Close Menu
    What's Hot

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু কিশোরদের মোবাইল-টিভি ব্যবহার কখন বুঝবেন সমস্যা
    শিশু কিশোর

    শিশু কিশোরদের মোবাইল-টিভি ব্যবহার কখন বুঝবেন সমস্যা

    ডা. হোসনে আরাBy ডা. হোসনে আরাJanuary 3, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বর্তমান যুগকে বলা হয়ে থাকে তথ্য প্রযুক্তি ও যোগাযোগের স্বর্ণযুগ। সুতরাং এই যুগে বসবাস করে এর ব্যবহারকে অস্বীকার করা অনেকটা সাঁতার কাটতে নেমে পা না ভেজানোর মতো মনে হবে। বিশ্বজুড়েই প্রযুক্তির প্রতি মানুষের একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে, যাকে গ্যাজেটপ্রেম বললে হয়ত ভুল হবে না, স্মার্ট-ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরার প্রতি বড়োদের দেখে শিশুদেরও আকর্ষণ তৈরি হচ্ছে, কারো কারো কাছে এর ব্যবহার স্মার্টনেসের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে। আজকাল যোগাযোগের সবচেয়ে বড়ো মাধ্যম মোবাইল ফোন, বর্তমানে মানুষ এর প্রতি এতটাই নির্ভরশীল যে মোবাইল ছাড়া যেন জীবনটাই অচল। আর এই মোবাইল ফোনটাই অনেক বাবা-মা শখ করে বাচ্চার হাতে তুলে দিচ্ছেন, স্মার্ট-ফোন এখন শিশুদের খেলার সঙ্গী।

    অধিকাংশ বাবা-মা ব্যস্ত থাকেন চাকরি-বাকরি আর ব্যাবসা নিয়ে, সন্তান একা সময় কাটায়, তাই অনেক অভিভাবক সময় কাটানোর জন্য হাতে তুলে দেন মোবাইল, ট্যাব অথবা টিভি। কিন্তু এই প্রযুক্তিই আবার অনেক সময় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত বিনোদনের পর্যায়ে থাকে ততক্ষণ কোনো সমস্যা নেই, কিন্তু এর চেয়ে বেশি যদি হয় তখনই বিপদ। অতএব আমরা কখন বুঝব যে প্রযুক্তির এই ব্যবহার আমাদের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে :

    • যদি দেখা যায় বাচ্চার টিভি বা মোবাইল ব্যবহারের সময় ধীরে ধীরে বেড়ে যাচ্ছে।
    • শিশুর হাত থেকে মোবাইল বা ট্যাব কেড়ে নিলে তারা রেগে যায় বা নেতিবাচক আচরণ শুরু করে।
    • টিভি, মোবাইল বা ট্যাব ছাড়া খেতে চাচ্ছে না।
    • কোথাও বেড়াতে যাওয়ার আগে সবার আগে জানতে চায় ওখানে টিভি অথবা ইন্টারনেট সংযোগ আছে কিনা? না থাকলে সেখানে বেড়াতে যাওয়া একদম উচিত নয়।
    • সারাক্ষণ কার্টুন বা গেইম বিষয়ে আলোচনা করে।
    • পড়াশুনায় মনোযোগ, আগ্রহ কমে যাওয়া।
    • টিভি বা মোবাইল দেখার সময় নিয়ে মিথ্যা কথা বলে।
    • মোবাইল বা টিভি ছাড়া অন্য বিষয়ে (বই পড়া, খেলাধুলা করা, বেড়াতে যাওয়া) আনন্দ খুঁজে না পাওয়া।
    • মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আতঙ্কিত হয়ে পড়া। ক্স সামাজিক মেলামেশা কমে যাওয়া।
    • বেশিরবাগ সময় মোবাইল, ট্যাব বা টিভিতে চোখ রাখা।

