Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » যানজটে বাড়ে মানসিক অসুস্থতা, হতে পারে বিচ্ছেদও
    ফিচার

    যানজটে বাড়ে মানসিক অসুস্থতা, হতে পারে বিচ্ছেদও

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 16, 2022Updated:March 16, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সকালে ঘুম থেকে দ্রুতই উঠলেন, গোসল শেষে আটটার আগেই রেডি হয়ে গেলেন। দ্রুত অফিস যেতে হবে। দশটায় মিটিং, বের হলেন আটটায়। গন্তব্য বনানী। ধানমন্ডি থেকে বনানী যেতে কত মিনিটইবা আর লাগে। তবুও বেশ কিছু সময় হাতে নিয়েই বের হলেন। কিন্তু দেখলেন মহাখালী পার হতেই দশটা পার হয়ে গেল। তীব্র জ্যাম। রাজধানী ঢাকার বর্তমান চিত্র এমনটাই। আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে মানসিক চাপের ১০টি শহরের মধ্যে একটি ঢাকা, যার প্রধানতম কারণ বলা হচ্ছে যানজট। বিশেষজ্ঞদের মতে, ঢাকার অসহনীয় যানজট কেবল নগরবাসীকে মানসিকভাবে অসুস্থই করছে না, সেই সঙ্গে অপরাধপ্রবণ করে তুলছে।

    কানাডার সেন্টার ফর ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের পরিচালক ডা. কাওমি ম্যাকেনজি তাঁদের একটি গবেষণার ফলাফল তুলে ধরে বলেন, যানজট এমন একধরনের মানসিক চাপ সৃষ্টি করে, কেউ যদি এই চাপ নিয়মিত গ্রহণ করে তবে তার অস্থিরতা তিনগুণ বেড়ে যায়, বিষণ্ণতার ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ এবং যানজটের বিরক্তির প্রভাব পরিবারের ওপর পড়ে বলে সংসার ভাঙার ঝুঁকিও বেড়ে যায় ৫০ শতাংশ।

    ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণা বলছে, যানজটে মানসিক চাপ এতটাই বেশি থাকে, কেউ যদি এই চাপের মধ্য দিয়ে ১০ বছর পার করে তবে তার মানসিক অসুস্থতা দেখা দিতে পারে।

    এসব গবেষণার ফলাফল যে কতটা প্রাসঙ্গিক তা ঢাকাবাসী ভালোভাবেই উপলব্ধি করতে পারেন। কেন না তাদের এখন প্রতিদিনই প্রচণ্ড মানসিক চাপে থাকতে হয় যানজটের কারণে।

    প্রতিদিনের যানজটের অভিজ্ঞতার কথা বলেন কয়েকজন যাত্রী। এক যাত্রী বলেন, ‘প্রেসার বেড়ে যায়। প্রায়ই অসুস্থ হয়ে পড়ি বাসায় গিয়ে।’ আরেকজন বলেন, ‘যখন বাসে উঠি মনে হয় হাসপাতালে আছি।’ তৃতীয় যাত্রী বলেন, ‘আমার প্রতিদিন কর্মঘণ্টা আট ঘণ্টা হয়। এটার জন্য আমার প্রতিদিন চার ঘণ্টা আরো বাড়তি খরচ করতে হয়।’

    এক নারী যাত্রী বলেন, ‘চরম বিরক্তিকর অবস্থা থাকে, কখন জ্যামটা পার হব আর কখন বাসায় যাব এরকম লাগে।’ আরেকজন বলেন, ‘এটা আসলে সহ্য করার মতো না, অসহ্য।’

    যুক্তরাজ্যভিত্তিক একটি বাণিজ্যিক সংস্থা জিপজেট-এর তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মানসিক চাপের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান সপ্তম, যার মূল কারণটি বলা হয়েছে যানজট। ঢাকার যানজটজনিত এমন মানসিক চাপের বিষয়টি আরো আগেই টের পেয়েছেন মানসিক হাসপাতালের চিকিৎসকরা।

    এ প্রসঙ্গে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বলেন, ‘আমরা যে রোগীগুলি পাই, হতাশা অথবা আগ্রাসী স্বভাব বা অন্যান্য বিরক্তিকর ইয়ে নিয়ে আসতেছে। তখন কিন্তু আমরা রোগ ডায়াগনসিস করি এবং আমরা তার পারসোনাল হিস্ট্রিগুলো চাই। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে, অনেকের কাছ থেকেই জানতে পারি, একটা প্রধান অন্যতম কারণ হচ্ছে যানজট। এ কারণে তারা বিপর্যস্ত, হতাশাগ্রস্ত এবং ত্যক্তবিরক্ত।’

    তিনি আরও আরো বলেন, ‘যানজটের কারণে সবচেয়ে বেশি হচ্ছে বিরক্তি। লক্ষ করবেন যে, আমাদের সমাজে মানুষ খুব বেশি আগ্রাসী হয়ে যাচ্ছে। তারা আগের মতো ধৈর্যশীল বা শান্ত থাকতে পারছে না। এটার একটা অন্যতম কারণই হচ্ছে, মানে এ ধরনের বিরক্তির অভিজ্ঞতা প্রতিদিনই হতে থাকা—যানজটের কারণে।’

    মানসিক অসুস্থতার অন্যতম প্রধান কারণ মানসিক চাপ। এই মানসিক চাপের উৎস নানা কিছুই হতে পারে। তবে যানজট থেকে সৃষ্ট মানসিক চাপ তুলনামূলক অনেক বেশি হিসেবে চিহ্নিত করেছেন গবেষক ও চিকিৎসকরা।

    যে মাত্রার চাপ যানজট থেকে সৃষ্টি হয়, তা একদিন-দুদিন নেওয়া যেতে পারে। কিন্তু ঢাকারবাসীর মতো যদি সেটা প্রতিদিনই নিতে হয় তবে তা কেবল মনের ওপর নয়, শরীরের ওপরও মারাত্মক প্রভাব পড়তে পারে।

    এ বিষয়ে একজন হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, ‘যানজট যেটা আমি চোখের সামনে দেখছি, এত স্ট্রেসড হয়ে যাচ্ছে যে, তার ব্লাডপ্রেসার বেড়ে যাচ্ছে। এই যে স্ট্রেস ফ্যাক্টর, এই স্ট্রেসের কারণে একটা মানুষ অফিসে একটা ভালো কথা শুনল, তার কর্মক্ষেত্রে, তার পরিবারের সাথে ভালো কথা শুনলেও দেখা যাচ্ছে সে উত্তেজিত হয়ে যাচ্ছে। এই উত্তেজনার কারণে তার ব্রেইন স্ট্রোক করতে পারে। এই উত্তেজনার কারণে তার হার্ট অ্যাটাক হতে পারে।’

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

    ডিপ্রেশন মনের খবর মানসিক চাপ মানসিক স্বাস্থ্য যানজট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপের সময় কিভাবে নিজেকে সামলে রাখবেন
    Next Article অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ঘুম দিবস নিয়ে ওয়েবইনার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.