Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » দক্ষিণ আফ্রিকায় লকডাউনে অপরাধ আচরণে মৌলিক পরিবর্তন ঘটেছে
    অপরাধ আচরণ

    দক্ষিণ আফ্রিকায় লকডাউনে অপরাধ আচরণে মৌলিক পরিবর্তন ঘটেছে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 20, 2021Updated:November 20, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দক্ষিণ আফ্রিকান পুলিশ সেবা-`দি সাউথ আফ্রিকান পুলিশ সাভিস (এসএপিএস)’ তাদের দেশের সর্বশেষ পরিসংখ্যান উপস্থাপন করেছে। তাতে ২০২১/’২২ সালের এক চতুথাংশ-২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের অপরাধের পরিসংখ্যান এসেছে। ২০২০ সালের এই সময়ের তুলনায় এবার অপরাধ সামান্য কমেছে, যদিও তাতে কভিড-১৯ রোগের লকডাউন একটি প্রভাব ফেলেছে।

    এসপিএসের নিয়মিত তথ্য সংগ্রহ সংগ্রহ ও প্রদানের ধারায় পুলিশ মন্ত্রণালয় ২০১৯ সালের দ্বিতীয় ভাগের সঙ্গেও এবারের স্বাভাবিক অপরাধের ধারাকে তুলনা করেছেন। এপিএস বলেছে, লকডাউনের কারণে এবার অপরাধ আচরণে মৌলিক পরিবর্তন ঘটেছে। খুন নিদিষ্টভাবে বেড়েছে-এবার পুলিশ মোট ৬ হাজার ১শ ৬৩ খুনের রেকর্ড করতে পেরেছে। আগেরবার এই সময়ে খুন হয়েছেন মোট ৫ হাজার ১শ ৭ জন। এবার ২০ দশমিক ৭ শতাংশ খুন বেশি হয়েছে।

    আগেরবারের চেয়ে এবার ৭ ভাগ বেড়েছে যোগাযোগ-সংক্রান্ত অপরাধগুলো। এসএপিএস বলেছে, এটি প্রধানত হয়েছে কাউজুলু নাটাল ও গাউটেংয়ে দাঙ্গার কারণে। ৩০ দশমিক ২ শতাংশ অগ্নিসংযোগের অপরাধ বাড়িয়ে দিয়েছে, বিদ্বেষে সম্পদের ক্ষতি বাড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

    বাড়িতে থাকেন না, এমন কর্তাদের বাসগৃহগুলোতে পূর্বানুমানের ভিত্তিতে দরজা ভেঙে চুরি পরিসংখ্যানে বেড়েছে ১৮ দশমিক ৭ শতাংশ, অনিয়ন্ত্রিত চুরি অনেক দোকানে এই সময়ে হয়েছে; সে হিসেব এই অংশের পরিসংখ্যানকে বাড়িয়েছে।

    দক্ষিণ আফ্রিকার অপরাধ পরিসংখ্যান :
    ২০২০ ও ২০২১ সালের এই সময়ের তুলনা হাজির করেছে তাদের পুলিশ। তাতে বলা হয়েছে, ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে যোগাযোগ করে অপরাধ (খুন, খুনের অপচেষ্টা, যৌনাপরাধগুলো, হামলা, ডাকাতি) হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৮ শ ২১টি; ২০২১ সালের সময়ে এমন অপরাধগুলো হয়েছে মোট ১ লাখ ৩৭ হাজার ১শ ৪৫ টি। ফলে এবার এমন অপরাধ বেড়েছে ১ শতাংশ।

    যোগাযোগ সংক্রান্ত অপরাধ (অগ্নিসংযোগ, বিদ্বেষে সম্পত্তির ক্ষতিসাধন) আগের বছর এই সময়ে হয়েছে মোট ২৬ হাজার ৯শ ৯১টি; এবার অপরাধটি বেড়ে হয়েছে মোট ২৮ হাজার ৯শ ৮৮ টি। অপরাধটি বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।

    সম্পত্তি-সম্পর্কিত অপরাধ হয়েছে আগে ৯৫ হাজার ৫শ ১৬ টি হয়েছে। এবার হয়েছে মোট ৮৯ হাজার ৫শ ৭৬টি। পুলিশ, বিচার বিভাগ ও সরকারকে খুশি করে এবার এমন অপরাধ আগের চেয়ে বেশ কমেছে-৬ দশমিক ২ শতাংশ।

