প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।
প্রশ্ন – এমন কিছু সমস্যা প্রতিনিয়ত আমার সাথে হয়,কেনো আমি বুঝতে পারিনা। আমার সাথে প্রায় ঘটে। আমি যখন ঘুমিয়ে পড়লাম মধ্যে রাতে স্বপ্নের মাঝে হয়তো কোন হাতি আমাকে তাড়া করতেছে। নয়তো বাঘ তাড়া করে কোন পাগলা মহিষ আবার অন্য কোন হিংস্র জানোয়ার আমাকে তাড়া করে। কাল রাত্রে আমি পড়াশোনা দোয়া পড়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম মধ্যে রাতে আমি আমার এলাকার চিরচেনা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ একটা মহিষ দেখতে পাচ্ছি মহিষ আমি ছোট বেলা থেকে ভয় পাই। মহিষ দেখে আমি আমি দৌড়ে যাচ্ছি। পরে দেখি মহিষ আমার পিছনে আমাকে তাড়া করতেছে। আমি ভিষণ ভয় নিয়ে দৌড়েতেছি, এমন অবস্থায় আমি একজনের বাড়িতে আশ্রয় নিয়েছি সেখান থেকে নিরাপদে বাসায় যাই তখন সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়।তখন বুঝতে পারি এগুলা স্বপ্ন ছিলো সকালে ঘুম থেকে উঠার সময় সারা শরীরে ব্যাথা অনুভব হয়। এগুলা কেনো আমার সাথে হয় আমি একজন প্রবাসী চার বছর থেকে দেশের বাহিরে আছি। আমাকে পরামর্শ দিয়ে একটু সাহায্য করবেন।
পরামর্শ – ধন্যবাদ আপনাকে এই interesting প্রশ্নটি সামনে আনার জন্য। দেখুন আমাকে প্রশ্ন করার কারণ কি, আপনি নিশ্চয়ই জানতে চেয়েছেন বিষয়টি মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কিনা! অথবা এটা মানসিক স্বাস্থ্য বিষয়ক কোন সমস্যা বা রোগ কিনা!
এই বিষয়টি বুঝতে হলে দেখতে হবে মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগে যে সমস্ত সমস্যা হয় তেমন কোন সমস্যা আপনার হচ্ছে কিনা। আপনি আপনার দৈনন্দিন স্বাভাবিক কাজ করতে পারছেন কিনা। আপনার চিন্তা বা কাজের জন্য অন্য মানুষের কোন সমস্যা হচ্ছে কিনা। যদি এই দুইটার কোনটা না হয়ে থাকে, তবে সাধারণভাবে ধরা যায় আপনার মানসিক রোগ নাই।
আরো দুই একটা সিম্পটম আমি এমনি বলতে পারি। যেমন আপনার ঘুম, খাওয়া, কাজ, দৈনন্দিন একটিভিটি, চিন্তার সমস্যা, হঠাৎ ক্ষেপে যাওয়া বা অস্বাভাবিক কোনো ঘটনা ঘটছে কিনা। যদি এসব কিছু না থাকে তবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই।
এবার আসুন স্বপ্নের বিষয়টি নিয়ে কথা বলি। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখতে পারে, অনেক কিছুই আসতে পারে। এই স্বপ্ন নিয়ে অনেকে আবার অনেক ধরনের ব্যাখ্যাও করেছেন। আমরা যদি সে সব চিন্তায় না আনি। স্বাভাবিকভাবে যদি বলি, স্বপ্নে আমরা যা দেখি এটা নিয়ে পরবর্তীতে চিন্তা করার কিছু নাই। স্বপ্ন একটা সাধারণ বিষয়। আমরা আপাতত এটাতেই থাকতে বলবো।
অন্য কোন সমস্যা যদি থাকে বা হয়ে থাকে তবে সেটা আপনি শেয়ার করতে পারেন। আর এই স্বপ্নই যেন আপনার টেনশন বা এনজাইটির কারণ না হয়ে দাঁড়ায়, পরবর্তীতে কোন সমস্যা না করে – সেটা খেয়াল রাখবেন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন–
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
আরও দেখুন-




