Close Menu
    What's Hot

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 1
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » দুরন্ত নাকি মানসিক সমস্যায় ভুগছে আপনার সন্তান
    শিশু কিশোর

    দুরন্ত নাকি মানসিক সমস্যায় ভুগছে আপনার সন্তান

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 5, 2020Updated:December 5, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দুরন্ত নাকি মানসিক সমস্যায় ভুগছে আপনার সন্তান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুদের প্রতিনিয়ত রাগান্বিত বা আক্রমণাত্মক আচরণ সহ্য করা বাবা-মা অথবা শিক্ষক কারও জন্যই স্বাভাবিক বা সুখকর অভিজ্ঞতা নয়। তাদের এই আবেগের বহি:প্রকাশ যদি বাড়ির বাইরে হয় তাহলে এর পরিণতি ওই শিশুর জন্য আরও গুরুতর হতে পারে।

    সেক্ষেত্রে কিভাবে বুঝবেন যে আপনার সন্তান কেবল “দুষ্টু” নাকি তার এই অস্থির আচরণের পেছনে মানসিক অসুস্থতাই মূল কারণ?

    এ ব্যাপারে ব্যাখ্যা দিতে যুক্তরাজ্যের মেন্টাল হেলথ ফাউন্ডেশন সম্প্রতি ১০ থেকে ১৫ বছর বয়সী এক হাজার ৩২৩ জনের ওপর জরিপ পরিচালনা করে। সেখান থেকে জানা যায় যে, শিশুদের আচরণ তখনই পরিবর্তন হয় যখন তারা দুশ্চিন্তা বা মন খারাপের মধ্যে থাকে।

    জরিপে অংশগ্রহণকারী এক চতুর্থাংশের দাবি যে তারা যখন উদ্বিগ্ন হয়ে পড়ে বা মন খারাপ থাকে তখন তারা মারামারি বা ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়ে। বাকি আরও এক চতুর্থাংশ বলেছে মানসিক চাপে থাকলে তাদের হোমওয়ার্ক করাটা অনেক কঠিন হয়ে যায়।

    যেসব শিশু সহজেই উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের জন্য যেকোনো নতুন, অপরিচিত, কঠিন বা চাপযুক্ত জায়গা সম্ভাব্য হুমকি হিসাবে বিবেচিত হবে। যখন শিশুরা মানসিক চাপে থাকে বা কোন হুমকি অনুভব করে। তখন তাদের শরীরে প্রচুর পরিমাণে হরমোন এবং অ্যাড্রেনালিনের সৃষ্টি হয়। যার কারণে তাদের শরীর শক্তিশালী, দ্রুতগামী ও ক্ষমতাবান হয়ে ওঠে এবং তারা তীব্র প্রতিক্রিয়া দেখায়। এবং এই প্রতিক্রিয়া একপর্যায়ে প্রাকৃতিক-ভাবেই মিলিয়ে যায়।

    এতে সহজেই বোঝা যায় যে, অল্প বয়সীদের মানসিক উদ্বিগ্নতা কিভাবে খেলার মাঠের হাতাহাতি অথবা রাগের বিস্ফোরণে পরিণত হতে পারে। অল্প বয়সীদের মানসিক উদ্বিগ্নতা ‌এক পর্যায়ে হাতাহাতি অথবা রাগের বিস্ফোরণে পরিণত হতে পারে।

    খারাপ আচরণ মানেই কি মানসিক সমস্যা?
    শেফিল্ডের ওয়েলস হাই স্কুলের নির্বাহী প্রধান শিক্ষক পেপ ডি’আসিও বলেন, “শিক্ষার্থীরা কখনোই স্কুলে এসে এটা বলে না যে, ‘আজ আমি খারাপ আচরণ করতে যাচ্ছি,” । এই আচরণগত সমস্যার পেছনে অবশ্যই কোন না কোন কারণ রয়েছে। এসব কারণ জানতে যাচাই করে নিতে হবে শিশুর পেছনের জীবনের কিছুটা ঘটনা। খারাপ আচরণ প্রকাশ মানেই যে সে মানসিক স্বাস্থ্য সমস্যার আক্রান্ত এমনটা ভাবার কোন কারণ নেই।
    এ ব্যাপারে মনরোগবিদ ক্যরেন ইয়াং জানিয়েছেন, মানসিক উদ্বিগ্নতা, সুস্থ মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া থেকে সৃষ্টি হতে পারে। তাদের এমন প্রতিক্রিয়া সুস্থ মস্তিষ্কেরই কাজ। তবে এটাও ঠিক যে, খারাপ আচরণের সঙ্গে মানসিক স্বাস্থ্য পরিস্থিতির যোগসূত্র রয়েছে। কারো যদি কোন সহায়তার প্রয়োজন হয় এবং সঠিক সময়ে যদি সে সেই সাহায্য না পায় তাহলে সেটা ব্যক্তির আচরণকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।

    রাগের বহি:প্রকাশ ছেলে ও মেয়েদের কি সমান?
    রাগের প্রতিক্রিয়া সাধারণত মেয়েদের চেয়ে ছেলেদের বেশি হয়ে থাকে। কেননা ছেলেদের নানা জায়গায় বাধার মুখে পড়ার হার মেয়েদের চেয়ে বেশি। ছেলেরা স্বভাবতই তাদের আচরণের বহি:প্রকাশ ঘটায়। তারা লড়াই বা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবং তাদের হতাশা সহজেই আঁচ করা যায়। অন্যদিকে মেয়েরা তাদের অনুভূতিকে স্বভাবতই দাবিয়ে রাখে। – তারা শুধু একা থাকতে চায়।

    কখন বুঝবেন এটা মানসিক সমস্যা? করণীয় কি?
    সাধারণত যেসব ছেলে বিক্ষিপ্ত আচরণ করে তাদের ওপর অনেক সময় খারাপ ছেলের লেবেল জুড়ে দেয়া হয়।সুতরাং বাবা-মা এবং শিক্ষকরা কীভাবে বুঝতে পারবেন যে তাদের বাচ্চার খারাপ আচরণ সীমা অতিক্রম করছে এবং মানসিক স্বাস্থ্যের দিকে মোড় নিয়েছে?

