Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 22
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পরিবারে প্রবীণদের অবস্থান শিশুমনে প্রভাব ফেলে
    শিশু কিশোর

    পরিবারে প্রবীণদের অবস্থান শিশুমনে প্রভাব ফেলে

    ডা. হোসনে আরাBy ডা. হোসনে আরাNovember 10, 2020Updated:November 10, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    পরিবারে প্রবীণদের অবস্থান শিশুমনে প্রভাব ফেলে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বায়নের এই যুগে প্রতিদিনই যৌথ পরিবার ভাঙছে, তৈরি হচ্ছে নতুন নতুন একক পরিবার। খুব বেশি দিন আগের কথা নয় আমাদের দেশে পরিবার বলতে চোখে ভাসত দাদা-দাদি, চাচা-চাচি, ফুপুু, চাচাত ভাই-বোনের বিশাল পরিবার। কিন্তু এখন এরকম পরিবারের সংখ্যা হাতেগোনা। তাই দাদা-দাদির সাথে থাকে এমন শিশুও আজকাল কম পাওয়া যায়। যদিও শিশুর মানসিক বিকাশে দাদা-দাদী, নানা-নানি এক বিশাল ভূমিকা পালন করে থাকেন।

    বাংলাদেশের প্রেক্ষাপটে নাতি-নাতনিদের সঙ্গে দাদাদাদি, নানা-নানির সম্পর্ক মধুর। তাঁদের কাছ থেকে শিশুরা নানারকম উপহার সামগ্রী পায়, গল্প শোনে, দুষ্টুমি করে, বেড়াতে যায়, খেলাধুলা করে-আশ্রয়-প্রশ্রয় পায়।

    জীবনের নানারকম অভিজ্ঞতা, দক্ষতা, জ্ঞান, নাতি-নাতনিদের মধ্যে দাদা-দাদি, নানা-নানিরা বিতরণ করেন। এ প্রবীণরা শিশুর মনোজগৎ তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তাঁরা নাতি-নাতনিদের বংশের বাতি হিসেবে দেখেন। তাঁদের রক্তের উত্তরাধিকার হিসেবে বিবেচনা করেন। নাতি-নাতনিদের সাফল্য দেখার জন্য আকুল হয়ে ওঠেন।

    দাদা-দাদি, নানা-নানির কাছে নাতি-নাতনিরা অনেক সুন্দর, আকর্ষণীয় ও আনন্দদায়ক। তাঁদের কাছে নাতিনাতিনরা সহজে মনের কথা বলতে পারে, সমস্যার কথা বলতে দ্বিধা করে না। দাদা-দাদি, নানা-নানি অনেক সময় বাবা-মার দায়িত্ব এবং কর্তব্যে হস্তক্ষেপ করেন। তাতে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। বাবা-মাকে  ‍বুঝতে হবে সন্তানের বেড়ে ওঠা যেন আনন্দের হয়। শিশুরা তার দাদা-দাদি, নানা-নানিকে প্রচন্ড ভালোবাসে। তাদের সামনে দাদা-দাদি নানা-নানিকে লাঞ্ছিত হতে দেখলে শিশুমনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়বে।

    শিশুরা প্রবীণদের ওপর কোনো ধরনের অত্যাচার মেনে নিতে পারে না। প্রতিবাদ করার সাহস, ক্ষমতা না থাকায় চপু থাকে; কিন্তু ভেতরে ঝড় বয়ে যায়। দিনশেষে এ শিশু বাবা-মার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। খুব কম সংখ্যক ছেলেমেয়ে দাদা-দাদি, নানা-নানি সম্পর্কে বিরক্তিকর মন্তব্য করে। আমাদের মধ্যে কেউ কেউ নিজের ছেলেমেয়েদের সামনে গুরুজনদের নিয়ে বাজে মন্তব্য করে। এমনকি তাদের সঙ্গে মিশতে বারণ করেন। আমাদের মনে রাখতে হবে, এটি মোটেই ঠিক কাজ নয়। দাদা-দাদির রক্তের উত্তরাধিকার নাতি-নাতনিরা। বড়ো হয়ে এরা দাদা-দাদিকে অবহেলা করবে না, বরং যারা দাদা-দাদি সম্পর্কে বাজে মন্তব্য করেছে, তাদের খারাপ জানবে।

