প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন বছর উপলক্ষে বিগত এক বছরের সকল মাসিক সংখ্যার পিডিএফ কপি ‘বিনামূল্যে’ ডাউনলোড করার সুযোগ দিয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর।
গতকাল ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৭ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত থাকবে।
এসময়ের মধ্যে গ্রাহকরা মনের খবর অনলাইন পোর্টালের ওয়েব সাইট ভিজিট করে নির্ধারিত অপশন থেকে অথবা এই লিংকে প্রবেশ করে রেজিস্ট্রশনের মাধ্যমে মনের খবর ডিসেম্বর-২০১৭ সংখ্যা থেকে শুরু করে ডিসেম্বর-২০১৮ পর্যন্ত প্রকাশিত সবগুলো মাসিক সংখ্যার পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন। এজন্য কোন সেবামূল্য দিতে হবে না।
উল্লেখ্য, ‘মানসিক স্বাস্থ্যের সবকিছু’ স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে মনের খবর অনলাইন পোর্টাল। আর ২০১৭ সালের ডিসেম্বর থেকে যাত্রা শুরু করে মাসিক ম্যাগাজিনটি।
ইতিমধ্যেই দেশের খ্যাতনামা মনোচিকিৎসকদের নিয়মিত লেখার মাধ্যমে বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করছে পত্রিকাটি।
‘বিনামূল্যে’ পাওয়া যাচ্ছে ‘মনের খবর’ সকল সংখ্যার পিডিএফ কপি
Next Article যৌন অক্ষমতার বিষয়টি জীবনেরই অঙ্গ এবং সমাধান যোগ্য


1 Comment
Informative.