    দাতব্য ওয়েবসাইট মেন্টালি হেলদি স্কুলসের মতে, বাচ্চার আচরণ থেকেই জানা যায় যে তারা কিভাবে নিজেদের গোপন সমস্যা বা দুর্দশার সঙ্গে মানিয়ে চলছে। তাই এটা বোঝা জরুরি যে শিশুটি তার আচরণের মাধ্যমে আপনাকে কিছু বলার চেষ্টা করছে কিনা।

    এ ব্যাপারে প্রাক্তন শিক্ষক ব্রেন্ডা ম্যাকহিউ জানান, “আমাদের স্কুলে একবার ১০ বছর বয়সী একটা ছেলে বলেছিল যে সে মনে করতো যে সবাই তাকে ‘মানসিক স্বাস্থ্য সমস্যা আক্রান্ত কড়া ছাত্র’ হিসাবে দেখে।
    “কিন্তু সে নিজেকে একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ হিসাবে বর্ণনা করে – যার সঙ্গে তার মায়ের শারীরিক স্বাস্থ্য এবং ঘন ঘন হাসপাতালে ভর্তি থাকা যুক্ত – সে জানেনা এ বিষয়ে সে কিভাবে কথা বলবে বা পরিস্থিতি কিভাবে সামলাবে।”

    ওয়েস্টমিনস্টারের একটি মাধ্যমিক বিদ্যালয়ে আচরণগত সমস্যায় আক্রান্ত ১২ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ওপর একটি ছোট জরিপ চালানো হয়। এই মেয়েরা নিজেদেরকে উদ্বেগ-জনিত সমস্যায় আক্রান্ত বলে বর্ণনা করলেও শিক্ষকরা তাদের “বিক্ষিপ্ত মানসিকতার” বলে লেবেল জুড়ে দেয়। এক্ষেত্রে স্কুলগুলোর মানসিকতায় পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন গবেষকরা।

    তারা বলেন, “আমরা যদি মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি প্রাথমিক অবস্থায় মোকাবিলা না করি, তাহলে পরবর্তী প্রজন্ম তাদের জীবনের শুরু থেকে ব্যর্থতার ঝুঁকিতে থাকবে।”

    অতিরিক্ত রাগান্বিত শিশুরা সাধারণত একটা দ্বন্দ্বে ভোগে যে তারা কাকে বিশ্বাস করবে? এসব শিশুর মেজাজ পরীক্ষা করে দেখা যায় যে, তাদের বেশিরভাগের আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা খুবই কম। এজন্য তারা চাইলেও একে নিজের আয়ত্তে রাখতে পারেনা। এ কারণে এক পর্যায়ে তারা মানুষের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের ক্ষমতাও হারিয়ে ফেলে, তাই যদি এই আচরণগুলো সময়ের সাথে চলতেই থাকে এবং মেজাজ প্রকাশের স্বাভাবিক সীমা অতিক্রমকে তারা আর পরোয়া করেনা। সেই-সঙ্গে যে আচরণ তাদের বিকাশ এবং জীবনের সম্ভাবনার পথে বিপদ ডেকে আনে। তখন এই বিষয়টিকে খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন গবেষকরা।

    মেন্টাল হেলথ ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার অ্যান্টনিস কৌসৌলিস বলেছেন, অল্প বয়সীদের যারা এ ধরণের আচরণগত মানসিক সমস্যায় ভুগছে। তাদের ক্ষেত্রে প্রায়ই একটা প্রশ্ন ওঠে যে, “তারা কি নিজেরা সমস্যাগ্রস্ত নাকি তারা কোন সমস্যার মধ্যে আছে?” গুরুতর এবং স্থায়ী আচরণগত সমস্যা ডাক্তারি ভাষায় কন্ডাক্ট ডিসঅর্ডার হিসাবে পরিচিত – যেটা শৈশবের সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর একটি।

    শিশুর কন্ডাক্ট ডিসঅর্ডার থাকার কয়েকটি লক্ষণ:
    -বেশিরভাগ সময় ঝগড়াটে, ক্রদ্ধ, অসহযোগী এবং খিটখিটে মেজাজ থাকা।
    -ঘন ঘন রাগের তীব্র বহি:প্রকাশ বা চিৎকার চেঁচামেচি করা।
    -প্রতিনিয়ত ঝগড়া করার মেজাজে থাকা। এবং যেকোনো কিছু ঠিকঠাক না হলে সেজন্য অন্যকে দোষারোপ করা।

    মিস ম্যাকহিউ জানান, “এটি এমন একটি সমস্যা যা দীর্ঘসময় ধরেই চলে আসছে।”/তবে কখন এটি স্বাভাবিক আচরণ এবং কখন এটি রোগের উপসর্গ? সেটা ধরতে পারা খুব কঠিন বলে তিনি জানান। এক্ষেত্রে শিশুর বাজে আচরণের হার কেমন সেটা বের করাই আসল কাজ বলে তিনি জানান।

    সূত্র: বিবিসি

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিজের যত্নে জরুরি বিষয়াবলী
    Next Article মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সচেতনতা সৃষ্টিতে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 31, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    বর্তমানের এই  গতিশীল যুগে মানুষ হিসেবে আমরা কেমন যেন অধৈর্য হয়ে উঠছি। আবেগ কিংবা অনুভূতিগুলো…

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.