Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 22
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে দৈহিক ভাবমূর্তির সমস্যা
    শিশু কিশোর

    বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে দৈহিক ভাবমূর্তির সমস্যা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 12, 2020Updated:December 12, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দৈহিক ভাবমূর্তির মানে হল আমরা কীভাবে নিজেদের শারীরিক গঠনকে দেখি। দৈহিক ভাবমূর্তি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ কারণ এর সরাসরি প্রভাব পড়ে আমাদের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার উপর। নিজেক কেমন দেখতে তা নিয়ে যারা সন্তুষ্ট থাকে ও যারা নিজেদের বিশ্বাসে অটুট থাকে, তাদের শারীরিক ভাবমূর্তি সাধারণত ইতিবাচক হয়। অন্যদিকে, যারা নিজেদের চলন-বলন নিয়ে খুশি থাকতে পারে না বা নিজেদের মধ্যে (দেখাশোনা, অনুভূতি) বারবার বদল ঘটাতে চায়, তাদের দৈহিক ভাবমূর্তি মূলত নেতিবাচক হয়।

    কখন দৈহিক বা শারীরিক ভাবমূর্তির বিষয়টা সমস্যার রূপ নেয়?
    আমরা সবাই যে পুরোপুরি নিজেদের শারীরিক গঠন, চলন-বলন, চিন্তাভাবনা, বোধবুদ্ধি প্রভৃতি নিয়ে সন্তুষ্ট থাকি, তা নয়। তবে মাঝে মধ্যেই সবারই তো মনে হয় যে চেহারার একটু রুপান্তর ঘটলে ভালই লাগত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অসন্তুষ্টির মনোভাবটাই চিন্তার কারণ হয়ে ওঠে; তখন মানুষ তার অন্যান্য দায়িত্বগুলো, যেমন- পড়াশোনা, কেরিয়ার বা দৈনন্দিন রুটিনের দিকে মনযোগ দিতে পারে না। এটাই হল দৈহিক ভাবমূর্তির সমস্যা।

    এই সমস্যায় ছেলে এবং মেয়ে দুজনেই ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ক্ষতির ধরনটা আলাদা হয়ে থাকে। মেয়েরা চায় নিজেদের অল্পবয়সি এবং ছিপছিপে রাখতে। আর ছেলেরা চায় নিজেদের পেশিবহুল ও পুরুষালি করে গড়ে তুলতে।

    দৈহিক ভাবমূর্তি এবং বয়ঃসন্ধি
    বয়ঃসন্ধি নিজেকে চেনা, জানা এবং বোঝার বয়স। সেই সঙ্গে সারা পৃথিবীর সামনে নিজেকে তুলে ধরার একটা চেষ্টাও থাকে। বয়ঃসন্ধির ছেলে-মেয়েরা নিজস্ব পরিচয় আবিষ্কার করে এবং নিজেদের শারীরিক পরিবর্তনগুলো বুঝতে চায়। একজন বয়ঃসন্ধির ছেলে-মেয়ের উপর তার শরীরগত ভাবমূর্তির প্রভাবের পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেমন- পারিবারিক পরিবেশ, টেলিভিশন, সিনেমা, বিজ্ঞাপন এবং চলতি ফ্যাশন প্রবণতা প্রভৃতি।
    এখন সোশ্যাল মিডিয়ায় বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের চলন-বলন সংক্রান্ত বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে বন্ধুদের দ্বারা নিজেদের ছবি ‘লাইক’ করার মধ্য দিয়ে।

    নিচে লেখা কিছু কারণে বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে নেতিবাচক শারীরিক ভাবমূর্তি দেখা দিতে পারে:
    • কিশোর-কিশোরীদের দৈহিক গঠন নিয়ে পরিবারের সদস্যদের হাসিঠাট্টা ও নেতিবাচক মন্তব্য, যেমন- কাউকে মোটা বা বেঁটে বলে উপহাস করা
    • কাউকে তার শরীরের আকার-আয়তন নিয়ে স্কুল,কলেজে আক্রমণ করা
    • রুপোলি পর্দায় দেখা মানুষের অবয়ব বা শারীরিক গঠনকে আদর্শ বলে মেনে নিয়ে নিজেকেও সেভাবে গড়ে তোলার চেষ্টা করা
    • নিখুঁত হওয়ার মানসিকতা
    • আত্মবিশ্বাস বা আত্মনির্ভরতার অভাব
    • পারিপার্শ্বিক চলমানতা এবং সুন্দর ও নিখুঁত হয়ে ওঠার জন্য কাছের
      মানুষের চাপ

