Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রতিযোগিতার পৃথিবীতে মাদক আর মাদকাসক্তি
    মাদকাসক্তি

    প্রতিযোগিতার পৃথিবীতে মাদক আর মাদকাসক্তি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 8, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অ্যালকোহল অ্যাডিকশন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাদকে আসক্তি আর জীবনে প্রথমবার ব্যবহার সমার্থক নয়। জীবন জুড়ে দু-একবার ব্যবহার করেন যতজন, ততজন নিয়মিত বাধ্যতামূলক ব্যবহারকারীতে পরিণত হন না। জীবনে প্রথমবার মাদক ব্যবহার করার অজ্রস কারণ আছে। আমাদের দেশে দেখা যাচ্ছে কৌতূহল, বন্ধুদের চাপ, মন খারাপ ভাব, আরো ভালো লাগার অনভূতি পাওয়া কিংবা দু:খ ভোলার প্রচেষ্টা হিসেবে মানুষ জীবনে প্রথমবারের মতো মাদক নেন।
    আবার পুরুষ এবং মহিলাভেদে এই কারণের বেশ পার্থক্য আছে। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় আরো বেশি আনন্দ লাভ, বন্ধুদের সঙ্গ এবং গ্রহণযোগ্যতা প্রধানতম কারণ। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় নিজেদের জীবনের বিভিন্ন দুর্ঘটনা, নির্যাতন (শারীরিক, মানসিক, যৌন) পরবর্তী উদ্বেগ সামলাতে নিজেই নিজেকে প্রেসক্রাইব করা ঔষধের মতো ব্যবহার করতে গিয়ে মাদকে আসক্ত হয়ে পড়েন।
    বিশ্বায়নের কারণে আমাদের সমাজ অনেক পরিবর্তিত হয়েছে। পূর্ববর্তী নিরাপত্তামূলক যেসব রক্ষকবচ ছিল তাও একে একে বিলীন হয়ে গেছে। যে কারণে একজন মেয়ে শিশু কিংবা নারী কোনোরকম নির্যাতনের সম্মুখীন হলে সামাজিক সুরক্ষাটা আর সেভাবে পায় না বলে অনেক ক্ষেত্রেই সে চেপে যায়, গোপন করার চেষ্টা করে, কিন্তু পারে না। একদিন পরোক্ষভাবে প্রকাশিত হয় মাদকে আসক্তি দিয়ে।
    ওজন কমিয়ে নিজেকে হালকা-পাতলা করা বা রোগা দেখানো মেয়েদের মাদকে আসক্তির আরেকটি বেশ শক্তিশালী কারণ। কেননা বর্তমান সমাজ মেয়েদের মনে একজন প্রমিত স্মার্ট নারীর যে চিত্র তৈরি করে দিয়েছে যার আছে আদর্শ ফিগার, ফর্সা ত্বক। কারো এসব না থাকলে তারা নিজের অজান্তেই হীনমন্য ভাবতে থাকেন, যার হাত ধরে আসে হতাশা এবং যতদ্রুত সম্ভব শটকার্টে স্লিম থাকার সহজ সমাধান হিসেবে আসে ইয়াবা।
    এখনকার সময়টা হচ্ছে চরম প্রতিযোগিতার। দিন নেই রাত নেই সবাই যেন উর্দ্ধশ্বাসে ছুটছে। যে যেখানে আছে সে যেন সন্তুষ্ট নয়। কে কাকে মাড়িয়ে আগে উঠে যাবে এই নিরন্তর ইঁদুর দৌড়ে বন্ধু আর বন্ধু থাকছে না হয়ে উঠছে প্রতিদ্বন্দ্বী। বাবা-মা আর শুধু বাবা-মা থাকছেন না, একেকজন যেন হয়ে উঠছেন হিসেবি বিনিয়োগকারী-যেন সন্তানের জন্য এত টাকা খরচ করলাম, এই হারে এত বছরে এত টাকা, পরীক্ষার নম্বার, গানের অমুক নম্বার ওয়ান হয়ে সন্তানকে সুদে-আসলে ফেরত দিতে হবে। ফলাফল হচ্ছে আমাদের নিজেদের মাঝে স্বাভাবিক যোগাযোগের সেতুগলো ভেঙে যাওয়া।
