Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » রোগের ইতিহাস অনুযায়ী আপনি কৈশোরকাল থেকেই মানসিক সমস্যায় ভুগছেন
    প্রশ্ন-উত্তর

    রোগের ইতিহাস অনুযায়ী আপনি কৈশোরকাল থেকেই মানসিক সমস্যায় ভুগছেন

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়By অধ্যাপক ডা. সুস্মিতা রায়July 17, 2017No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:
    আমার সালাম নিবেন। কোথা থেকে শুরু করবো সেটা ভাবছি। আমার সমস্যা শুরু হয় যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। সে সময় মানসিক সমস্যাগুলো আমাদের সমাজে অত বেশি প্রচলিত ছিল না। আমি ভারত, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করি। ডাক্তার বলেছিলেন আমার বেশ গুরুতর স্নায়বিক সমস্যা রয়েছে। ডাক্তারের পরামর্শমতো আমি সম্পূর্ণ বিশ্রামে ছিলাম এবং কোন ধরনের মানসিক চাপ যাতে না নিতে হয় তার কারণে পড়াশুনাও বন্ধ করে দেই। তারপর ২০ বছর বয়সে আমার অবস্থার উন্নতি ঘটে এবং বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। কিন্তু বিয়ের পর জীবনযাপনের পরিবর্তন, দায়িত্ব ইত্যাদি বিষয়গুলোকে সহজভাবে গ্রহণ করতে পারিনি। আমি ঢাকায় আমার স্বামীর সাথে বসবাস করি। কিন্তু আমার স্বামী আমাকে পর্যাপ্ত সময় দিতে পারে না। উল্লেখ্য আমার স্বামী একজন ফার্মাসিস্ট এবং পারিবারিক পছন্দে আমাদের বিয়ে হয়। বিয়ের আগে আমি বেশ ভালো ছিলাম কিন্তু পড়াশুনায় বিরতির কারণে আমার ভালো কোন বন্ধু ছিল না। ১৫ বছরের বেশি সময় ধরে আমি ঘুমের ঔষধ খাই। এখন আমি আবার সাইকোলজিস্টের কাছে চিকিৎসা নিচ্ছি এবং প্রচুর পরিমাণ ঔষধ খাচ্ছি। কিন্তু সত্যি বলতে আমি আমার বর্তমান জীবনযাপনে সম্পূর্ণ ক্লান্ত। বেড়ানো, মন রিফ্রেশ রাখা এবং পর্যাপ্ত ঘুম আমার প্রধান ঔষধ। ছোটবেলায় এসবের মাধ্যমে আমি ভালো থাকতাম। এখন মনে হয় দিনদিন আমার হার্ট দুর্বল হয়ে আসছে, শক্তি কমে যাচ্ছে, কাজে শক্তি পাই না। আমার পরিবার (ভাই, বোন) আমার সমস্যা বুঝতে পারে না এবং আমাকে সমর্থন করে না। শুধু আমার বাবা আমার স্বাস্থ্যের জন্য কষ্টভোগ করেছেন। আমার মাও আমার শারীরিক ও মানসিক সমস্যার ব্যাপারগুলো বুঝতে পারে না। মা সবসময় বলেন তাঁর কাছে সব সন্তান সমান। তাদের থেকে আমার মানসিক সাপোর্ট খুব প্রয়োজন ছিল কিন্তু তারা তা করেনি। তাদের সাথে আমি খুব একটা কথা বলিনা কারণ তাঁরা বাবাকে এই বলে দোষারোপ করেন যে বাবা আমার প্রতি তুলনামূলক বেশি এটেনশন দিয়েছে।
    এখন আমি একটি বাচ্চা নিতে ইচ্ছুক কিন্তু আমার শারীরিক অবস্থা বাচ্চা নেয়ার পক্ষে উপযোগী নয়। আমার বয়স এখন ২৭ চলছে। PCOS সমস্যা, থাইরয়েড সমস্যা, মানসিক চাপ, ঘুমের সমস্যা, হার্ট-বিট সমস্যা, ব্লাড প্রেশার কম ইত্যাদি নানা ধরনের সমস্যায় আমি আক্রান্ত। মাঝে মাঝে নিজের উপর এতটাই রাগ হয় যে মনে হয় জীবনটা সম্পূর্ণ অর্থহীন এবং কেন আমি আমার জীবনের জন্য যুদ্ধ করছি? কেন আমি বেঁচে আছি? আমি কাজ করতে চাই কিন্তু কোন চাপ নিতে বা কোন ধরনের আদেশ গ্রহণ করতে পারিনা। আমার বাবা ছিলেন বডিগার্ডের মতো, তিনি সবসময় আমার সাথে থাকতেন। আমার মনে হয় যত্ন, ভালোবাসা এবং বোঝাপড়াই পারে আমাকে কাজের ব্যাপারে প্রস্তুত করতে। আমার স্বামী আমাকে সহযোগিতা করে এবং বর্তমানে আমার বাবা বয়সের কারণে অসুস্থ। তাদের কারো পক্ষেই আমাকে পর্যাপ্ত সময় দেয়া সম্ভব হচ্ছে না। এখন আমি কি করতে পারি?