    যে সব বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের শারীরিক গঠনে কোনও না কোনও দুর্বলতা থাকে তারা সাধারণত বদমেজাজি হয় এবং সামাজিক আচার-আনুষ্ঠান এড়িয়ে চলতে চায়। কারণ তাদের মনে হয় যে তারা জনসমাজের সামনে বেমানান। এই ধরনের চিন্তা একনাগাড়ে চলতে থাকলে তা অল্পবয়সি ছেলে-মেয়েদের দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব ফেলে। এর ফলে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা, যেমন- অবসাদ, উদ্বেগ বা খাদ্য বিকার অথবা দেহবিকারজনিত সমস্যার মতো জটিল রোগ দেখা দিতে পারে।

    দুর্বল বা ত্রুটিযুক্ত শারীরিক ভাবমূর্তির লক্ষণ
    অভিভাবক হিসেবে বাবা-মায়েদের উচিত সন্তানের দুর্বল শারীরিক ভাবমূর্তিজিনিত সমস্যার লক্ষণগুলোর প্রতি নজর রাখা। এই লক্ষণগুলো হল-

    • বারবার আয়নায় নিজেকে দেখা আর শরীরের গঠন সম্পর্কে খুঁতখুত করা
    • সামাজিক আচার-অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেওয়া বা এড়িয়ে চলা
    • শরীরে ক্যালোরির পরিমাণ নিয়ে দুশ্চিন্তা বা অলীক চিন্তাভাবনা করা ও অনিয়মিত খাওয়াদাওয়া করা
    • অন্যের থেকে বারবার নিজেকে কেমন দেখতে লাগছে সে বিষয়ে
      আশ্বস্ত হওয়া
    • নিজেদের দৈহিক গঠন নিয়ে নেতিবাচক ভাবনাচিন্তা করা, যেমন- ‘আমাকে খুব খারাপ দেখতে লাগছে’ বা ‘আমি চাই আমাকে আরেকটু সুন্দর লাগুক’ প্রভৃতি
    • শরীরের কসমেটিক পরিবর্তনের জন্য একজন কসমেটিক শল্যবিদের সঙ্গে আলাপ-আলোচনা করা
    • জিমে যাওয়া নিয়ে অলীক ভাবনাচিন্তা করা অথবা অতিরিক্ত শারীরিক স্থুলতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করা

    বিশেষজ্ঞদের মতে, বাচ্চারা বড়দের আচার-আচরণ অনুকরণ করতে চায়। তাই যদি অভিভাবকরা সারাক্ষণ বাড়িতে নিজেদের খাওয়াদাওয়া এবং নিজেদের চলন-বলন সম্পর্কে সচেতন থাকে, তাহলে বাড়ির বাচ্চারাও ওই আচরণকেই আদর্শ বলে মনে করে। সেই কারণে এই বিষয়ে অভিভাবকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সতর্ক থাকা জরুরি।

    শিশুদের দৈহিক ভাবমূর্তি সংক্রান্ত ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য অভিভাবকদের করণীয় হল:

    • দুটো বাচ্চার মধ্যে কে কেমন দেখতে তা নিয়ে তুলনা করা কখনোই উচিত নয়
    • ভাই-বোন বা তুতো ভাই-বোনের মধ্যে কোনও বিষয় নিয়ে তুলনা এড়িয়ে চলতে হবে
    • বাচ্চাদের মধ্যে থাকা অন্যান্য গুণ, যেমন- তাদের দয়ালু মনোভাব, অন্যকে সাহায্য করার মানসিকতা বা অন্যান্য প্রতিভার প্রশংসা করতে হবে
    • পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শারীরিক গঠন নিয়ে কথাবার্তা বলা বা বেফাঁস মন্তব্য করা ঠিক নয়
    • দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা জরুরি

    অভিভাবকদের প্রয়োজন বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন নিয়ে তাদের সন্তানদের সঙ্গে খোলাখুলি কথা বলা এবং তারা যাতে তাদের এই দৈহিক বদল সংক্রান্ত চিন্তাভাবনার কথা অভিভাবকদের কাছে মন খুলে বলতে পারে, সে বিষয়ে তাদের আশ্বস্ত করা।
    সূত্র:https://www.mycity4kids.com/parenting/article/you-might-be-body-shaming-your-child-without-even-knowing-it
    http://raisingchildren.net.au/articles/body_image.html/context/1064#do

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকেউ মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়লে আন্তরিক প্রতিক্রিয়া দেখাতে হবে
    Next Article পিটিএসডি সম্পর্কিত যে বিষয়গুলো জেনে রাখা ভালো
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.