Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রতিটি প্রতিকূলতা নতুন সুযোগ নিয়ে আসে
    ফিচার

    প্রতিটি প্রতিকূলতা নতুন সুযোগ নিয়ে আসে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 13, 2019No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিটি প্রতিকূলতা মানুষের জীবনে সবসময় নিয়ে এসেছে নতুন সুযোগ, নতুন আশা, নতুন সম্ভাবনা। যদিও পাটিগণিতের কিছু অংক আমরা ছোটবেলায় করেছি ভিন্ন কথায়। যেখানে একজন মাঝি থাকতেন, থাকত তার নৌকা, আর নদীতে থাকত স্রোত, কখনো অনুকূল স্রোত, কখনো প্রতিকূল স্রোত। এবং আমাদেরকে সমাধান করতে হতো এরকম যে, সেই মাঝি স্রোতের অনুকূলে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন দুই ঘণ্টায় আর ফিরে আসতে সেই পাঁচ কিলোমিটার পথই তার পাড়ি দিতে লাগছে চার ঘণ্টা, যখন স্রোত থাকে প্রতিকূলে। যেখানে স্রোতের অনুকূলে তার নৌকার গতিবেগ ছিল ১০ কিলোমিটার আর স্রোত যখন প্রতিকূল তখন গতিবেগ কমে এসেছে ছয় কিলোমিটারে।
    সাধারণ হিসাব বলে যে, এটাই তো হয়, এটাই হবে। চারদিকে আনুকূল্য থাকলে এগুনো সহজ, কম সময়ে বেশিদূর যাওয়া যায়। আর কোনো একটা প্রতিকূলতা চলে এলেই হলো! দুই ঘণ্টার জায়গায় তখন লাগবে চার ঘণ্টা, কিংবা গতি ১০ কিমি থেকে কমে হবে ছয় কিমি। যেমন, বাতাসের সময় সাইকেল চালাতে বাতাস সাহায্য করে তাই সময় কম লাগে। যুক্তি ঠিক আছে। কিন্তু বিশ্বাস যেখানে চলে আসে যুক্তি সেখানে খোঁড়া হয়ে যায়। আর বিশ্বাস বলে যে, প্রতিকূলতা যত বেশি এগিয়ে যাওয়াটা ধীর হলেও সেই এগোনোটা একটা সময় হয়ে যায় ঐতিহাসিক উদাহরণ। আমরা কয়েকটি জীবনের কথাই আজকে শুনি। তাহলেই দেখব প্রতিকূলতা তাদেরকে করেছে মহান, করেছে কালজয়ী।
    দুখু মিয়া বলে আমরা চিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। এই যে দুখু মিয়া থেকে জাতীয় কবি হওয়া-এই সাফল্য আসলে তার মনের প্রচণ্ড শক্তির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। দুঃখে দুঃখে তার জীবন কেটেছে বলে তার নাম ছিল দুখু মিয়া। এত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে, মাত্র ১১ বছর বয়সে আসানসোল শহরে মাসিক পাঁচ টাকা বেতনে রুটির দোকানে কাজ নিয়েছিলেন। পরে পড়াশোনার কিছুটা সুযোগ পেলেও এন্ট্র্যান্স (এখন যেটা এসএসসি) পরীক্ষা দিতে পারেন নি। চলে গেলেন যুদ্ধে। সেখান থেকে ফিরে কোলকাতায় এসে পুরোদমে লেখা শুরু করলেন কবিতা। সবাইকে তাক লাগিয়ে দিলেন। বেরুলো অগ্নিবীণা ও বিষের বাঁশি। রবীন্দ্র প্রতিভা তখন মধ্য গগণে। আর কোলকাতার শিল্প-সাহিত্য সংবাদপত্র তখন উচ্চবর্ণের দখলে। কোনো বৈরী পরিবেশই নজরুলের আবির্ভাব ও প্রতিষ্ঠা আটকে রাখতে পারে নি।
    জর্জ বার্নার্ড শ’-কে আমরা চিনি আইরিশ নাট্যকার হিসেবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে চেনে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে। অথচ আমরা কি জানি যে, তিনি স্কুলে পড়ালেখা করেছেন কত বছর? মাত্র পাঁচ বছর। মাত্র ১৫ বছর বয়সে কেরানির কাজ নেন। কারণ, দারিদ্র্য। তা-ও বেতন ছিল কত জানেন? আমাদের টাকায় মাসে ৪০ টাকা। কিন্তু তিনি লেখক হতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে, একদিন তিনি একজন বড় লেখক হবেন এবং হয়েছেনও। কীভাবে? তিনি প্রতিদিন লিখতেন। এই লেখা ছিল নিয়মিত। লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে তার সময় লেগেছিল নয় বছর। লেখক জীবনের প্রথম এই নয় বছরে তার লেখা থেকে আয় হয়েছিল আমাদের টাকার হিসেবে মাত্র ৩০০ টাকা। কিন্তু লেখক হিসেবে পরবর্তী সময়ে উপার্জন করেছেন লাখ লাখ টাকা। তার বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে গেছে। সেইসাথে ছিল কিছু কৌশল। যখন তার বই সেভাবে বিক্রি হচ্ছিল না, তিনি দোকানে দোকানে যেতেন আর জিজ্ঞেস করতেন যে, র্বার্নাড শ’-র বই আছে কিনা? তারা বলত যে, র্বার্নাড শ’ আবার কে? তিনি বলতেন, এত বড় লেখককে চেনেন না। বিভিন্ন দোকানে দোকানে গিয়ে এইভাবে বলতে থাকতেন। দোকানিরা দোকানিরা মিলেও তো কথা হয়। তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, এরকম এসে খুঁজছে। তোমার কাছে আছে কিনা। বলে যে নাই, কিন্তু মনে হচ্ছে এনে রাখা দরকার। দেখা যেত যে, এক সপ্তাহের মধ্যে সমস্ত দোকানে দোকানে র্বার্নাড শ’-র বই এবং লোকজনও কেনা শুরু করেছে।
