Close Menu
    What's Hot

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    আমার চাচাতো বোন হঠাৎ – হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে।

    প্রতিবন্ধকতা কমাতে মানসিক স্বাস্থ্য সেবার নতুন দৃষ্টিভঙ্গি

    অবহেলার রোগ, যার দায় আমাদেরই

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 21, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      Recent

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

      সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » নিরাময় শিল্পীদের মানসিক সুরক্ষা
    করোনায় মনের সুরক্ষা

    নিরাময় শিল্পীদের মানসিক সুরক্ষা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 28, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নিরাময় শিল্পীদের মানসিক সুরক্ষা
    নিরাময় শিল্পীদের মানসিক সুরক্ষা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ইংরেজিতে একটি প্রবাদ আছে, Who will watch the watchman? সত্যিই তো। কোভিড-১৯ মোকাবেলায় আমাদের নিরাময় শিল্পীরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের সুস্থতা কে দেখবে? কে ভাববে তাদের নিয়ে? বলা বাহুল্য, আমাদের দেশের চিকিৎসক, নার্স, স্যাকমো, ওয়ার্ড বয় ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সবাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে সরকারি মেডিকেল, বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের স্টাফ কোয়ারেন্টিনে গেছেন। এমন শারীরিক স্বাস্থ্যঝুঁকির মধ্যে অনেকে মানসিকভাবে পর্যুদস্ত হতে পারেন। চিকিৎসকদের অটল মনোবল ধরে রাখতে না পারলে চলমান সংকট উতরানো অনেকাংশে অসম্ভব হয়ে দাঁড়াবে।  আর নিজেদের এই মানসিক সুরক্ষার দায়িত্ব চিকিৎসকদেরকেই নিতে হবে।
    যে সকল কারণে একজন চিকিৎসকের মনের শক্তি চিড় ধরতে পারে-
    ১. শারীরিক স্বাস্থ্য ঝুঁকি।  করোনা আক্রান্ত রোগী ম্যানেজ করতে গিয়ে নিজেই সংক্রমিত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে চিকিৎসক নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন।
    ২. পিপিই এর অপ্রতুলতা বা মানহীনতা
    ৩. ২৪ ঘন্টা কর্মস্থলে থাকা ও ছুটি বাতিলজনিত স্ট্রেস
    ৪. লকড ডাউনের জন্য কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিত হওয়া বা যাতায়াতের ঝক্কিঝামেলা সংক্রান্ত স্ট্রেস
    ৫. ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের বিপরীতে কোন ধরণের প্রণোদনা না পাওয়া
    ৬.পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থাকা ও তাদের স্বাস্থজনিত দুশ্চিন্তা
    ৭. সোশ্যাল মিডিয়া ও বিবিধ সামাজিক প্রত্যাশার কারণে চাপ
    ৮. নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার কারণে চাপ
    ৯. চিকিৎসকদের পূর্বকালীন বিষণ্নতা ; বিশেষত ক্যারিয়ার, পোস্টগ্রাজুয়েট ডিগ্রী, পরীক্ষা, জব স্যাটিসফেকশন না থাকা, আন্তঃ ক্যাডার বৈষম্যের কারণে তৈরি হওয়া।
    ১০. সহকর্মীদের আক্রান্ত হওয়া কিংবা মৃত্যু হওয়া
    সবাই কি দুশ্চিন্তা, বিষণনতা কিংবা স্ট্রেসে কাবু হবেন? নিশ্চয় না।  মূলত যারা-
    ১। ভালনারেবল পারসোনালিটির অধিকারী, অন্তর্মুখী
    ২। স্ট্রেস মোকাবেলার সক্ষমতা কম
    ৩। দীর্ঘদিন কোন মানসিক সমস্যা বা জটিলতায় ভুগছেন তারা মানসিক স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকবেন।
    কখন বুঝবেন আপনি বা আপনার সহযোদ্ধা মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন?
