Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ফিস্টুলা রোগীরা হয়ে পড়ছেন সমাজ বিচ্ছিন্ন, বাড়ছে মানসিক চাপ
    কার্যক্রম

    ফিস্টুলা রোগীরা হয়ে পড়ছেন সমাজ বিচ্ছিন্ন, বাড়ছে মানসিক চাপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 31, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ফিস্টুলা একটি নিরাময়যোগ্য শারীরিক সমস্যা। দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে এ সমস্যা সম্পূর্ণ নিরাময় সম্ভব। ফিস্টুলা এমন একটি সমস্যা যা মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাই সকল গাইনি চিকিৎসকের উচিত এসব রোগীদের সেবায় এগিয়ে আসা।
    সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে প্রসবজনিত ফিস্টুলা রোগীর সংখ্যা  কিছুটা কমলেও অস্ত্রোপচারজনিত (অবসটেট্রিক) ফিস্টুলা রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
    তথ্যমতে, দেশে চিকিৎসার বাইরে থাকা অস্ত্রোপচারজনিত ফিস্টুলা রোগীর সংখ্যা ২০ হাজার। অথচ সচেতনতা বাড়িয়ে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
    গতকাল বৃহস্পতিবার মগবাজার ‘মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ’ এর উদ্যোগে হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক টিএ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক ডা. সায়েবা আক্তার। আরো বক্তব্য রাখেন, মামস’র চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীর, ডা. মুরশেদুল আযম, ডা. তাহসিন ইসলাম, ডা. ফাতেমা খাতুন, মি. শফিকুল বারী প্রমুখ।
    আলোচনা সভায়  বিশেষজ্ঞরা বলেন, প্রতিবছর ৬শ থেকে ৭শ ফিস্টুুলা রোগী অস্ত্রোপচারে সুস্থ হয়ে উঠলেও, বছরে নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন এক হাজার নারী। ফলে ২০৩০ সালের মধ্যে সরকার ফিস্টুুলা নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা মোকাবিলা করা চ্যালেঞ্জ হবে যদি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে না আসে।
    অবসটেট্রিক ফিস্টুলা বিলম্বিত এবং বাধাগ্রস্ত প্রসবজটিলতার কারণে সৃষ্ট একটি রোগ। দেশের দরিদ্র নারীগোষ্ঠী মূলত যারা বাল্যবিয়ের শিকার এবং জরুরি প্রসূতি সেবা থেকে বঞ্চিত, তারাই এই রোগে আক্রান্ত হন। এই রোগে আক্রান্ত রোগীদের মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রশ্রাব বা পায়খানা অথবা দুইই একসঙ্গে ঝরতে থাকে। তাই সমাজে এসব নারীরা হন পরিত্যক্ত। যার ফলে এসব রোগীদের বিষণ্ণতা সহ বড় ধরনের মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে বলে মনে করেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার।  অথচ নিয়মিত গর্ভসেবা এবং জরুরি প্রসূতি সেবার মাধ্যমে এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া অপারেশনের মাধ্যমে বেশিরভাগ ফিস্টুুলা আক্রান্ত রোগীদের সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব বলে জানান তিনি।
    বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা নির্মূলে সরকার জাতীয় কৌশলপত্র এবং তা বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় সাধনই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। দেশে বর্তমানে দশটি সরকারি মেডিক্যাল কলেজে এবং আটটি প্রাইভেট ক্লিনিকে বিনামূল্যে এ রোগের চিকিত্সা করা হচ্ছে। তবে এই সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম বলে জানান তারা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে খোলা হয়েছে ন্যাশনাল ফিস্টুলা সেন্টার। আর মগবাজারে অবস্থিত ‘মামস ইনস্টিটিউট অব ফিস্টুরা এন্ড ওমেন্স হেলথ’ একটি দাতব্য হাসপাতাল। এখানে ফিস্টুলাসহ সকল প্রসবজনিত জটিলতার চিকিত্সা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।
    গত ২৩ মে ছিল আন্তর্জাতিক অবসটেট্রিক ফিস্টুলা দিবস ও ২৮ মে ছিল নিরাপদ মাতৃত্ব দিবস। এ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় ।
    আলোচনা সভাটি আয়োজনে সহযোগী হিসেবে ছিল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

    প্রসবজনিত ফিস্টুলা মানসিক চাপ মামস ইনস্টিটিউট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের জুন মাসের বৈকালিক সেবা সময়সূচি
    Next Article আপনার আচরণই সন্তানের পথ প্রদর্শক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.