Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে: মীর জাকী আজম চৌধুরী
    অষ্টম আইসিপি

    মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে: মীর জাকী আজম চৌধুরী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 14, 2015No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত “মানসিক স্বাস্থ্য বিষয়ক ৮ম আন্তর্জাতিক সম্মেলন ২০১৫” এর প্লাটিনাম পৃষ্ঠপোষক জেনারেল ফার্মাসিউটিক্যালস লি. কোম্পানির বিপণন পরিচালক মীর জাকী আজম চৌধুরী মানসিক স্বাস্থ্য ও চিকিৎসায়  তাদের অবদান ও কর্মকান্ড নিয়ে কথা বলেছেন মনেরখবর.কম-এর সাথে। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক হোসেন

    মনেরখবর.কম: মানসিক স্বাস্থ্যের উপর আন্তর্জাতিক সম্মেলনে আপনাদের কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লি. প্রধান পৃষ্ঠপোষক। মানসিক স্বাস্থ্যসেবায় আপনাদের ভুমিকা কি?

    মীর জাকী আজম চৌধুরী: মানসিক স্বাস্থ্য সেবায় আমরাই প্রথম মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে নতুন নতুন মৌলিক কিছু ওষুধ নিয়ে এসছি। আমরা এ পর্যন্ত ১৭-১৮ টি মৌলিক ওষুধ বাজারে এনেছি। এসব ওষুধ সম্পর্কে জানা থাকলে ডাক্তারদের চিকিৎসা করা যেমন সহজ হবে তেমনি রোগীও দ্রুত সুস্থ হয়ে উঠবে। মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেট্রা, মেটাজিন, টিয়াপিন, লোপেজ মিসকড, রিলাফিন সহ মানসিক রোগের বিভিন্ন ওষুধ আমরা বাজারে নিয়ে এসেছি।

    মনেরখবর.কম: দেশের প্রধান শহরগুলোর বাইরে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মানসিক রোগের ঔষুধ কেমন বিক্রি হয়?

    মীর জাকী আজম চৌধুরী: মানুষজনের মধ্যে আগের চাইতে বর্তমানে মানসিক স্বাস্থ্য সচেতনতা অনেক বেড়েছে। যার ফলে দেশের প্রধান শহরগুলোর পাশাপাশি গ্রামাঞ্চলেও এ ঔষধগুলোর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দেশের সকল এলাকায় চাহিদা মতো ঔষধ পৌঁছে দেয়া হচ্ছে।

    [int-quote] কিছু কিছু মানসিক রোগীর এমন ইনজেকশন দিতে হয় যা বাংলাদেশে উৎপন্ন হয় না। বিদেশ থেকে আমদানী করতে প্রচুর অর্থ খরছ করতে হয়। আমরা সামনে এধরনের প্রোডাক্ট বাজারে আনবো। যাতে বাংলাদেশের সকল মানুষকে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসা যায়। তারা যাতে সহজে মানসিক রোগের চিকিৎসা পায় সে চেষ্টা চালিয়ে যাব। [/int-quote]

    মনেরখবর.কম: গ্রামাঞ্চলে মানসিক রোগের ডাক্তার কম। সেক্ষেত্রে আপনারা কিভাবে তাদের মধ্যে আপনাদের ওষুধগুলো পৌঁছে দেন?

    মীর জাকী আজম চৌধুরী: গ্রামাঞ্চলে সাধারণত আগে ভুতে ধরা, বাতাস লাগা কিংবা কারো স্বামী মারা গেলে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি ছিল। অথচ আত্মহত্যার কারণ গ্রামের কেউ জানতো না। তখন আমরা বাংলাদেশের প্রতিটি থানা থেকে আরএম ও টিএইচএ কে নিয়ে এসে পর্যায়ক্রমে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম মানসিক হাসপাতালে। এটা স্পন্সর করেছে এককভাবে জেনারেল ফার্মাসিউটিক্যালস। ফলে গ্রামাঞ্চলে কেউ মানসিক রোগে আক্রান্ত হলে তারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠিয়ে দিচ্ছে। আর সচেতনতা তৈরির ফলে মানসিক রোগে আক্রান্ত হলে মানুষ ডাক্তারের কাছে আসছে যা আগে ছিল না।

    মনেরখবর.কম: তাহলে আগের চেয়ে আপনাদের ওষুধ এখন বেশি বিক্রি হচ্ছে?