    – ঘুম কম হওয়া
    – মেজাজ খিটখিটে হওয়া
    – বিরক্তি চলে আসা
    – কোন কাজে মনোযোগ দিতে না পারা
    – সহজ কিছু সহজে ভুলে যাওয়া
    – রোগী বা অন্যদের সাথে রুঢ় বা অসংযত আচরণ করা
    – ক্ষুধামন্দা
    – অত্যধিক মৃত্যুচিন্তা পেয়ে বসা
    – অস্থির লাগা
    – অর্পিত দায়িত্ব পালনে অনীহা তৈরি
    – এনজাইটি সিমটমস বেড়ে যাওয়া
    – স্মোকিং কিংবা রিক্রিয়েশনাল ড্রাগের ব্যবহার বেড়ে যাওয়া ইত্যাদি
    এই লক্ষণগুলি দুই বা তার অধিক উপস্থিত থাকলে এবং আপনার প্রাত্যহিক, পেশাগত কিংবা সামাজিক কার্যক্রম ব্যাহত হলে অবশ্যই মনোচিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
    কিভাবে নিজের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন?
    ১. নিজের সমস্যা একসেপ্ট করতে হবে। সমস্যার সমাধান অবশ্যই আছে।
    ২. মনোরোগ নিয়ে স্টিগমার কারণে অনেকে চিকিৎসা নিতে চান না বা বিলম্ব করেন। এ চক্র থেকে বের হয়ে আসতে হবে।
    ৩. নিজের মনোবিকার বা সমস্যা নিয়ে আপনার বিশ্বস্ত কলিগের সাথে খোলামেলা আলাপ করুন। সহযোগিতা কিংবা পরামর্শ চান।
    ৪. ইমোশন ভেন্টিলেশন করুন।
    ৫. শিথিলায়ন, ইয়োগা, মেডিটেশন করতে পারেন।
    ৬. ডিউটি শিডিউল রিল্যাক্স করুন। মানসিকভাবে চাঙ্গা থাকার যত কৌশল আছে এপ্লাই করুন।
    ৭. স্ট্রেস কোপিং এবিলিটি তৈরি করুন। মানসিক চাপ ও রাগ নিয়ন্ত্রণের কলা কৌশল রপ্ত করলে  খুব কাজে দেবে।
    ৮. শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য একে অপরের পরিপূরক।
    ৯. ধূমপান কিংবা অন্যান্য রিক্রিয়েশনাল ঔষধের ব্যবহার যথাসাধ্য কমিয়ে আনুন।
    ১০. ঘুমের নিয়ম কানুন (স্লিপ হাইজিন) মেনে চলুন।
    ১১. অবসরে বিনোদন কিংবা সৃজনশীল কাজ, শিল্প-কলা জাতীয় কাজে সম্পৃক্ত রাখুন।
    ১২. সোশ্যাল মিডিয়ার যৌক্তিক ব্যবহার করুন।
    ১৩. দুশ্চিন্তা বা এনজাইটি সিমটমস আসলে মনকে অন্যকাজে ব্যস্ত রাখুন বা আবেগকে বিক্ষেপ করুন।
    ১৪. অতীত বা ভবিষ্যৎ এর ঘেরাটোপে বন্দি না হয়ে বর্তমানে থাকুন। হাতের কাজে মনোযোগ দিন। অর্থাৎ মাইন্ডফুল থাকার চেষ্টা করুন।
    ১৫. কিভাবে সফলতার সাথে ‘না’ বলা যায় তা রপ্ত করুন।
    ১৬. মনোচিকিৎসকদের সাথে অনলাইনে যুক্ত থাকুন। প্রশ্ন করুন। কনসাল্ট করুন।
    দু:সময় দ্রুত কেটে যাবে। দেশের ক্রান্তিকালে দু:সাহসী ভূমিকা পালন করার জন্য সকল নিরাময় শিল্পীদের হ্যাটস অফ সালাম। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
    লেখক: ডা. বাপ্পা আজিজুল, রেসিডেন্ট (সাইকিয়াট্রি)

    করোনা চিকিৎসক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা পরিস্থিতিতে জরুরী মানসিক স্বাস্থ্য সেবা পেতে যোগাযোগ করুন:
    Next Article কোয়ারেন্টাইনের ও আইসোলেশন মধ্যে পার্থক্য
    মনের খবর ডেস্ক

    Related Posts

    নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

    November 18, 2026

    জীবনে সুখী হওয়ার উপায়

    November 17, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 21, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায়  ১৯ নভেম্বর ২০২৬ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (NIMH) ঢাকায় বিশ্ব…

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    আমার চাচাতো বোন হঠাৎ – হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে।

    প্রতিবন্ধকতা কমাতে মানসিক স্বাস্থ্য সেবার নতুন দৃষ্টিভঙ্গি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.