Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পেশাগত জীবনে অলসতা কাটানোর উপায়
    ফিচার

    পেশাগত জীবনে অলসতা কাটানোর উপায়

    Moner KhaborBy Moner KhaborJune 9, 2026Updated:June 9, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু”… কবি ক্লান্তির জন্য ক্ষমা চেয়েছিলেন। আসলে এই অলসতা কিংবা এই ক্লান্তি সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত কখনোই আমাদের ছেড়ে যায়নি। বরং বর্তমান সময়ে আমাদের যেন আরো বেশি করে জেকে বসে আছে। ছেলে কিংবা বুড়ো সবার মুখেই যেন একটা কথাই কমন, “আলসে লাগে” বা “এত ক্লান্ত লাগে”।

    কেন আলসে বা ক্লান্তি লাগে এতক্ষণে পূর্বের লেখাগুলো থেকে আপনারা জেনে ফেলেছেন নিশ্চয়ই। তারপরও অলসতা কাটানোর উপায় বলার আগে ছোট্ট করে জেনে নেই, কেন অলসতা হয়।

    অলসতা, বা আলসেমি সাধারণত “ক্লান্তি” বা “দুর্বল লাগা” এই লক্ষণ দ্বারাই চিহ্নিত করা হয়, যা কিনা শারীরিক এবং মানসিক উভয় ক্ষমতাকে নির্দেশ করে। যদিও মাঝে মাঝে দীর্ঘ পরিশ্রমের পর, বা দীর্ঘ সময় কর্মহীন থাকাও অলসতার একটি কারণ। তাছাড়া অন্য কারণেও ক্লান্তি আসতে পারে। তবে দীর্ঘস্থায়ী অলসতা কোনো স্বাস্থ্য সমস্যার জন্য হতে পারে, তাই এ ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

    সাধারণত অপর্যাপ্ত ঘুম, দীর্ঘস্থায়ী স্ট্রেস, খারাপ খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ না করার কারণে আসতে পারে অলসতা। এছাড়াও রক্তশূন্যতা, থাইরয়েডজনিত সমস্যা, ডায়াবেটিস, যেকোনো সংক্রমণ বা ক্রনিক শারীরিক রোগ, ডিপ্রেশন, উদ্বেগ ইত্যাদি কারণেও অলসতা বা ক্লান্তি বোধ করা স্বাভাবিক। তাই নিজের অলসতা বা ক্লান্তির কারণ খুঁজে বের করুন এবং অলসতা ঝেড়ে ফেলে সুস্থ থাকুন।

    আসুন এবার জেনে নেই, পেশাগত জীবনে অলসতা কাটানোর উপায়। আমরা যারা কর্মজীবী, তারা দিনের একটা বড়ো অংশই কাটাই আমাদের কর্মস্থলে। কর্মস্থলে অলসতা অফিসের কাজে ও ব্যক্তিগত জীবনেও বেশ নেগেটিভ প্রভাব ফেলে। তাই অলসতা কীভাবে ঝেড়ে ফেলবেন, আসুন দেখি।

    আপনি দীর্ঘদিন যাবৎ অলসতায় ভুগলে একবার ডাক্তারের পরামর্শ নিন, জেনে নিন আপনি কোনো রোগে ভুগছেন কিনা এবং সেইমতো চিকিৎসা নিন।

    যদি দেখেন শারীরিক বা মানসিক কারণ নয়, আপনার দৈনন্দিন জীবনাচরণের কারণে কিংবা অলসতা আপনার অভ্যাস হয়ে গেছে, তখন কীভাবে দূর করবেন অলসতা, জেনে নিন:

    পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস করুন: প্রাপ্ত বয়স্ক মানুষের দিনে ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন, দীর্ঘদিন যাবৎ ঘুমের অনিয়মে আপনার শরীরে দানা বাঁধতে পারে রোগ, অলসতা তার একটা লক্ষণ তখন। তাই পর্যাপ্ত ঘুমান।