    মীর জাকী আজম চৌধুরী: অনেক বেশি বিক্রি হচ্ছে। মানসিক স্বাস্থ্যক্ষেত্রে আমরাই প্রথম বিভিন্ন নতুন প্রোডাক্ট বাজারে এনেছি এবং বাজারে আমাদের ওষুধগুলোও বেশি যাচ্ছে। মানসিক রোগের ওষুধের মধ্যে কাটতির দিক থেকে এখন এক নম্বরে আছে জেনারেল ফার্মাসিউটিক্যালস।

    মনেরখবর.কম: ওষুধ বিক্রির বাইরে মানসিক স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের অবদান কি?

    মীর জাকী আজম চৌধুরী: মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সভা সেমিনারকে আমরা উৎসাহিত করি। এজন্য এসব সভা সেমিনার আয়োজনের জন্য আমরা সিংহভাগ সহায়তা করে থাকি। গত ১০-১২ বছর ধরে আমরা স্পন্সরশিপ করে যাচ্ছি। এবারেও আমরা তাই করেছি।

    মনেরখবর.কম: আপনাদের ওষুধ কতটা সহজলভ্য বা নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে?

    মীর জাকি আজম চৌধুরী: আপনি জানেন হয়তো যে, আমরা আগে ওষুধ আমদানী করতাম। এতে ৪-৫ গুন বেশি টাকা দিয়ে রোগীরা এসব ওষুধ কিনতো। এখন বাংলাদেশের লোকাল কোম্পানিগুলোর তৈরি ওষুধ অনেক সহজলভ্য হয়েছে। বর্তমানে মানসিক স্বাস্থ্যসেবার ওষুধ আমরা বিদেশে রপ্তানি করছি।

    মনেরখবর.কম: মানসিক রোগমুক্তি বা সচেতনতা তৈরিতে আপনারা ব্যবসার পাশাপাশি বিশেষ কোনো পদক্ষেপ বা কর্মসূচি নিয়েছেন কখনো?

    মীর জাকী আজম চৌধুরী: হ্যাঁ নিয়েছি। যেমন ঝিনাইদাহর শৈলকুপা এলাকায় কিশোর- কিশোরী আত্মহত্যা করতো। এখানে আমরা অনেক সেমিনার করেছি। সারা বাংলাদেশের ডাক্তারদের নিয়ে আমরা ২০০ মতো সেমিনার করেছি। তখন ব্যবসায়িক কারণে করি নি। মানুষ যাতে মানসিক রোগ সম্পর্কে সচেতন হয় এবং চিকিৎসা সেবা পায় সে জন্যই আমরা একাজগুলো করে থাকি। এছাড়া আমরা ঘোড়ার গাড়ি কিংবা সাইকেল র‌্যালি করে সচেতনতা তৈরিতে কাজ করেছি।

    gp 2

    মনেরখবর.কম: মানসিক স্বাস্থ্য নিয়ে আপনাদের ভবিষ্যৎ ভাবনা বা পরিকল্পনা কি?

    মীর জাকী আজম চৌধুরী: অনেক পরিকল্পনা আছে। যেমন কিছু কিছু মানসিক রোগীর এমন ইনজেকশন দিতে হয় যা বাংলাদেশে উৎপন্ন হয় না। বিদেশ থেকে আমদানী করতে প্রচুর অর্থ খরছ করতে হয়। আমরা সামনে এধরনের প্রোডাক্ট বাজারে আনবো। যাতে বাংলাদেশের সকল মানুষকে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসা যায়। তারা যাতে সহজে মানসিক রোগের চিকিৎসা পায় সে চেষ্টা চালিয়ে যাব।

    মনেরখবর.কম: ধন্যবাদ আপনাকে

    মীর জাকী আজম চৌধুরী: আপনাকেও ধন্যবাদ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএক তৃতীয়াংশ সিজোফ্রেনিয়া রোগী চিকিৎসায় সম্পুর্ণ সুস্থ হয়
    Next Article মনের স্বাস্থ্য শরীরের স্বাস্থ্যের মতোই: সুফি মোস্তাফিজুর রহমান
    মনের খবর ডেস্ক

    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.