প্রশ্ন: আমার নাম কাশেম। বয়স ২৩। আমি ২০১৫ সাল থেকে মানসিক রোগে ভুগছি। ডাক্তার বলেছেন আমার মানসিক রোগের নাম সিজোফ্রেনিয়া। বর্তমানে Oleang 10 mg (+0+2) এবং clycid 5 (1+0+1) খাচ্ছি। এখন মানসিকভাবে অনেক ভালো আছি। আমি সামান্য ব্যাপার নিয়ে অতিরিক্ত টেনশন করি। লোকজন আমার সমালোচনা করলে আমার মন খারাপ হয়ে যায় এবং টেনশন করি। ডাক্তার বলেছেন এরকম হচ্ছে সিজোফ্রেনিয়ার কারণে। টেনশন কমার ঔষধ দিতে বলেছিলাম ঔষধ দেননি। কীভাবে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাব? মেডিসিন লিখে দিলে উপকৃত হব। ধন্যবাদ।
আরও পড়ুন…
আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?
মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?
অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মণ্ডল: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার সমস্যাটি আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনি চার বছর যাবৎ সিজোফ্রেনিয়াতে ভুগছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তবে সিজোফ্রেনিয়ার সাথে Anxiety বা টেনশন থাকতে পারে। তবে আপনার ঘুম কেমন হয় তা জানি না। আপাতত আপনার জন্য
প্রেসক্রিপশন হলো:
- Tab Deprex (5mg) 0+0+1
- Tab Cyclid (5mg) 1+0+1
- Tab Expres (5mg) 0+0+1
দুই মাস পরে আবার পরামর্শ নিন অথবা একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মন্ডল
- মনোরোগ বিশেষজ্ঞ,
- জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শের-ই-বাংলা নগর, ঢাকা।


