Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনের স্বাস্থ্য শরীরের স্বাস্থ্যের মতোই: সুফি মোস্তাফিজুর রহমান
    তারকার মন

    মনের স্বাস্থ্য শরীরের স্বাস্থ্যের মতোই: সুফি মোস্তাফিজুর রহমান

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনDecember 15, 2015No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]উয়ারি-বটেশ্বরে যে হাজার বছরের ইতিহাস বেরিয়ে আসছে সে কার্যক্রমের নায়ক সুফি মোস্তাফিজুর রহমান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক এবং এদেশের একজন প্রধান প্রত্নতাত্বিক গবেষক। তাঁর মনের খবর নিয়েছেন মুতাসিম বিল্লাহ নাসির [/int-intro]

    [int-qs]কেমন আছেন[/int-qs]
    [int-ans]ভালো আছি। [/int-ans]
    [int-qs]কেন ভালো আছেন?[/int-qs]
    [int-ans]গবেষণা কাজ সঠিকভাবে এগিয়ে নিতে পারছি, সেজন্য ভালো আছি।[/int-ans]
    [int-qs]ভালো থাকাটা জরুরি?[/int-qs]
    [int-ans]খুবই জরুরি। ভালো না থাকলে তো ভালো কাজ করা যাবে না। ভালো কাজ করার জন্য ভালো থাকবে হবে।[/int-ans]
    [int-qs]এজন্য কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখেন?[/int-qs]
    [int-ans]ভালো থাকাটা কঠিন। কাজটাকে সামনে রেখেই ভালো থাকার চেষ্টা করি।[/int-ans]
    [int-qs]সেজন্য প্রতিটা দিন জরুরি নাকি অন্য কোনো পরিকল্পনা করেন? [/int-qs]
    [int-ans]পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। ভালো পরিকল্পনা থাকলে ভালো থাকা যায়। [/int-ans]
    [int-qs]মন খারাপ হয়? [/int-qs]
    [int-ans]কখনো কখনো।[/int-ans]
    [int-qs]তখন কি করেন? [/int-qs]

    [int-ans]একটু ভাবি, কেন খারাপ হয়। তখন দেখি, অবশ্যই সবাই আমাকে ভালোবাসে না। আমার কাজকে সবাই ভালো চোখে দেখে না। সে কারণে তারা হয়তো ভালো থাকতে দেয় না। কিন্তু আমি মনে করি, বেশি মানুষ যদি আমার কাজকে গ্রহণ করেন, সেটাই আমার এবং সবার জন্য ভালো। [/int-ans]

    [int-qs]মন ভালো-খারাপ, দুঃখ-কষ্ট এগুলোকে কীভাবে দেখেন?[/int-qs]

    [int-ans]অভিধানে যেহেতু শব্দগুলো আছে সেহেতু মানুষের জীবনে এগুলো কম-বেশি আসবেই। যে যেভাবে নেন, যে যেভাবে মোকাবেলা করেন, সেটাই দেখার বিষয়। এগুলোকে মানুষের জীবনের অংশ হিসেবেই দেখি। [/int-ans]

    [int-qs]হিংসা আছে?[/int-qs]
    [int-ans]হিংসা বলব না, তবে ঈর্ষা আছে।[/int-ans]

    [int-quote]এক সময় ছাত্র ইউনিয়ন করতাম। গরীব মানুষের বঞ্চনার ইতিহাস জেনেছি, সেখান থেকে তাদের মুক্ত করব সে স্বপ্ন দেখেছি। এখন তো সমাজতন্ত্র নেই, সে স্বপ্নও নেই, স্বপ্নের ছিটেফোঁটা আছে। যে গবেষণা কাজ করি তাতে যেন সাধারণ মানুষ উপকৃত হতে পারে, একটা জ্ঞান সমৃদ্ধ সমাজ তৈরি হতে পারে; পরোক্ষভাবে হলেও গরীব মানুষরা যেন লাভবান হন এবং তারা নিজেদের ভাগ্য নিজেরাই ফেরাতে পারেন সে স্বপ্ন দেখি। [/int-quote]

    [int-qs]কেন হয়?[/int-qs]

