানাপোড়েন থেকে রোগী সেল্ফ হার্ম করতে থাকে। যেমন কারো সাথে সম্পর্ক খারাপ হওয়া, স্কুলের পারফরম্যান্স খারাপ হওয়া, শারিরীক মানসিক ভাবে নাজেহাল অপমান অপদস্ত হওয়া, যৌন হয়রানির শিকার হওয়া, নিদারুণ অর্থকষ্টে পড়া, প্রতারিত হওয়া, মাদকাসক্ত হওয়া ইত্যাদি।
    এ সকল ঘটনা রোগীর মনে মারাত্মক প্রভাব ফেলে। সে এ থেকে মুক্তি পথ খুঁজে পেতে ব্যার্থ হয় এবং ক্ষনিকের উপশম পেতে সে সেল্ফ হার্ম করতে থাকে। তীব্র মানসিক যন্ত্রনার সময় করে বলে রোগী নিজেকে আঘাতের সময় মোটেই ব্যাথা পায় না বা ব্যথা অনুভব করে না। মানসিক যন্ত্রণা সামান্য কমলে তখন দৈহিক যন্ত্রনা বা ব্যাথা টের পেতে থাকে। রোগী তখন ভাবে একাজ বা আঘাত আমি কেনো করতে গেলাম। নিজে নিজেই ব্যান্ডেজ দেয়।
    ডেলিভারেট সেল্ফ হার্ম কিছু কিছু মানসিক রোগীদের মধ্যেও দেখা যায় যেমন: বাইপোলার মুড ডিসওর্ডার, স্কিজোফ্রেনিয়া, এনজাইটি ডিসওর্ডার, ডিপ্রেসিভ ডিসওর্ডার। কিছু কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার এ দেখা যায় যেমন: এন্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, বডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার।
    সেল্ফ হার্মের পাশাপাশি রোগীর আরো কিছু সমস্যা থাকে যেমন কানে আলগা আওয়াজ পাওয়া, কেউ আঘাত করার জন্যে কানে কানে নির্দেশ শোনা, নিজেকে অর্থহীন অপাংক্তেয় ভাবা ইত্যাদি।
    তাদের ব্যক্তিত্বের সমস্যার পাশাপাশি মানিয়ে নেবার ক্ষমতা কম থাকে। যেকোন কিছুতেই উত্তেজিত হবার প্রবণতা থাকে প্রবল। তীব্র ইমোশনালও আনস্টেবিলিটি থেকে রক্ষা পেতে রোগী সেল্ফ হার্ম করে।
    সেল্ফ হার্ম ও সুইসাইড
    সুইসাইডের উদ্দেশ্যে সেল্ফ হার্ম না করলেও অনেক সময় দুর্ঘটনা বশত সেল্ফ হার্মের জন্যে সুইসাইড হয়ে যায়। শতকরা ৪০ থেকে ৬০ ভাগ সুইসাইড কেইস স্টাডি করলে তাদের অতীতে সেল্ফ হার্মের ইতিহাস পাওয়া যায়। সবচেয়ে বেশী সেল্ফ হার্ম দেখা যা ১২ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে। কিশোর তরুণ থেকে কিশোরী বা তরুণীদের মধ্যে সেল্ফ হার্ম বেশী। অনেক সময় বয়ষ্কদের মধ্যে সেল্ফ হার্ম দেখা যায়।
    সেল্ফ হার্ম সাধারণত দেহের এমন জায়গায় করে যা সহজে কারো চোখে পড়ে না। এমন কি রোগী সেটা ঘুরিয়ে রাখার চেষ্টা করে। চরম ব্যথা থেকে মুক্তি পেতেও সেল্ফ হার্ম করে অনেকে। অটিস্টিক বাচ্চারাও অনেক সময় সেল্ফ হার্ম করতে থাকে। সেল্ফ হার্ম শুধুমাত্র মানবজাতির মধ্যে সীমাবদ্ধ নেই। কিছু কিছু জীবজন্তুর মধ্যেও সেল্ফ হার্ম দেখা যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যা
    Next Article বাবা মায়ের ঝগড়া শিশুর উপর যেসব প্রভাব ফেলে
    ডা. সাঈদ এনাম

    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.