    (অনুগ্রহ করে আমার নাম প্রকাশ করবেন না)
    পরামর্শ:
    প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার রোগের ইতিহাস অনুযায়ী আপনি দীর্ঘদিন অর্থাৎ কৈশোরকাল থেকেই মানসিক সমস্যায় ভুগছেন। তবে তখন আপনার কি সমস্যা বা উপসর্গ ছিল তা ঠিক স্পষ্ট করে বলেন নি। মানসিক সমস্যার পাশাপাশি কোনো স্নায়ুরোগ ছিল কিনা তাও স্পষ্ট না। তবে এটা একটা ভালো দিক যে, আপনি আপনার কৈশোরকালের গুরুতর সমস্যা অনেকটা কাটিয়ে উঠে আবার পড়াশুনা তথা কিছুটা স্বাভাবিক জীবন শুরু করেছিলেন।
    কিন্তু এখন আপনার প্রশ্ন  থেকে মনে হচ্ছে যে, আপনি বর্তমানে বিষণ্ণতা রোগ (Depressive Disorder) এ ভুগছেন। কোনো কিছুতে উৎসাহ বা আনন্দ না পাওয়া, কিছু ভাল না লাগা, জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসা, জীবনটাকে মূল্যহীন মনে হওয়া, দুর্বলতা, ঘুমের সমস্যা ইত্যাদি সবই কিন্তু বিষণ্ণতা রোগের জন্যে হয়ে থাকে। বিষণ্ণতা এমন একটি রোগ যা বংশগত, দীর্ঘকালীন মানসিক চাপ, ব্রেইনে কিছু রাসায়নিক পদার্থের তারতম্য ইত্যাদি কারণে হতে পারে। আবার শরীরে কিছু হরমোনের তারতম্যর জন্যেও বিষণ্ণতা হয়ে থাকে। আপনার যেহেতু কিছু শারীরিক সমস্যা যেমন থাইরয়েড সমস্যা, PCOS সমস্যা আছে, কাজেই আপনার ক্ষেত্রে বিষণ্ণতা রোগ এর চিকিৎসার পাশাপাশি এসব রোগেরও চিকিৎসার প্রয়োজন আছে। এসব সমস্যার জন্যে বর্তমানে আপনি কি চিকিৎসা নিচ্ছেন তা বলেননি। আপনি বলেছেন যে দীর্ঘদিন যাবত ঘুমের এবং মানসিক রোগের ঔষধ খাচ্ছেন, কিন্তু কোনো ঔষধের নামও উল্লেখ করেন নি।
    এ অবস্থায় আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন। উনিই আপনার অন্যান্য তথ্য, বর্তমান মানসিক ও শারীরিক অবস্থা পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ও উপযোগী চিকিৎসা পরামর্শ দিবেন। এ ধরনের রোগ চিকিৎসায় সাধারণতঃ বিষণ্ণতা রোগের ঔষধ ও শারীরিক রোগের ঔষধ একইসাথে চালিয়ে যেতে হয়। প্রয়োজনবোধে আপনাকে একজন হরমোন রোগ বিশেষজ্ঞ (এন্ডোক্রাইনোলজিস্ট) এর পরামর্শও নিতে হতে পারে। আবার এর পাশাপাশি সাইকোথেরাপিরও প্রয়োজন আছে যা আপনার মনোরোগ বিশেষজ্ঞই করবেন।
    বিষণ্ণতা একটি নিরাময়যোগ্য রোগ। আশা করি, প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে আপনি দ্রুত বিষণ্ণতা থেকে মুক্ত হতে পারবেন।
    পরামর্শ দিচ্ছেন,
    ডা. সুস্মিতা রায়


     দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleফিজিতে মানসিক স্বাস্থ্য সমর্থনে কর্মশালা
    Next Article মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে হাঁটা
    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট

    Related Posts

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.