    [int-ans]যখন দেখি অনেক না হলেও কিছু কিছু মানুষ অনেক বড় বড় কাজ করেছেন। কিন্তু আমার কাজের পরিধি এত ছোট যে তাদের ধারে-কাছেও যেতে পারছি না, তখন ঈর্ষা হয়।[/int-ans]

    [int-qs]রাগ করেন?[/int-qs]
    [int-ans]হ্যাঁ।[/int-ans]
    [int-qs]কেন রেগে যান?[/int-qs]
    [int-ans]যখন পরীক্ষায় ছেলে-মেয়েরা নকল করে, ব্যক্তি স্বার্থে রাজনীতিকে ব্যবহার করে, তখন খুব রাগ হয়।[/int-ans]
    [int-img name=”কাকলী প্রধান”]https://monerkhabor.com/wp-content/uploads/2015/11/মোস্তাফিজুর-রহমান-2.jpg[/int-img]
    [int-qs]রাগ দমিয়ে রাখেন? না কারো ওপর ঝেড়ে ফেলার চেষ্টা করেন?[/int-qs]
    [int-ans]রাগের মাথায় অনেক সময় মুখের ওপর কিছু বলে ফেলি, ছেলে-মেয়েদের তো শাসন-ই করি। [/int-ans]
    [int-qs]রাগ নিয়ন্ত্রণ দরকার?[/int-qs]
    [int-ans]খুব দরকার। রেগে গেলেন তো হেরে গেলেন।[/int-ans]
    [int-qs]ভালোবাসার প্রবণতা কতটুকু?[/int-qs]
    [int-ans]আমার ভেতরে এই প্রবণতা খুব বেশি। [/int-ans]
    [int-qs]ভালোবাসার ব্যাপারে আপনার মূল্যায়ন কী?[/int-qs]
    [int-ans]ভালোবাসা খুব পবিত্র।[/int-ans]
    [int-qs]আরেকবার ভালোবাসার সুযোগ দিলে কাকে ভালোবাসতেন?[/int-qs]
    [int-ans]বাবা-মাকে।[/int-ans]
    [int-qs]কখনো কি মানসিকভাবে অসুস্থ হয়েছেন?[/int-qs]
    [int-ans]একসময় খুব মানসিক চাপে ছিলাম।[/int-ans]
    [int-qs]কখন?[/int-qs]
    [int-ans]উয়ারি-বটেশ্বরের কাজ নিয়ে যখন কোনো কোনো কলিগ অনৈতিকভাবে বিরোধীতা করেছেন। [/int-ans]
    [int-qs]মানসিক স্বাস্থ্যকে কিভাবে দেখেন? [/int-qs]
    [int-ans]মনের স্বাস্থ্য আসলে শরীরের স্বাস্থ্যের মতোই। শরীরের সুস্থতা যেমন মানসিক সুস্থতাও তেমন।[/int-ans]
    [int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
    [int-ans]স্বপ্ন তো দেখিই।[/int-ans]
    [int-qs]কি ধরনের স্বপ্ন দেখেন? [/int-qs]

    [int-ans]এক সময় ছাত্র ইউনিয়ন করতাম। গরীব মানুষের বঞ্চনার ইতিহাস জেনেছি, সেখান থেকে তাদের মুক্ত করব, সে স্বপ্ন দেখেছি। এখন তো সমাজতন্ত্র নেই, সে স্বপ্নও নেই, স্বপ্নের ছিটেফোঁটা আছে। যে গবেষণা কাজ করি তাতে যেন সাধারণ মানুষ উপকৃত হতে পারে, একটা জ্ঞান সমৃদ্ধ সমাজ তৈরি হতে পারে; পরোক্ষভাবে হলেও গরীব মানুষরা যেন লাভবান হন এবং তারা নিজেদের ভাগ্য নিজেরাই ফেরাতে পারেন সে স্বপ্ন দেখি।[/int-ans]

    [int-qs]তাকে কতটুকু সফল করেছেন? [/int-qs]