    আবার বিপরীতটাও অনেক সময় পাওয়া যায়, কোনো কোনো সময় দাদা-দাদি, নানানানিরা দায়িত্ব পালনে বিরক্তিবোধ করেন। তারা নাতিনাতনিদের সেবাযত্ন করতে অনাগ্রহী হয়ে ওঠেন। শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় নাতি-নাতনিদের সঙ্গ দিতে চান না। পারিবারিক ঝগড়া-বিবাদ অনেক সময় দাদা-দাদি, নানা-নানিকে নাতি-নাতনিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করে। দাদা-দাদি, নানা-নানিকে বেশি দায়িত্ব দিলে তারা বিরক্ত বোধ করেন এবং মুক্তি খোঁজেন। তারা বেড়াতে যেতে চান, ঘুরতে চান, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে চান। দাদা-দাদি, নানা-নানিদের জন্য এ সুযোগ রাখতে হবে। তাদের প্রতি মনোযোগ বাড়িয়ে দিলে তারা তাদের নাতিনাতনিদের প্রতি বেশি মনোযোগী এবং আন্তরিক হবেন।

    আমাদের প্রবীণরা আমাদের শেকড়। দুঃখজনক হলেও সত্য, সমাজের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা অনেকেই সে শেকড়টি উপড়ে ফেলছি। প্রবীণরা আমাদের অনেকের কাছেই শুধু ‘বুড়া-বুড়ি’। আমাদের বহুমুখী কর্মব্যস্ততায় পারস্পরিক দায়বদ্ধতা লোপ পাচ্ছে, আর মা-বাবা তথা প্রিয়জনের প্রতি বাড়ছে উপেক্ষা। অথচ পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয় জীবনে রয়েছে প্রবীণদের অবদান। আর প্রবীণদের শত অভিজ্ঞতা নবীনদের সামনে চলার পথে দিক-নির্দেশনা হতে পারে। তাদের অভিজ্ঞতা তরুণরা শুনে শুনে কাজে লাগাতে পারে। পারিবারিক কোনো সিদ্ধান্তে যখন কোনো প্রবীণ থাকে তখন সেই কাজটা অনেকাংশে ভালো হয় কেননা এতে প্রবীণদের থাকে পূর্ব অভিজ্ঞতা। নবীনদের হাজারো মানসিক অত্যাচার মাথায় নিয়েও তাদের অকৃিত্রম ভালোবাসায় সিক্ত হয়ে নবীনদের জন্য আশীর্বাদ করেন, তাদের ভালো কাজের দিক-নির্দেশনা দেন।

    আর এক্ষেত্রে নবীনদের প্রবীণদের প্রতি দায়িত্ববোধ, মানবিকতাবোধ বাড়াতে হবে। তারাও যে পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের একটা সম্পদ তা বিবেচনা করতে হবে। তাদেরকে মানসিকভাবে সাহস জোগানোর দায়িত্ব নবীনদের দিতে হবে। এই বয়সে তাদের যেন কারো মুখাপেক্ষী না হতে হয়। নবীনদের উচিত তাদের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা প্রদর্শন ও দায়িত্ববোধ বাড়ানো। তাহলে প্রবীণ মন হতাশা থেকে রেহাই পাবেন। প্রবীণরা বেঁচে থাকবেন প্রাণোচ্ছলতায়।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅতিরিক্ত মানসিক চাপে ভুগছেন? কি হতে পারে এর সমাধান?
    Next Article ফাইজার ও বায়োনটেক এর করোনা ভ্যাকসিন চূড়ান্ত পরীক্ষায় ‘৯০ শতাংশ কার্যকর’
    ডা. হোসনে আরা

    মনোরোগ বিশেষজ্ঞ, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.