    চোখের সামনে স্মার্ট ফোন ঝুলিয়ে আমরা দিন পাড়ি দিচ্ছি একবারে অসচেতনভাবে। এখন চার জন কোথাও বসলেই চোখে পড়বে, সবাই যার যার মতো মাথাটা ঝুকিয়ে ফোনে ব্যস্ত-খাওয়া, কথাবার্তা সব যেন হাতের এই ভার্চুয়াল দুনিয়াটার পরের ব্যাপার। শখ করে ব্যবহার করতে করতে অনেকে নিজেদের দৈনন্দিন কাজের চেয়েও ইন্টারনেটের চ্যাট, গেম, ফেসবকু ইত্যাদিতে এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন যে তাকে আর বইয়ের নেশা, গানের নেশার মতো কিছুতে টানছে না। এটাকে ইতিবাচকভাবে না দেখে আনুষ্ঠানিকভাবে ‘ইন্টারনেট ব্যবহার রোগ’ হিসেবে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ ১১তম সংস্করণে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে।
    গবেষণায় দেখা যাচ্ছে যে, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবার আসক্তির মতো এই ইন্টারনেট ব্যবহার রোগও একই বৈশিষ্ট্য এবং ধাপ অনুসরণ করে, মস্তিষ্কের পরিবর্তনও একই জায়গায় ঘটে।
    সামগ্রিকভাবে বলা যায়, প্রথমবার মাদক ব্যবহারের জন্য লিঙ্গ, সমাজভেদে কারণের বিভিন্নতা থাকলেও কাউকে মাদক ব্যবহার রোগে আক্রান্ত হিসেবে চিহ্নিত করতে হলে নিয়ন্ত্রণহীনতা, সামাজিক ক্ষতি, ঝুঁকিপর্ণ ব্যবহার, টলারেন্স এবং প্রত্যাহার জনিত উপসর্গ-এই চার ধরনের বৈশিষ্ট্য থাকতেই হবে। এই বৈশিষ্ট্যগুলো পৃথিবীজুড়ে একইরকম।
    মাদক ব্যবহার রোগকে প্রতিরোধ করতে চাইলে আমাদের কাজ শুরু করতে হবে কৈশোর থেকে। শৈশবকালীন আচরণগত বিভিন্ন রোগ যেমন-কনডাক্ট ডিজঅর্ডার, অপজিশনাল ডিফায়ান্ট ডিজঅর্ডার, অতিচঞ্চলতা রোগ ইত্যাদি লক্ষণ শুরু হওয়ার পর দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে দীর্ঘমেয়াদে এইসব শিশুরা ভবিষ্যতে বাধ্যতামলক নিয়মিত মাদক ব্যবহারকারী বা মাদক ব্যবহার রোগীতে পরিণত হবে না। তেমনিভাবে শিশুদের শারীরিক, মানসিক, আবেগীয় ও যৌন নির্যাতন থেকে আমরা যদি রক্ষা করতে পারি কিংবা এমন কোনো নির্যাতনের ঘটনা ঘটলেও আমারা যদি যথাযথ বিজ্ঞানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পারি তাহলে সেটিও দীর্ঘ মেয়াদে মাদক ব্যবহার রোগের প্রকোপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
    এসবের পাশাপাশি শিক্ষাবিদ, শিক্ষা মনোবিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ ইত্যাদি নানা বিষয়ে দক্ষ দেশি-বিদেশি ব্যক্তিদের সমন্বয়ে আমাদের স্কুলগুলোর সিলেবাসের আমলূ সংস্কারও প্রয়োজন। শারীরিক খেলা, সমস্যা সমাধানের দক্ষতা, সামাজিক দক্ষতা, চারুশিল্প ইত্যাদির মাধ্যমে আমাদের শিশুদের দাপ্তরিক অর্থে নয়, আক্ষরিকভাবে সৃজনশীলতার আনন্দ পেতে সক্ষম করে তোলার জায়গা করে দিতে পারলে আর আমাদের কিশোর- তরুণ-যুবকদের রাসায়নিক আনন্দের দাস হতে হবে না বলে আশা করা যায়।
     
     
     
     
    লেখক: ডা. মো. রাহেনুল ইসলাম
    মনোরোগ বিশেষজ্ঞ, সেন্ট্রাল এ্যাডিকশন ট্রীটমেন্ট সেন্টার
    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

    পৃথিবী প্রতিযোগিতা মাদক মাদকাসক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহঠাৎ হঠাৎ সে কাউকে না বলে বাড়ি থেকে চলে যায়
    Next Article আত্মহত্যা প্রবণতা কমাতে পারে গণমাধ্যমের সতর্কতা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    মাদকাসক্তি বুদ্ধি ও যুক্তি সবই কমিয়ে দেয়

    July 28, 2026

    মাদক প্রতিরোধে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.