    [int-ans]সফলতা-ব্যর্থতা মানুষই বিবেচনা করবে। কিন্তু জ্ঞানসমৃদ্ধ সোসাইটি যদি তৈরি করা যায়, তাহলে মানুষগুলো বঞ্চিতের কাতার থেকে তাদের দাবি অনেকটাই আদায় করতে পারবে।[/int-ans]

    [int-qs]জীবনে স্বপ্ন দেখার প্রয়োজনীয়তা কতটুকু? [/int-qs]

    [int-ans]জীবনে স্বপ্ন না থাকলে তো মানুষ বাঁচতেই পারবে না। যে যত বড় স্বপ্ন দেখবে সে সেভাবে এগিয়ে যাবে। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের স্বপ্ন নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন ওটা খুবই পছন্দ করেছি। এ রকমই স্বপ্ন মানুষের দেখা উচিত। [/int-ans]

    [int-qs]নিজে ভালো থাকার জন্য তো অনেক কিছু করি। কিন্তু অন্যরা যাতে ভালোবাসেন, তাদের যাতে ভালো লাগে সে ব্যাপারে সচেতন?[/int-qs]

    [int-ans]আমার বিশ্বাস, ভালো কাজ করলে মানুষ ভালোবাসবেই। সেজন্য ভালো কাজ করার চেষ্টা করি। কেউ যদি ভুল বোঝে বা অজ্ঞতার কারণে যদি ভুল করে থাকি, তখন কিছুটা খারাপ লাগে। ক্লিয়ার করার চেষ্টা করি সেটা ওভাবে না বুঝে এভাবে বুঝেছি। আমি দেখেছি, যারা কাজকে মুল্যায়ন করেন, তাঁরা আমাকে ভালোবাসেন। কিন্তু যারা দুর্বিসন্ধি বা অন্যায় আবদার করে তাদের কাছে আমি ভালো না। এই জন্য একটা উদাহরণ দেই, উয়ারি-বটেশ্বর আমাদের কমপক্ষে ১০টি জাদুঘর হবে। উয়ারি গ্রামেই একাধিক জাদুঘর হবে। গিরীশচন্দ্র সেনের জাদুঘরটি হবে, কামরাবরে একটি অনসাইট জাদুঘর হবে। এ মুহুর্তে বটেশ্বর গ্রামে একটি বড় জাদুঘরের প্ল্যান-প্রোগ্রাম করছি। পাঠান বাড়িতে ১৯৭৪ থেকে যে জাদুঘর আছে, সেটাই বড় করব। কিছু লোক দাবি করছে, জাদুঘরটি উয়ারিতে করতে হবে। উয়ারি তো প্রত্নস্থান, সেখানে আমরা জাদুঘর করতে পারি না। সেখানে একাধিক অনসাইট মিউজিয়াম করব। ফলে ওদের এ দাবি আমি পুরণ করতে পারব না। সেজন্য তারা যদি আমাকে ভালো না বাসে তাহলে এ মুহুর্তে কিছুই করার নেই। গবেষণার স্বার্থে আমাদের যেখানে যে স্থাপনা করা দরকার, সেটিই করব। [/int-ans]

    [int-qs]নিজের কাছে মানুষ হিসেবে আপনি কেমন?[/int-qs]

    [int-ans]পুরোপুরি সফল এ দাবি করব না। ভালো স্কুল পাইনি, ভালো কলেজ পাইনি। বিশ্ববিদ্যালয়েও যে পড়ালেখার খুব ভালো পরিবেশ পেয়েছি তাও নয়। পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে যে সুযোগ-সুবিধাগুলো ছোটবেলা থেকে এই অবধি পাওয়া দরকার সেটি যদি অপূর্ণ থাকে তাহলে তো পূর্ণাঙ্গ মানুষ দাবি করা যায় না। বলতে পারেন, জোড়াতালি দিয়ে ভালো মানুষ, ভালো গবেষক হওয়ার চেষ্টা করছি। ভালো শিক্ষা পেলে, ভালো গবেষণার পরিবেশ পেলে আরো ভালো কাজ করা যেত। তাহলে নিজেকেও আরো ভালো মানুষ বলে দাবী করতাম। যেহেতু সে সুযোগগুলো পাইনি, খুব ভালো কাজ করতে পারছি না, খুব ভালো গবেষণাও চলছে না। আমি জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি। কিন্তু সীমাবদ্ধতাও অনেক। সেগুলো অতিক্রম করে কিছু কাজ করতে চেষ্টা করছি। কিন্তু অনেক কাজ করার সময় বোধ হয় নেই। সময় খুব গুরুত্বপূর্ণ।[/int-ans]

