Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগ নির্ণয়ে বাংলায় রিসার্চ স্কেল নির্ধারণে বিএসএমএইউ’তে কর্মশালা
    কার্যক্রম

    মানসিক রোগ নির্ণয়ে বাংলায় রিসার্চ স্কেল নির্ধারণে বিএসএমএইউ’তে কর্মশালা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 25, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রোগীর মানসিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাংলায় রেটিং স্কেল নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ।
    কর্মসূচির অংশ হিসেবে বিভাগটির আয়োজনে বিএসএমএমইউ এর শহীদ ডা. মিলন হলে আজ (২৫ এপ্রিল) বৃহ:বার “Diissemination Program On Research Instruments” শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
    কর্মশালায়  দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়-কলেজের সাইকিয়াট্রিস্টরা অংশগ্রহণ করেন।
    কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম।  চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব।
    ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতির এর সঞ্চালনায় সভায়  স্বাগত বক্তব্য রাখেন মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও খ্যাতনামা মনোচিকিৎসক ডা. ঝুনু শামসুন্নাহার। তিনি বলেন, আমরা মনোরেগাবিদ্যা বিভাগের পক্ষ থেকে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছি, সেটি সবাইকে জানানোর জন্যই  আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য তিনি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
    কর্মশালায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আরো বক্তব্য রাখেন মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ।
    এরকম উদ্যোগের জন্য অধ্যাপক ডা. মোহিত কামাল মনোরোগবিদ্যা বিভাগকে ধন্যবাদ জানান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে এ ধরনের সকল উদ্যোগের সাথে থাকার আশ্বাস দেন।
    মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব বলেন, বিভাগের পক্ষ থেকে মোট ছয়টি বিষয়ে বাংলায় রেটিং স্কেল নির্ধারণের গবেষণা করা হয়েছে। এই কর্মশালায় তার মধ্যে থেকে দুটি বিষয় উপস্থাপন করা হয়েছে। এর আগে গত ১৩ মার্চ দুটি বিষয় উপস্থাপন করা হয় এবং আগামীতে  বাকি দুটি বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে। তিনি জানান, সহায়ক ইন্স্ট্রুমেন্ট ব্যবহার সর্ম্পকে চিকিৎসকদেরকে জানানোর জন্য এই আয়োজন।  এইসব ইন্স্ট্রুমেন্ট ব্যবহারের জন্য একটি তথ্যকেন্দ্র থাকলে সকলের জন্য সুবিধা হবে বলে প্রস্তাব দেন তিনি।
    অনুষ্ঠানে “জারিট বারডেন ইন্টারভিউ” বিষয়ে বাংলা অনুবাদ গবেষণা  উপস্থাপন করা হয়। জারিট বার্ডেন ভেলিডেট করেন ডা. ফারজানা রাবিন শর্মী।  এই বিষয়ে একটি কর্মশালা পরিচালনা করেন মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার।
    এরপর বিপিআরএস ভেলিডেট করেন ডা. সুরজিত রায়, যেটির সুপারভাইজার হিসেবে ছিলেন অধ্যাপক ডা. এম এ সালাম। বিপিআরএস বিষয়ে কর্মাশালা পরিচালনা করেন অধ্যাপক ডা. এম এস আই মল্লিক । এই রেটিং স্কেলটি রোগ র্নিণয় এবং সেই অনুযায়ী ব্যবস্থাপত্র গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম বলেন, আমাদের দেশে যে পরিমান মানসিক রোগী রয়েছে তার প্রায় ৯০ ভাগই চিকিৎসার আওতার বাইরে রয়েছে। তাদেরকে চিকিৎসার আওতায় আনার জন্য সংযোগ বাড়াতে হবে। এজন্য অন্য বিভাগের সাথে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি মানসিক রোগ বিষয়ে লেখালেখি করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
    এছাড়া সহায়ক ইনস্ট্রুমেন্ট ব্যবহারের জন্য গাইডবুক প্রণয়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেন অধ্যাপক ডা. ফারুক আলম।
    কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্ব এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। রোগীকে যত সহজে প্রশ্ন করা যায় তার সমস্যা বুঝতে তত সুবিধা হয়। তাই এই ধরণের কার্যক্রমের মাধ্যমে রোগীদের সাথে চিকিৎসকদের সংযোগ আরো সহজতর হবে এবং এই ধরনের আয়োজনে আরো বেশি প্রতিষ্ঠান এবং সাইকিয়াট্রিস্টদের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত বলে মত দেন প্রায় সকল অংশগ্রহণকারী।
    কর্মশালায় অন্যান্যদের সাথে  বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান, সহযোগী অধ্যাপক ডা.সালেহ আহমেদ, সহকারী অধ্যাপক  ডা. সিফাত-ঈ-সাঈদ।  কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এর ডা. রাহানুল ইসলাম, আদ দ্বীন মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. হোসনে আরা, গ্রিন লাইফ মেডিকেল কলেজে এর সহযোগী অধ্যাপক নুরুন্নাহার চৌধুরী লিলি, রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রবীন শর্মী, ডা. রাইসুল ইসলাম পরাগ, ডা. ফাতেমা জোহরা মারিয়া, ডা. মেজর কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলন।
    কর্মশালাটি আয়োজনে বৈজ্ঞানিক পার্টনার হিসেবে ছিল জেনারেল ফার্মাসিটিক্যালস লিমিটেড।

    কর্মশালা বিএসএমএইউ মানসিক রোগ রিসার্চ স্কেল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযুক্তরাজ্যের ২৫ শতাংশ তরুণী মানসিক রোগী
    Next Article মনোরোগ-স্নায়ুরোগ নিরাময়ে মস্তিষ্কে বিদ্যুৎ চালনা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    November 10, 2026

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    November 9, 2026

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.