    নিয়মিত প্রচুর পানি পান করবেন। খাদ্য তালিকায় সুষম খাবার, সাথে প্রচুর ফলমূল (যেটা সহজে পাওয়া যায়) ও সব্জি খাবেন।

    • নিয়মিত শারীরিক ব্যায়াম করুন। সপ্তাহে অন্তত পাঁচদিন।
    • আপনি নিজে এবং আপনার চারপাশ, সেটা বাড়ি হোক বা আপনার কর্মক্ষেত্র, সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এতে আপনি কাজ করতে আনন্দ পাবেন, ফ্রেশ লাগবে।
    • প্রতিটি দিনের শুরু করুন ইতিবাচক প্রেরণা দিয়ে। নিজেকে নিজে বলুন, আমি পারবোই। আপনার মধ্যকার পজিটিভ দিকগুলো ভাবুন। এটি আপনাকে ফুরফুরে মেজাজে থাকতে সাহায্য করবে।
    • আশপাশের একঘেয়ে পরিবেশ একটু বদলে ফেলুন। সবুজ গাছগাছালি, প্রিয় কোনো চিত্রকর্ম কিংবা কোনো শোপিস সাজিয়ে মোহনীয় করে তুলতে পারেন নিজস্ব জায়গা।
    • ইতিবাচক মানুষের সঙ্গে মিশতে চেষ্টা করুন সব সময়। এমন মানুষের সঙ্গে মিশুন যিনি আপনাকে অনুপ্রেরণা, সাহস ও ভালোবাসা দিবেন। নেগেটিভচিন্তার মানুষ থেকে দূরে থাকুন।
    • কর্মতালিকা প্রণয়ন করুন। কোন কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটি নির্ণয় করার চেষ্টা করুন। এবার সে অনুযায়ী কাজ করুন। সহজ কাজটি দিয়ে কাজ করা শুরু করুন। কঠিন ও জটিল বিষয়গুলো সময় নিয়ে ধীরে-সুস্থে করুন। মনে রাখবেন, যে কোনো বিষয় সহজভাবে নিলে মানসিক চাপ কম বোধ হয়, কাজ করাটা সহজ হয়।
    • সময়ের মূল্য দিন। অবসর সময়টাও আপনার কোনো পছন্দের কাজ করে কাটান, সেটি হতে পারে আপনার প্রিয় বই পড়া, লেখালিখি করা কিংবা ছবি আঁকা।
    • নিজের প্রত্যেকটি কাজের একটি নির্দিষ্ট টার্গেট বা সময়সীমা ঠিক করুন। এক কাজের সময়ে অন্য কাজ করে কখনো সে সময়টি নষ্ট করবেন না। মনে রাখবেন, প্রত্যেকটি মুহূর্তই মূল্যবান।
    • নিজেকে ট্রিট দিন। গবেষণায় দেখা গেছে, তাৎক্ষণিক পুরস্কার বা রিওয়ার্ড কঠোর পরিশ্রম বা কাজ করতে উদ্বুদ্ধ করে।

    আপনি আপনার কর্মক্ষেত্রের কাজগুলো করার জন্য কাজকে ছোটো ছোটো টার্গেটে ভাগ করুন। প্রতিটি টার্গেট পূরণ হলে নিজেকে ট্রিট দিন। হতে পারে সেটা আপনার প্রিয় কফি, কোনো কসমেটিকস, কোনো খাবার ইত্যাদি। এতে পরবর্তী টার্গেট পূরণে উৎসাহ বাড়ে। ভালো থাকুন।

    • ডা. রেজওয়ানা হাবীবা
    • সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ,
    • সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, সিলেট।

    অলসতা কর্মউদ্যম কর্মক্ষেত্র
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসিজোফ্রেনিয়া রোগীর শুশ্রূষাকারীদের বিষণ্ণতা
    Next Article আমি অতিমাত্রায় উচ্চতাভীতিতে ভুগি
    Moner Khabor

    Related Posts

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    October 3, 2026

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    September 30, 2026

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.