    [int-qs]জীবনে মানসিক শক্তির প্রভাব কতটুকু?[/int-qs]

    [int-ans]জীবনে মানসিক শক্তি খুব দরকার। নিজের জীবন অভিজ্ঞতা থেকে বলি, একসময় উয়ারি-বটেশ্বরে কাজ করতে করতে প্রবল বিরোধিতার সম্মুখীন হলাম। কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থা হলো। খুব আক্রমণ হচ্ছিল-ব্যক্তিগত আক্রমণ, গবেষণা বিষয়ে নয়। তারা ব্যক্তিকে আক্রমণ করে কাজটি বন্ধ করতে চেয়েছিল। এ সময় আমার মানসিক স্বাস্থ্যের উপর কিছুটা হলেও চাপ পড়ছিল। আমার স্ত্রী যেহেতু মনোবিজ্ঞানী তিনি তখন খুবই সাহায্য করেছেন। তাঁর নাম ড. আফরোজা হোসেন। আমি তাঁর একটি উপদেশ মানি। কাউন্সেলিং সাইকোলোজির ভাষায় তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় নানা ধরনের রাজনীতি আছে এটি অস্বীকার করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে যে আর পাঁচটি ঘটনা ঘটে, সেগুলো যেন ময়লার বাক্সে ফেলে দিয়ে বাসায় আসি এবং নতুন জীবন শুরু করি। যেন সেদিনের জন্য হলেও দুঃখজনক ঘটনাগুলো ভুলে যাই। সে কথাটি অনুসরণ করেছি এবং তাতে সফলতাও পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের সারাদিনের জঞ্জাল বা দুঃখগুলো বিশ্ববিদ্যালয়ে রেখে দিয়ে পাঁচটার গাড়িতে যখন উঠি সব ভুলে যাই। একটি ফ্রেশ ঘুম দিয়ে ঢাকা চলে যাই।[/int-ans]

    [int-quote]একসময় উয়ারি-বটেশ্বরে কাজ করতে করতে প্রবল বিরোধিতার সম্মুখীন হলাম। কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থা হলো। খুব আক্রমণ হচ্ছিল-ব্যক্তিগত আক্রমণ, গবেষণা বিষয়ে নয়। তারা ব্যক্তিকে আক্রমন করে কাজটি বন্ধ করতে চেয়েছিল। এ সময় আমার মানসিক স্বাস্থ্যের উপর কিছুটা হলেও চাপ পড়ছিল। আমার স্ত্রী যেহেতু মনোবিজ্ঞানী তিনি তখন খুবই সাহায্য করেছেন। তাঁর নাম ড. আফরোজা হোসেন। আমি তাঁর একটি উপদেশ মানি। কাউন্সেলিং সাইকোলোজির ভাষায় তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় নানা ধরনের রাজনীতি আছে এটি অস্বীকার করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে যে আর পাঁচটি ঘটনা ঘটে, সেগুলো যেন ময়লার বাক্সে ফেলে দিয়ে বাসায় আসি এবং নতুন জীবন শুরু করি। যেন সেদিনের জন্য হলেও দুঃখজনক ঘটনাগুলো ভুলে যাই। সে কথাটি অনুসরণ করেছি এবং তাতে সফলতাও পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের সারাদিনের জঞ্জাল বা দুঃখগুলো বিশ্ববিদ্যালয়ে রেখে দিয়ে পাঁচটার গাড়িতে যখন উঠি সব ভুলে যাই। একটি ফ্রেশ ঘুম দিয়ে ঢাকা চলে যাই।[/int-quote]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে: মীর জাকী আজম চৌধুরী
    Next Article স্মৃতিশক্তি ৫ম পরিচ্ছেদ: স্মৃতি ভালো রাখার উপায়
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.