    শুধু সাহিত্য নয়, যারা বিত্তবান হয়েছেন তাদের ক’জন সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন? এক এক করে আমাদের দেশের বিত্তবানদের দিকে তাকালে দেখব তাদের অধিকাংশই এসেছেন সাধারণ অবস্থা থেকে। মনের শক্তির উপরে বিশ্বাস ও সেই শক্তির উদ্ভাবনী প্রয়োগই তাদের সফল করেছে। ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা আর পি সাহার জীবন যদি দেখি, নিতান্ত দীনহীন অবস্থা থেকে তিনি ধনকুবেরে পরিণত হয়েছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও যারা ধনকুবের হিসেবে পরিচিত তাদের শতকরা নব্বই জনই খুবই সাধারণ অবস্থা থেকে এসেছেন।
    আমাদের প্রতিবেশী দেশ ভারতের রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথাই ধরুন। এর যে প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বিনি, তার ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে বিশ্লেষকরা একবাক্যে যে কথাটি বলেন সেটা হচ্ছে ‘এ ট্রু স্টোরি অফ র‌্যাগস টু রিচেস’। কেন? কারণ গ্রামের এক সাধারণ স্কুল শিক্ষকের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে মেজ ছিলেন ধীরুভাই। যখন মেট্রিক (এখন যেটা এসএসসি) পরীক্ষা দিয়ে বাড়ি এলেন, অসুস্থ বাবা বললেন সংসারের হাল ধরতে। বাবার অনুরোধ রাখতে তিনি ছুটলেন এডেনে জীবিকার সন্ধানে। যোগ দিলেন জাহাজে মাল পরিবহনকারী একটি কোম্পানিতে মাল খালাসের কেরানি হিসেবে। অবশ্য স্কুলে পড়াকালীনও তিনি ছুটিছাটায় তীর্থযাত্রীদের মাঝে ভাজাভুজি বিক্রি করতেন। এডেনে কেরানির কাজ, তারপর কিছুদিন তেলের ফিলিং স্টেশনে কাজ করার পর গেলেন দুবাইতে। সেখানে কিছু টাকা-পয়সা জমিয়ে এলেন দেশে। শুরু করলেন টেক্সটাইল ব্যবসা। এটাই ছিল আজকের রিলায়েন্সের শুরু।
    আসলে প্রতিটি প্রতিকূলতা কাটাতে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি শুকরিয়া এবং বাস্তব কাজ। আর বাস্তবে কাজে নামার জন্যে প্রয়োজন বিশ্বাস। শুধু সাফল্যের ক্ষেত্রে নয়, রোগ থেকে নিরাময়ের জন্যে, সুস্থতার জন্যেও বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। চিকিৎসাবিজ্ঞানে ‘প্লাসিবো ইফেক্ট’-এর যে ধারণা তা মূলত এ বিশ্বাসেরই আধুনিক পরিভাষা। রোগমুক্তির বেলায় রোগীর বিশ্বাসই মূল ভূমিকা পালন করে। বিজ্ঞানীরা বলেন, কখনো কখনো ওষুধের চেয়েও ভালো কাজ করে। বিষণ্ণতা, অস্টিও আর্থ্রাইটিস, পার্কিনসন্স, আইবিএস, মাথাব্যথা ও ত্বকের সমস্যা দূর, ব্যথা উপশম, হৃদযন্ত্রের গতি ও রক্তচাপ স্বাভাবিক রাখা, ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি অকার্যকারিতায় এসব রোগে যারা ভুগছেন তাদের মধ্যেও আশাবাদী ও বিশ্বাসী মানুষরা তুলনামূলক সুস্থ জীবনযাপন করেন। কারণ একটাই-বিশ্বাস নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
    বিশ্বাস যদি করা যায়, তাহলে তা আপাতদৃষ্টিতে দুরারোগ্য ব্যাধিকেও নিরাময় করে দিতে পারে। বিখ্যাত লেখক ও মনস্তাত্ত্বিক নেপোলিয়ান হিল মনের বলের আরো চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন। তার ছেলে জন্মগ্রহণ করে কানের পর্দা ছাড়া। ছেলে ভূমিষ্ঠ হওয়ার সময় ডাক্তাররা তাকে জানায়, সারা জীবন সে বধির থাকবে। হিল লিখেছেন, আমি বিশ্বাস করতাম তার শোনার একটা বিকল্প ব্যবস্থা সৃষ্টি করার জন্যে প্রকৃতিকে প্রভাবিত করার ক্ষমতা আমার রয়েছে। আমি তার অবচেতন মনের মাধ্যমে কাজ শুরু করি। ক্রমাগত চেষ্টার ফলে স্বাভাবিক শ্রবণ ক্ষমতার ৬৫ ভাগই পুনরুদ্ধারে সক্ষম হই। অবচেতন মন ইন্দ্রিয়ের অভাবও পূরণ করতে পারে বিকল্প মাধ্যমে।
    সূত্র: একুশে টিভি অনলাইন

    প্রতিকূলতা বিষণ্ণতা মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকিশোরদের জন্য মদের চেয়ে গাঁজা ক্ষতিকর: গবেষণা
    Next Article বিষণ্ণতার সঙ্গে জিনের সম্পর্ক, চিকিৎসায় খুলবে নতুন দিগন্ত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.