Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 9
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 9, 2026

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      Recent

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পরীক্ষার নামে শিশুদের আনন্দ কেড়ে নেয়া হচ্ছে-অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান
    শিশু কিশোর

    পরীক্ষার নামে শিশুদের আনন্দ কেড়ে নেয়া হচ্ছে-অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 21, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা গবেষক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক। সদস্য হিসেবে কাজ করেছেন জাতীয় শিক্ষানীতি ২০১০-এ। শিশুশিক্ষা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন সাইফুজ্জামান রানা।[/int-intro]
    [int-qs]বাংলাদেশের প্রাথমিক শিক্ষা যেভাবে চলছে, বিশেষ করে যে নানা ধারায় বিভক্ত হয়ে পরিচালিত হচ্ছে, একজন শিক্ষাবিদ হিসেবে আপনি এটাকে কীভাবে দেখছেন?[/int-qs]
    [int-ans name=”অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান”]বাংলাদেশে ১১ রকমের প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালু ছিল কিন্তু জাতীয় শিক্ষানীতি ২০১০-এ প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা করার কথা বলা আছে। এবং ওখানে স্পষ্ট করে বলা আছে, সাতটা বিষয় যেমন- বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস- এসব বিষয় সব রকমের প্রাথমিক শিক্ষায় পড়াতে হবে। সে মাদ্রাসা হোক আর ইংলিশ মিডিয়াম কিংবা ইংলিশ ভার্সন স্কুল হোক, তাতে কিছু যায়-আসে না। সবাইকে একই শিক্ষাক্রমের আওতায় আনার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেশ কিছু জায়গায় এটা চালু করা গেছে যেমন- মাদ্রাসায় ও ইংলিশ ভার্সনে। কিন্তু ইংলিশ মিডিয়ামে এখনো চালু করা যায়নি। এর জন্য একটা আইন করা দরকার। আইন করার কথা কিন্তু সর্বশেষ শিক্ষানীতিতে বলা আছে। এই আইন করার জন্য চার বছর আগে কমিটিও করা আছে কিন্তু আইনটি এখনো করা হয়নি। আইন
    থাকলে সুবিধা এই যে, কেউ যদি আইন না মানে তাহলে তাকে বাধ্য করা যায় আইন দিয়ে। শাস্তি দেয়া যায়। কিন্তু এখন তো শিক্ষানীতি বাস্তবায়ন করার জন্য দেশে কোনো আইন নেই; ফলে কাউকে এটা মানতে বাধ্য করা যাচ্ছে না। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য বেশ কিছু আইন করা
    দরকার কিন্তু সেগুলো করা হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের নাম যা- ই হোক, সে মাদ্রাসা হোক অথবা প্রাইমারি স্কুল কিংবা ইংলিশ মিডিয়াম হলেও কিন্তু কিছু যায়-আসে না; কেননা একই বা কাছাকাছি বয়সের শিশুদের একই বিষয় একই শিক্ষাক্রম ও বই দিয়ে পাঠ পরিচালনা করলে কোনো পার্থক্য থাকার কথা না। এই বিষয়ে আমার একটি বক্তব্য হলো, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম বাংলা মাধ্যমে হতে হবে। এখানে
    কোনো ইংলিশ মিডিয়াম বা ভার্সন থাকতে পারবে না। ইংলিশ মিডিয়াম থাকতে পারে অষ্টম শ্রেণির পরে গিয়ে; তবে প্রথম শ্রেণি থেকেই ইংরেজি ভাষা ভালোভাবে শেখার ব্যবস্থা থাকতে হবে। ইংরেজি ভাষা আমাদের ভালোভাবে শিখতে হবে যাতে বলা, পড়া ও লেখার ক্ষেত্রে দক্ষতাগুলো অর্জিত হয়। এখন আমাদের দেশে ইংরেজি শেখার নাম করে ইংলিশ মিডিয়াম চালু করে জাতিকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি। সমাজে একটা রেয়াজ চালু হয়েছে, সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে অভিভাবক গর্ববোধ করেন। মানে অভিভাবকের মান থাকছে না সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়াতে পারলে। এই যে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম- এই দুটো নেতিবাচক ধারা বা ভাগ কিন্তু আমরা শিশুদের মাঝে চাই না। এই যে বিভাজন এটা একটা দেশ ও সমাজের জন্য ভালো না।[/int-ans]
