Close Menu
    What's Hot

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 19
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 18, 2026

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      Recent

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তির ইতিহাস:প্রাচীন যুগ
    মাদকাসক্তি

    মাদকাসক্তির ইতিহাস:প্রাচীন যুগ

    ডা. নাসির উদ্দিন আহমেদBy ডা. নাসির উদ্দিন আহমেদSeptember 26, 2020Updated:September 26, 2020No Comments5 Mins Read9 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মাদকাসক্তির ইতিহাস : প্রাচীন যুগ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সময়টা খ্রিষ্টপূর্ব ৯০০০ এর আশেপাশে। পশ্চিম এশিয়ার অর্ধচক্রাকার উর্বর ভূমিতে ঘটে যাওয়া প্রথম কৃষি বিপ্লবের গল্পটা এরকম-ঐ অঞ্চলে তখন এক ধরনের জংলী যব জন্মাত (এই যবই হল মানুষের প্রথম চাষকৃত শস্য) যার নাম আরিয়া (Ariza)। আরিয়ার ক্ষেতে Claviceps Purpurea নামে এক ধরনের আগাছা জন্মাত। মানুষের খাবারে যবের পাশাপাশি সেই আগাছা মেশানো থাকত। যা গ্রহণের পর চিত্তচাঞ্চল্য (Euphoria) ঘটত। এই মানুষগুলো তখন থেকে যাযাবর শিকারীয় জীবন ছেড়ে দিয়ে এক জায়গায় স্থায়ীভাবে আবাস গড়ে জমি কর্ষণ শুরু করল।

    Smithsonian Institution তেজষ্ক্রিয় কার্বন ব্যবহার করে এটা নিশ্চিত করেছেন যে খ্রিষ্টপূর্বাব্দ ৯০০০৮০০০ আমেরিকার আদিবাসীরা Sephora নামের এক ধরনের মটর (Mescal Bean) ব্যবহার করত। এই বীজে Sophorin নামক অ্যালকলয়েড আছে যা চেতনানাশক (Narcotics) এবং মায়া বা ভ্রম উৎপাদক (Hallucinogen)। প্রায় একই সময়ে তাইওয়ানে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নির্দশনে গাঁজা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কিন্তু মাদক ব্যবহারের ধারাবাহিক ইতিহাস অনুসন্ধান করলে আরো চমকপ্রদ কিছু তথ্য বেরিয়ে আসে। যেমন- বিবর্তনের তত্ত্বানুসারে, নরবানর (Ape) থেকে Homo Sapiens বা শারীরিক কাঠামো অনুযায়ী আধুনিক মানুষে রূপান্তর হয়েছিল ১-২ মিলিয়ন বছর আগে, আফ্রিকায়; সেখান থেকে Homo Sapiens পরবর্তীতে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এটাকে বলে আফ্রিকা ত্যাগ তত্ত্ব বা Out of Africa Hypothesis।

    মানুষের এই রূপান্তর হয়েছিল নাকি তাদের খাদ্যে Psychedelic এর অন্তর্ভুক্তির পর। ইরাকের সানিদার গুহায় (Shanidar Cave) নিয়ান্ডারথালদের সংস্কৃতির যে চিত্র পাওয়া যায় তাতে এটা প্রতীয়মান হয়, তাদের জড়িবুটি (Medicinal Plant) বিষয়ে বিশেষ জ্ঞান ছিল এবং এই ধরনের বিশেষ উদ্ভিদ তারা ধর্মীয় আচার অনুষ্ঠান ও শামান (Shaman) গুরুদের শেষকৃত্য অনুষ্ঠান ও কবরে ব্যবহার করত। অষ্ট্রেলিয়ার আদিবাসীবৃন্দ Pituri নামক মিশ্রণ আহার করতেন যেটা এক ধরনের (Stimulant) বা উত্তেজক।এই মিশ্রনের ব্যবহার এখনো প্রচলিত। এটা অদ্যাবধি সবচেয়ে দীর্ঘকালব্যাপী ব্যবহৃত মাদক দ্রব্য।

    বিশেষজ্ঞদের মতে খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে প্রথম মাদক বিপ্লব (মতান্তরে প্রথম ঔষধ বিপ্লব বা First Drug revolution) সংঘটিত হয় শামানদের মাধ্যমে এশিয়াতে। শামানগণ এ পর্যায়ে Cannabis বা গাঁজার কৃষিভিত্তিক উৎপাদন ও ব্যবহার (Recreational Use) শুরু করেন। পরবর্তীকালে অন্যান্য উদ্ভিদজাত মাদকের আবিষ্কার ও ব্যবহার ক্রমান্বয়ে হতে থাকে এবং দ্রুত তা আফ্রিকা, ইউরোপ ও সাইবেরিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

    খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে পপি চাষ হতো বলে প্রমাণ পাওয়া যায়। দক্ষিণ স্পেনে খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দের সমসাময়িক যে কবর আবিষ্কৃত হয়েছে সেখানে মৃতদেহের সাথে বর্তুলাকার থলে পাওয়া গেছে তার ভেতর আফিমের বড়ি (Opium Capsule) ছিল। একই সময়ে মেসোপটিমিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের পূর্ব প্রান্তের মানুষের মধ্যে অ্যালকোহল বা মদের ব্যবহার শুরু হয়। তার একহাজার বছর পরে খ্রিষ্টপূর্র্ব ৩০০ অব্দে চীন দেশে Ephedra Sinica নামে এক ধরনের উত্তেজকের ব্যবহার শুরু হয় যা দৃষ্টি শক্তির প্রখরতা বৃদ্ধিতে সহায়তা করত। এই সময়টাতে চীনালিপির উদ্ভব হয়। একই সময়ে আমেরিকার চামুস ইন্ডিয়ানদের (Chamush Indian) যে দেয়ালচিত্র (Murals) পাওয়া যায় তাতে এটা স্পষ্ট যে, তাদের আচারঅনুষ্ঠানে ধুতুরার ব্যবহার ছিল।