    ওপরের এই সমস্যাগুলো ছাড়াও আরও বিভিন্ন শারীরিক ও মানসিক (ওজন বেড়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, ঘুমের সমস্যা, অতিচঞ্চলতা, বিষণ্ণতা, সামাজিক ভীতি ইত্যাদি) সমস্যা দেখা দিতে পারে। বয়ঃসন্ধির সমস্যা, স্কুলের চাপ, বিশৃঙ্খল বা কঠোর পারিবারিক পরিবেশ-প্রভৃতি ভুলে থাকতেই অনেকে ইন্টারনটের আশ্রয় নেয়। বাবা-মা অনেক সময় এই আসক্তির ব্যাপারটা বুঝতে পারেন না, যতক্ষণ না বাচ্চার আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসে।
    ২০১৭ সালে ১১ থেকে ১৫ বছর বয়স্ক দেড় হাজার কিশোর-কিশোরীর ওপর গবেষণা চালায় রয়্যাল সোসাইটি অব পাবলিক হেলথ। এতে দেখা যায়, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রাম তাদের মনে সবচেয়ে বেশি হীনম্মন্যতা এবং দুশ্চিন্তা সৃষ্টি করে। ১০ জনের মধ্যে ৭ জন বলেছে ইনস্টাগ্রামের কারণে তাদের নিজেদের দেহ নিয়ে বিষণ্ণতায় ভুগেছে। ১৪ থেকে ২৪ বছর বয়সের তরুণ-তরুণীদের অর্ধেকই বলেছে ফেসবুকের কারণে তাদের মানসিক দুশ্চিন্তা ও অশান্তি বেড়ে গেছে। ইন্টারন্যাশনাল জার্নাল অব নিউরোসাইকিয়াট্রিক মেডিসিনের তথ্য অনুযায়ী, প্রতি আটজন মার্কিন নাগরিকের একজন প্রযুক্তিতে আসক্ত।

    আমাদের দেশে তেমন কোনো পরিসংখ্যান বা গবেষণা না থাকলেও আশপাশে তাকালে বোঝা যায়, প্রযুক্তি আসক্তি দিন দিন বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চিহ্নিত ‘ব্যাধির’ তালিকায় ঢুকতে যাচ্ছে ভিডিও গেমস আসক্তি। বিশেষজ্ঞরা ইলেক্ট্রনিক গেমসের মধ্যে আসক্তির ঝুঁকি শনাক্ত করায় ‘গেমিং ডিজঅর্ডার’ নামে এ ব্যাধি ডব্লিউএইচও’র ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজ’র (রোগের আন্তর্জাতিক স্বীকৃত শ্রেণিবিন্যাস, আইসিডি) ১১তম সংস্করণে স্থান পেয়েছে। ওপরের পরিসংখ্যান থেকে সহজেই অনুমান করা যায় যে আমাদের প্রযুক্তির ভালো দিকগুলোর পাশাপাশি মন্দ দিক সম্পর্কেও জানতে হবে, শিশু-কিশোরদের কাছে বিনোদনের অন্যান্য মাধ্যমগুলোকে পরিচিত করতে হবে অন্যথায় তৈরি হতে পারে নানান ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    আসক্তি টিভি মোবাইল শিশু কিশোর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনাভাইরাসে আক্রান্ত হওয়ার নতুন কিছু লক্ষণ
    Next Article মানসিক শান্তির জন্য যা করতে পারেন
    ডা. হোসনে আরা

    মনোরোগ বিশেষজ্ঞ, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

    Related Posts

    আসক্তি শুধু অভ্যাস নয়, মস্তিষ্কেরও পরিবর্তন।

    November 8, 2026

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    জুয়া: তরুণ বয়সেই ঠেলে দেয় আত্মহত্যার দিকে

    July 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর November 10, 2026

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    প্রশ্ন: আসসালামু আলাইকুম আমার বয়স ১৯। আমি উঁচু জায়গায় উঠলে ভয় পাই। কোনো উঁচু জায়গায়…

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.