Close Menu
    What's Hot

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 18, 2026

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      Recent

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মন খারাপের নানান কারণ
    জীবনাচরণ

    মন খারাপের নানান কারণ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 21, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মন খারাপের নানান কারণ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মানুষের মাঝে সাধারণ এই ধারণা প্রচলিত আছে যে একাকীত্ব এবং দুঃখ কষ্টের কারণেই শুধুমাত্র মন খারাপ হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, বাস্তব জীবনে মন খারাপের পেছনে শুধু একাকীত্ব বা দুঃখ কষ্ট নয়, আরও অনেক অনেক কারণ কাজ করে।

    ধরুন আপনি ব্যথিত এবং একই সাথে আপনি একা আছেন, একাই জীবন যাপন করছেন এবং আপনার মন খারাপ, আপনার কি মনে হয় আপনার কোন সঙ্গী নেই এবং একাকী জীবন যাপন করার কারণেই আপনার এই মন খারাপ? আপনার কি মনে হয় সঙ্গী খুঁজে নিলে, বিয়ে করে সাংসারিক জীবন যাপন করলে অথবা কাউকে অন্তত মনের কথা খুলে বলতে পারলেই আপনার এই মন খারাপ, একাকীত্ব সব কিছু দূর হয়ে যাবে? কারও কারও ক্ষেত্রে এটি হয়তো কাজে দেয়, কিন্তু অধিকাংশ সময়েই এমন প্রচেষ্টা সফল হয়না। কারণ সাধারণ নিয়ম হিসেবে কখনোই মন খারাপের পেছনে এমন কারণ বা এর সমাধানে এসব প্রচেষ্টাও সঠিক হয় না। তাই মন খারাপের পেছনে কি কি কারণ থাকতে পারে সেগুলো নিয়ে সঠিক ধারণা থাকা প্রয়োজন, যাতে এর সমাধান করে মানসিকভাবে সুস্থ থাকা যায়।

    ১) সামাজিক মাধ্যমঃ
    আপনার যদি মনে হয় আপনি একাকী এবং পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, বিশেষত মহামারীর এই দুঃসময়ে দাম্পত্য জীবনে ও পারিবারিক জীবনে নিজেকে অসুখী মনে হয়, তাহলে হতে পারে সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন নেতিবাচক সংবাদ আপনার মনের শান্তিকে নষ্ট করছে। সামাজিক মাধ্যমে সারাক্ষণ অস্বাভাবিক এই পরিস্থিতির খবর দেখে দেখে আমাদের মাঝে যেমন অস্থিরতা বাড়ছে তেমনি আমরা যে বাইরে যেতে পারছিনা, কারও সাথে মেলামেশা করতে পারছিনা সেটিও মনের মাঝে চাপ সৃষ্টি করছে। এতে আমাদের মানসিক শান্তি নষ্ট হচ্ছে।

    ২) বৈবাহিক সম্পর্ক স্থাপনঃ
    অনেকেই নিজের মনের শান্তির জন্য বিয়ে করাকে উপায় হিসেবে বেছে নেন। বই, সিনেমার গল্পের মত বিয়ে করাকে কোন ম্যাজিক হিসেবে ভেবে নেয় এবং ভাবে বিয়ে করলেই বুঝি সব মানসিক উৎকণ্ঠা দূর হয়ে যাবে, একাকীত্ব দূর হবে এবং সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে। কিন্তু বাস্তব চিত্র মোটেও তেমনটা হয়না। বিয়ের আমেজ কাটতেই এই ধারণা ভুল প্রমাণিত হয় এবং অতিরিক্ত দায়িত্বের ভার মনকে আরও অবসন্ন করে তোলে। এতে জীবন আরও কঠিন হয়ে ওঠে যা অনেক ক্ষেত্রেই বিচ্ছেদে গিয়ে শেষ হয়।

    ৩) কাছের মানুষের পাশে থেকেও একাকী থাকাঃ
    অনেকে ভাবেন একা থাকা মানেই একাকীত্ব এবং একাকীত্ব থেকেই মনঃকষ্ট সৃষ্টি হওয়া। কিন্তু একা থাকা এবং একাকীত্ব এক বিষয় নয়। অনেক সময় পরিবার, বন্ধুবান্ধবদের সাথে থেকেও অনেকের মাঝে একাকীত্বের অনুভূতি এবং মানসিক পীড়ার সৃষ্টি হতে পারে।

    ৪) মিশ্র কারণঃ
    প্রতিটি মানুষ এবং মানুষের মন প্রকৃতপক্ষেই বেশ জটিল এবং একে অপরের থেকে আলাদা আলাদা। তাই সব সময় সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করা যেমন কঠিন, তেমনি সাধারণ কোন নিয়মে বাঁধার প্রচেষ্টা করাও বৃথা। মন খারাপের কারণ গুলোও ঠিক তেমনিই হতে পারে প্রতিটা মানুষ অনুসারে ভিন্ন ভিন্ন।

    সুস্থ ও সুন্দর ভাবে জীবন যাপন করতে মন খারাপের কারণ বুঝে তার সঠিক নিবারণ করা প্রয়োজন। নাহলে এই ছোট ছোট মন খারাপ ধীরে ধীরে বড় বড় মানসিক অসন্তোষ এবং সমস্যার সৃষ্টি করতে পারে। যা মানুষকে আত্মহত্যার মত চরম পরিণতির দিকেও ঠেলে দিতে পারে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা ওয়াজেদ
    Next Article মানসিক স্বাস্থ্য ও মানসিক রোগের চিকিৎসা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 18, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয়…

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.