    খ্রিষ্টপূর্ব ২৭০০ অব্দে চীনা ভাষায় রচিত চিকিৎসা শাস্ত্রের পুস্তকে ঈধহহধনরং বা গাঁজার গুণাগুণ বর্ণিত হয়েছে। ঐ সময়ে ম্যলেরিয়া, বেরিবেরি, বাতের ব্যথা, মানসিক বৈকল্য এবং স্ত্রী রোগে গাঁজার ব্যবহার নির্দেশিত ছিল। খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এর মধ্যে একটি সোমরস বা Cannabis পায়ী আর্যগণ ভারতবর্ষে প্রবেশ করেন। সোমরসের প্রস্তুতপ্রণালী এবং এর উপাদান সংক্রান্ত প্রচুর গবেষণা রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো-এটি প্রস্তুত হতো মধু এবং বিভিন্ন জড়িবুটির রস দিয়ে। যা অ্যালকালয়েড ধরনের এবং চেতনাবিনাশক ও বিভ্রম সৃষ্টিকারী পর্দাথের মিশ্রণ। এই সোমরস এর বিবরণ বৈদিক ধর্মগ্রন্থগুলোতে লিপিবদ্ধ আছে। অপর ঘটনা হচ্ছে, এই সময়ের মধ্যে মদ্যপান করা আন্টালানটিকের তীর পর্যন্ত পৌঁছে যায়। খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের শেষভাগের সমকালীন রুমানিয়ার একটি কবর স্থানে তামার পাত্রের মধ্যে শনের পোড়ানো বীজ পাওয়া যায়। এতে প্রমাণিত হয় যে, লৈাহযুগের এই সময়টাতে সমগ্র ইউরোপে ধর্মীয় আচারে গাঁজা বা শনের ব্যবহার হতো।

    ২০০০ খ্রিষ্টপূর্বাব্দে সর্বপ্রথম Ephedra Sinica থেকে এফিড্রিন নিষ্কাশন করা হয়। চীনারা একে বলত কিনইয়া (Kin Iya) পরবর্তীতে যাকে আরবীয়রা নামকরণ করে কিমিয়া (Kimya) বা আলকিমিয়া বা আলকেমি। এভাবেই জন্ম হয় পশ্চিমা ঔষধ বিজ্ঞান তথা রসায়নের। ২০০০-১০০০ খ্রিষ্টপূর্বাব্দে দক্ষিণ আমেরিকার (গুয়েতেমালা) মায়া সভ্যতায় Psychedelic বা চেতনানাশক ছত্রাকের ব্যবহার ছিল বলে জানা যায়। এভাবেই ৬০০ খ্রিষ্টপূর্বাব্দে পররাষ্ট্রবাদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা (Zend-Avesta)-তে এক ধরনের রজনের উল্লেখ পাওয়া যায়, যা সম্ভবত হাশিশ। এই সময়কার ভারতীয় চিকিৎসক শুশ্রুতা কুষ্ঠরোগের চিকিৎসায় গাঁজার ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন। শুশ্রুতা শল্য চিকিৎসার ক্ষেত্রে বেদনানাশক হিসেবে মদ এবং গাঁজার যৌথ ব্যবহারের পক্ষে মত দিয়েছিলেন তাঁর লেখা শুশ্রুতা সংহিতা পুস্তকে।

    খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দ থেকে আচার-আনুষ্ঠানিকভাবে গাঁজা সেবন শুরু হয় ভারতবর্ষে। হিন্দু পুরাণ অনুযায়ী গাঁজা মানবজাতির জন্য শিবের আর্শীবাদ স্বরূপ। তখন থেকে ভারতীয় চিকিৎসকগণ বিভিন্ন রোগের চিকিৎসা এবং শৈবগণ ধর্মীয় আচার হিসেবে গাঁজার ব্যবহার শুরু করেন। মানুষের বিকাশের সাথে সাথে মাদকের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত এবং একে বিকাশের অন্যতম প্রভাবক বললেও অত্যুক্তি হয় না। কিন্তু প্রাচীন যুগে মাদকের ব্যবহার শুধুমাত্র ধর্মীয় আচার, আধ্যাত্মিকতার চর্চা এবং রোগের চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে মনে করা হয়। এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য অভ্যাস ও এর ব্যবহার নিয়ন্ত্রিত ছিল বলেই ধারণা করা হয়। মাদকাসক্তির ভয়াবহতা এখনকার মতো সেই সময়ে সামাজিক ও ব্যক্তিগত সমস্যা আকারে দেখা দিয়েছিল কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

    সূত্র: মনের খবর, মাসিক ম্যাগাজিন, ২য় বর্ষ, ৬ষ্ঠ সংখ্যায় প্রকাশিত।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমায়ের মানসিক অবসাদ বোঝা যায় সন্তানের হার্টবিটে: গবেষণা
    Next Article দুশ্চিন্তার সমীকরণ!
    ডা. নাসির উদ্দিন আহমেদ

    মানসিক রোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026

    চিকিৎসায় পিছিয়ে মাদকাসক্ত নারী

    July 18, 2022

    দেহের ওপর মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় প্রভাব ফেলে গাঁজা

    March 12, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 18, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয়…

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.