Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 27
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পুরুষ শ্রেষ্ঠত্ববাদীরা মানসিক সমস্যায় আক্রান্ত হন বেশি: গবেষণা
    ফিচার

    পুরুষ শ্রেষ্ঠত্ববাদীরা মানসিক সমস্যায় আক্রান্ত হন বেশি: গবেষণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 27, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    পুরুষ শ্রেষ্ঠত্ববাদী পুরুষরা মানসিক সমস্যায় আক্রান্ত হন বেশি: গবেষণা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বিষাক্ত পুরুষালি শুধু নারীদের জন্যই ক্ষতিকর নয়। যে পুরুষরা নিজেদেরকে নারীদের ওপর ক্ষমতাবান মনে করেন বা ‘প্লেবয়’ ধরনের আচরণ করেন তাদের মধ্যে মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

    তুলনামূলকভাবে যারা পুরুষালি লিঙ্গ আদর্শ মেনে চলেন না তাদের মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে এবং তাদের মধ্যে অন্যের সাহায্য প্রার্থনার প্রবণতাও কম থাকে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এর এক নতুন গবেষণা থেকে এমনটাই প্রমাণিত হয়েছে।

    বিশাল পরিসরের এই মেটা বিশ্লেষণটি সোমবার জার্নাল অফ কাউন্সেলিং সাইকোলজিতে প্রকাশিত হয়। এতে পুরুষালি লিঙ্গ আদর্শ মেনে চলার সঙ্গে মানসিক স্বাস্থ্যের সংশ্লিষ্টতা আবিষ্কারে পরিচালিত ৭৮টি গবেষণা ফলাফল পরীক্ষা করে দেখা হয়। প্রায় ২০ হাজার পুরুষকে সংশ্লিষ্ট করে গবেষণাগুলো চালানো হয়।
    গবেষণাগুলোতে অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিল শ্বেতাঙ্গ। তবে এতে আফ্রিকান-আমেরিকান এবং এশিয়ান-আমেরিকান পুরুষরাও অংশ গ্রহণ করেন।

    গবেষকরা ১১টি পুরুষালি আদর্শের মানদণ্ডে গবেষণায় অংশগ্রহণকারীদের মূল্যায়ন করেন। মনোবিজ্ঞানীদের বিশ্বাস ওই ১১টি রীতি-নীতির মধ্য দিয়েই ঐতিহ্যবাহী সমাজের পুরুষালি আদর্শের প্রতিফলন ঘটে। এরপর তারা এই পুরুষালি আদর্শের সঙ্গে ইতিবাচক ও নেতিবাচক মানসিক স্বাস্থ্যগত পরিণতি এবং সাহাজ্য প্রার্থনাকারী আচরণের যোগসাজশ খুঁজে বের করেন।

    পুরুষালি আদর্শের ১১ রীতি-নীতি
    ১. জয়ের আকাঙ্ক্ষা
    ২. আবেগগত নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা
    ৩. ঝুঁকি গ্রহণ
    ৪. সহিংসতা
    ৫. আধিপত্য
    ৬. যৌনতায় বাছবিচারহীনতা (প্লেবয় আচরণ)
    ৭. আত্মনির্ভরশীলতা
    ৮. কর্মের প্রাধান্য (চাকরির ওপর গুরুত্বারোপ)
    ৯. নারীর ওপর ক্ষমতা
    ১০. সমকামিতার প্রতি ঘৃণা
    ১১. সামাজিক মর্যাদা অর্জনের প্রচেষ্টা

    পুরুষালি লিঙ্গ আদর্শ মেনে চলার সঙ্গে নেতিবাচক মানসিক স্বাস্থ্যগত পরিণতির যোগসাজশ রয়েছে। যেমন, মানসিক চাপ, অবসাদ, উদ্বেগ, নেশাদ্রব্য ভোগ এবং দুর্বল দৈহিক ভাবমূর্তি।
    তবে পুরুষালি লিঙ্গ আদর্শের তিনটি রীতি-নীতির সঙ্গে নেতিবাচক মানসিক স্বাস্থ্যের শক্তিশালি যোগসাজশ দেখা গেছে। সেগুলো হলো, আত্মনির্ভরশীলতা, নারীর ওপর ক্ষমতা চর্চা এবং প্লেবয় আচরণ। আর নারীর ওপর ক্ষমতা চর্চা এবং প্লেবয় আচরণ এই দুটি রীতির সঙ্গে পুরুষালি মনোভঙ্গি এবং আচরণের সম্পর্ক সবচেয়ে শক্তিশালী।

    যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ব্লুমিংটাউন এর মনোবিজ্ঞানী ড. ওয়াই জোয়েল ওঙ্গ দ্য হাফিংটন পোস্টকে বলেন, “পুরুষালি লিঙ্গ আদর্শের রীতি-নীতিগুলো লালন এবং নারীর ওপর ক্ষমতার চর্চার মধ্যে প্রতিকূল সম্পর্ক বিষয়ে আমাদের আবিষ্কার চমকপ্রদ।”

    “পুরুষালি আদর্শ একটি সামজিক বেইনসাফ এবং এটি চুড়ান্ত বিচারে সকলের জন্যই ক্ষতিকর হতে পারে। এমনকি পুরুষালি আদর্শ লালনকারী পুরুষরাও এর ক্ষতির শিকার হতে পারেন।”

    আর সবচেয়ে বেশি সমস্যাজনক হলো, পুরুষালি আদর্শের বেশির ভাগ রীতি-নীতি মেনে চলা পুরুষরা তাদের মানসিক সমস্যা থেকে মুক্তির জন্য অন্যদের সাহায্য প্রার্থনা করেন সবচেয়ে কম।

    তবে সব পুরুষালি বৈশিষ্ট্যই মানসিক স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সংশ্লিষ্ট নয়। কর্মের প্রাধান্য দেওয়ার মতো আচরণের সঙ্গে ইতিবাচক বা নেতিবাচক মানসিক স্বাস্থ্যের কোনোটিরই যোগসাজশ নেই। তবে ঝুঁকিগ্রহণ প্রবণতার সঙ্গে ইতিবাচক এবং নেতিবাচক মানসিক স্বাস্থ্য এই দুটিরই সংশ্লিষ্টতা রয়েছে।

    সূত্র : দ্য হাফিংটন পোস্ট

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅবসাদ সম্পর্কে এই কথাগুলো জানুন
    Next Article কৃতজ্ঞতাবোধ: একটি গুরুত্বপূর্ণ আবেগ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.