Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সামাজিক মাধ্যমের সর্বনাশা আসক্তি থেকে কীভাবে মুক্তি?
    জীবনাচরণ

    সামাজিক মাধ্যমের সর্বনাশা আসক্তি থেকে কীভাবে মুক্তি?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 18, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বন্ধু এবং পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক মাধ্যম একটি দারুণ জায়গা। অনেকদিন কথা না হলেও কে কোথায় যাচ্ছেন, কী করছেন সবই জানা যায়। ফলে দূরত্ব বোঝা যায় না। আবার সাম্প্রতিক সময়ের নানা খবরও পাওয়া যায়। কিন্তু এত সুবিধার মাঝেও আছে কিছু অসুবিধা। সামাজিক মাধ্যমের কারণে অনেক সময় মানসিক চাপ তৈরি হয়। এই মানসিক চাপ কমানোর কিছু পদ্ধতি জেনে নিন।
    বন্ধুদের আপডেট জানতে কিংবা গ্রুপ চ্যাট খুলে প্ল্যান করে দেখা করার জন্য ফেসবুক দারুণ। কিন্তু সামাজিক মাধ্যমের কিছু খারাপ প্রভাব শরীর ও মনের ওপরে পড়ে। সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে ঘরের বাইরে যাওয়া কমে যায়, বন্ধুদের আড্ডাতেও স্মার্ট ফোনে মুখ গুঁজে থাকতে দেখা যায় এবং রাতের ঘুম কমে যায়। এছাড়াও নিউজ ফিডে অন্যদের আপডেট দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করার প্রবণতা বেড়ে যায়। অন্যের ঘুরতে যাওয়া দেখে, দামি গাড়ি দেখে কিংবা অভিজাত জীবনযাত্রা দেখে ঈর্ষা কাতর হয়ে থাকেন অনেকেই। এতে মানসিক চাপ, একাকীত্ব ও হতাশা বাড়ে। জেনে নিন সামাজিক মাধ্যমে আসক্তির কারণে তৈরি মানসিক চাপ কমানোর কিছু উপায়।

    • এধরণের নেতিবাচক প্রভাব থেকে বাচার একটাই উপায় আছে। আর তা হলো, সামাজিক মাধ্যম ব্যবহারের সময় কমিয়ে দেয়া। সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো নেশার মতো। এই নেশা থেকে বাঁচতে দূরে থাকতে হবে সোশ্যাল সাইটগুলো থেকে।
    • মোবাইল ফোনের হোম স্ক্রিন থেকে সোশ্যাল অ্যাপগুলো সরিয়ে ফেলতে হবে। একটা ফোল্ডারে রাখতে পারেন অ্যাপগুলো। সহজেই ঢুকতে না পারার কারণে ব্যবহার কিছুটা হলেও কমবে।
    • ফোন সাইলেন্ট করে রাখুন। এতে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় নোটিফিকেশনের শব্দে মনোযোগ নষ্ট হবে না। এছাড়াও নোটিফিকেশন চেক করার জন্য সোশ্যাল সাইটে ঢুকে সময় কাটানোর অভ্যাস কমবে।
    • সোশ্যাল সাইটে ঢোকার টাইম ঠিক করে নিন। নিজের সীমা নিজেই বেধে দিন। যেমন দিন শেষে ২০-৩০ মিনিট এর বেশী থাকবেন না সোশ্যাল সাইটে, এটা প্রতিজ্ঞা করুন মনে মনে।
    • মাঝে মাঝে নিজেকে বিরতি দিন। নিজের একাউন্টে কয়েকদিন না ঢুকে সোশ্যাল মিডিয়ার বাইরের জীবন যাপন করুন।

    সামাজিক মাধ্যমের ইতিবাচক ব্যবহার: সামাজিক মাধ্যম ব্যবহার করে ভালো থাকার উপায় আছে। যেসব ব্র্যান্ড কিংবা মানুষের পোস্ট দেখে ভালো লাগে তাদেরকে ফলো করুন। আর যাদের পোস্ট দেখতে ভালো লাগে না কিংবা মনের ওপর বিরূপ প্রভাব পড়ে, তাদেরকে আনফলো করে দিন। মজার মজার মিম, অনুপ্রেরণার বাণী শেয়ার করে এমন পেজ লাইক দিয়ে রাখুন। এতে মানসিক চাপ কমবে। সামাজিক মাধ্যমে আড্ডা না মেরে প্ল্যান করুন সামনাসামনি দেখা করার। এছাড়াও ভিডিও চ্যাটিং করতে পারেন। ফেস-টু-ফেস কন্টাক্ট করলে সম্পর্ক ভালো হয়।
    মনে রাখবেন, অন্যদের যেসব আপডেট দেখছেন সেটা তাদের জীবনের সেরা মুহূর্তগুলো। তাদেরও দুঃখ আছে, না পাওয়ার হতাশা আছে। তাই এটা মনে করার কোনো কারণ নেই যে পৃথিবীতে শুধু আপনারই কষ্ট আছে, আর কারও নেই।
    সূত্র: মেডিকেল এক্সপ্রেস

    আসক্তি মুক্তি সামাজিক মাধ্যম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপ দূরে রাখতে রোজ খান কলা
    Next Article ব্ল্যাক কফি প্রেমীরা মানসিক ব্যাধিগ্রস্ত: গবেষণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.