    [int-qs]আপনি বললেন জাতীয় শিক্ষানীতি ২০১০-এ অনেক ভালোভালো দিকনির্দেশনা দেয়া হয়েছে কিন্তু তার অনেক কিছুই এখনো বাস্তবায়ন হয়নি। সাত বছরে কাঙ্খিত মাত্রায় শিক্ষানীতি বাস্তবায়ন হলো না। প্রণয়ন কমিটির একজন সদস্য হিসেবে বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করবেন?[/int-qs]
    [int-ans name=”অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান”]হ্যাঁ, এটা ঠিক যে, আমরা শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছি। এর প্রধান কারণ হলো এটি বাস্তবায়নের জন্য যে যে পদক্ষেপ নেয়ার কথা ছিল, সেগুলো যথাসময়ে নেয়া হয়নি। দঃখের সঙ্গে বলতে হয়, এখনো নেয়া হচ্ছে না। ফলে শিক্ষানীতির অনেক কিছু বাস্তবায়িত হচ্ছে না।[/int-ans]
    [int-qs]আমাদের শিক্ষা উপকরণ তৈরিতে, শিক্ষক প্রশিক্ষণে, শিক্ষাদান পদ্ধতিতে শিশুর মনস্তত্ত্ব বিষয়টিকে কতটুকু বিবেচনায় নেয়া হয়?[/int-qs]
    [int-ans name=”অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান”]এই বিষয়ে আমাদের অনেক ঘাটতি রয়েছে। শিশু মনোবিজ্ঞান অনুসারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হলে যে বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিতে হবে তা হলো- দক্ষ ও উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে দক্ষ ও উপযুক্ত শিক্ষক নেই তা নয়; তবে তা খুবই কম। মাধ্যমিক স্তরে আরো কম। শিশুদের শিক্ষা দেয়ার জন্য শিশুর মন বুঝে শিশুর চিন্তার স্তরে নেমে গিয়ে শিশুদের শিক্ষা দেয়ার মতো শিক্ষক নিয়োগ আমাদের এখানে হয় না। শিশুদের শিক্ষা দেয়া অনেক কঠিন কাজ, অপেক্ষাকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ানো অনেক সহজ। কারণ এখানে বিষয়গত জ্ঞান থাকলেই হয়। কিন্তু শিশুদের শিক্ষার ক্ষেত্রে শিশুর মন ও আচরণ বোঝার ক্ষমতা থাকা জরুরি একজন শিক্ষকের জন্য। বিশ্বে শিশুশিক্ষা নিয়ে যাঁরা কাজ করেছেন, তাদের মধ্যে এই যে কিন্ডারগার্টেনের জনক ফ্লোয়েবল বা রুশোর কথাই যদি বলি, শিশুশিক্ষার যে পরিবেশের কথা তাঁরা বলেছেন সেগুলোর ছিটেফোঁটাও কি আছে আমাদের এখানে?
    সেই যে খেলাধুলা, আঁকাআঁকি ও আনন্দ-বিনোদনের মাধ্যমে শিক্ষা, সেটার অনেক অভাব রয়েছে। এখানে আমরা শিশুদের একটা ঘরের ভেতর ঢুকিয়ে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার জন্য রাত-দিন চেষ্টা করে চলেছি। এই যে আমাদের এখানে পাবলিক পরীক্ষার নাম করে শিশুদের জীবন থেকে খেলাধুলা ও আনন্দ- বিনোদন কেড়ে নেয়া হচ্ছে, এটার কী মানে থাকতে পারে আমার মাথায় আসে না। রাত-দিন ঘরের জানালা-দরজা বন্ধ করে শিশুকে বলা হচ্ছে পড়ো আর পড়ো। তোমাকে জিপিও-৫ পেতে হবে। এর জন্য এক কোচিং থেকে অন্য কোচিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে শিশুকে। শিশুর মন বা তার ইচ্ছার কোনো মূল্য নেই এখানে। এটা রীতিমতো শিশুর জন্য মানসিক নির্যাতন।[/int-ans]

    অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আনন্দ কেড়ে নেয়া পরীক্ষা শিশু হচ্ছে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি সব মানুষের সাথে মিশতে পারি না
    Next Article জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ-২০১৮ প্রণয়নের কাজ চলছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 9, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    মানসিক রোগের লক্ষণ অনেক সময় চোখে দেখা যায় না, এমনকি রোগী নিজেও বুঝতে পারেন…

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.