Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ১১ বছর ধরে নিজের মাথার চুল ছিঁড়ি
    প্রশ্ন-উত্তর

    ১১ বছর ধরে নিজের মাথার চুল ছিঁড়ি

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়By অধ্যাপক ডা. সুস্মিতা রায়December 14, 2017No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

     সমস্যা: আমার নাম দীপ্তি। বয়স ২৮। আমি প্রায় ১১ বছর ধরে নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলি। যখন পড়ালেখা করতাম তখন খুব বেশি হত। আমার বাসায় সবাই এটা নিয়ে খুব চিন্তিত। সাইকোলজিস্টের পরামর্শে পেদ্রপ ৫০০ এবং পেইস খাই কিছুদিন। তখন বেশ ভালোই ছিলাম। কিন্তু মাঝখানে কিছুদিন ওষুধ খাওয়া বাদ দেই। এখন সমস্যাটা মারাত্মক ভাবে দেখা দিয়েছে। মাথার তালু প্রায় খালি করে ফেলেছি। কোনো ভাবেই এর থেকে বেড়িয়ে আসতে পারছি না। আমি এটা নিয়ে এখন খুবই দুশ্চিন্তায় আছি। দয়া করে এই সমস্যা থেকে বের হয়ে আসার উপায় বলে দিন।
    বি:দ্র: গত কিছুদিন ধরে আবার আমি পেদ্রপ ৫০০ এবং পেইস খাওয়া শুরু করেছি। কিন্তু এগুলো খেয়েও কাজ হচ্ছে না। আমি এখন কী করব?  
     পরামর্শ: মনের খবরে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার রোগের বিবরণ থেকে মনে হচ্ছে যে, আপনি দীর্ঘদিন যাবৎ ট্রাইকোটিলোম্যানিয়া (Trichotillomania) নামক মানসিক রোগে ভুগছেন। এ রোগের আরেক নাম হচ্ছে হেয়ার পুলিং ডিজঅর্ডার (Hair-pulling disorder), যা এক ধরনের শুচিবায়ু (ওসিডি বা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার) রোগ। নিজের শরীরের যেকোনো অংশের চুল, বিশেষ করে মাথার চুল নিজে ছিঁড়ে ফেলার তাগিদ অনুভব করা এ রোগের প্রধান লক্ষণ। সে তাগিদে সাড়া দিয়ে চুল না ছিঁড়ে ফেলা পর্যন্ত মনের মধ্যে এক ধরনের অস্থিরতা, উদ্বিগ্নতা কাজ করে।  চুল ছিঁড়ে ফেলার পর তৃপ্তি আসে। যার ফলে আস্তে আস্তে মাথায় টাক পরার মতো অবস্থা হয়ে যায়। বিশেষ কোনো পরিস্থিতি যেমন পরীক্ষা বা পড়ালেখার চাপ, অন্যান্য মানসিক চাপ ইত্যাদিতে এ রোগের তীব্রতা আরো বেড়ে যায়।
    এ রোগে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। ওষুধ সেবন ও বিহেভিয়ার থেরাপি একই সাথে চালিয়ে যেতে হয়। আপনি কতদিন ধরে আবার ওষুধ খাওয়া শুরু করেছেন তা উল্লেখ করেননি। আপাতত আপনি CAP PRODEP (20mg) প্রতিদিন সকালে একটা করে খাওয়া চালিয়ে যেতে পারেন। তবে আপনার প্রতি পরামর্শ যে, আপনি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। উনিই আপনার বর্তমান মানসিক অবস্থা পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ও উপযোগী চিকিৎসা পরামর্শ দিতে পারবেন। কতদিন ওষুধ খেতে হবে কিংবা অন্য কোনো ওষুধের প্রয়োজন আছে কিনা তা তিনিই নির্ধারণ করবেন এবং পাশাপাশি বিহেভিয়ার থেরাপিও শুরু করবেন। আশা করি, উপযুক্ত চিকিৎসায়  আপনি দ্রুত সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। ভালো থাকবেন।


    দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।
    এসএন/এমএসএ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাত্রাতিরিক্ত আত্মনিয়ন্ত্রণ সমস্যার কারণ
    Next Article দেখতে সুন্দর বাচ্চাদের যত আপদ!
    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট

    Related Posts

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    October 4, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.