    অন্যান্য গুরুতর অপরাধ (বাণিজ্যিক অপরাধ, দোকানপাট উঠিয়ে দেওয়াসহ অন্যান্য ধরণের অপরাধ, উত্তেজিত হয়ে ডাকাতিসহ আছে-হাইজ্যাক, বাড়িঘরে ডাকাতি, নগদ টাকা পরিবহণের সময় ডাকাতি) আগের বছর এই সময়ে হয়েছে মোট ৯৩ হাজার ৯শ ৪৯টি; এবার এই অপরাধ সামান্য বেড়ে মোট হিসেবে হয়েছে ৯৪ হাজার ৮শ ১০টি। ফলে আগেরবারের চেয়ে এমন অপরাধ বেড়েছে শূণ্য দশমিক ৯ শতাংশ।

    অপরাধের বিভাগগুলোর মধ্যে আরো যুক্ত আছে বন্দুকের ব্যবহার, মাদক বা মদে আসক্ত হয়ে যানবাহন চালানো, অবৈধ মাদকের ব্যবহার, নিজের কাছে রাখা বা ক্রয়-বিক্রয় করা।

    সব অপরাধ নিয়ে আগেরবার মোট পাবলিক রিপোর্ট হয়েছে ৩ লাখ ৫২ হাজার ২শ ৭৭টি; এবার হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৫শ ১৯টি। ফলে এটি আগেরবারের চেয়ে শূণ্য দশমিক ৫ শতাংশ কমেছে। পুলিশের অভিযানে ও কাজ করার মাধ্যমে অপরাধ উৎঘাটিত (তাতে আছে-কার্যকর পুলিশি কার্যক্রম তাতে রোড বন্ধ করা ও তল্লাশি) হয়েছে আগের বছর এই সময়ে মোট ১৮ হাজার ২শ ৩৫টি। এবার হয়েছে বেশি ১৯ হাজার ৮৩টি। পুলিশের অভিযানের সফলতা বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।

    পুলিশের রির্পোটে অপরাধ সবচেয়ে বেড়েছে অগ্নিসংযোগে। ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে অপরাধটি হয়েছে মোট ৯শ ৮৬। ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে অগ্নিসংযোগ হয়েছে মোট ১ হাজার ২শ ৮৪টি। ফলে অগ্নিসংযোগ অনেক বেড়েছে-৩০ দশমিক ২ শতাংশ অগ্নিসংযোগ বেড়েছে।

    খুন আগেরবার এই সময়ে হয়েছে মোট ৫ হাজার ১শ ৭টি; এবার হয়েছে ৬ হাজার ১শ ৬৩টি। এই অপরাধ বেড়েছে ২০ দশমিক ৭ শতাংশ। পূর্বানুমান ছাড়াই অনাবাসিকের দরজা ভেঙে চুরি হয়েছে গতবার এই সময়ে মোট ১৫ হাজার ৮শ ৮১টি। এবার হয়েছে ১৮ হাজার ৭শ ৭৬টি। অপরাধটি এই সময়ে বেড়েছে ১৮ দশমিক ২ শতাংশ।

    বাণিজ্যিক অপরাধ আগেরবার এই সময়ে হয়েছে মোট ২১ হাজার ৯শ ৮১টি। এবার হয়েছে ২৪ হাজার ৬শ ১৩টি। অপরাধটি বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

    বিদ্বেষপরায়ণ হয়ে সম্পত্তির ক্ষতিসাধণের অপরাধ হয়েছে আগের বছর এই সময়ে মোট ২৬ হাজার ৫টি। এবার হয়েছে ২৭ হাজার ৭শ ৪টি। অপরাধটি বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

    যৌনাপরাধ আগের বছর এই সময়ে হয়েছে মোট ১১ হাজার ৪শ ২৩টি। এবার বেড়ে হয়েছে ১১ হাজার ৯শ ৬৫টিতে। অপরাধটির হার বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।

    খুনের প্রচেষ্টার অপরাধ আগেরবার হয়েছে এই সময়ে ৪ হাজার ৯শ ৪১টি। এই সময়ে বেড়েছে ৫ হাজার ১শ ৫৭টি। অপরাধটির হার বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ।

    এতকিছুর পরও ভালো খবর হলো, ২০১৯ সালের চেয়ে দক্ষিণ আফ্রিকায় এবার অপরাধের উন্নতির দিকে গিয়েছে। যদিও কয়েকটি সূচকে সেবারের চেয়ে অপরাধ অনেক বেড়েছে।

    বিজনেসটেক থেকে অনুবাদ করেছেন ওমর শাহেদ, ২০ নভেম্বর, ২০২১।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    করোনাভাইরাস কোভিড ১৯ গবেষণা নারী পরিবার পুরুষ পুলিশ মাদক মাদকাসক্তি মানসিক স্বাস্থ্য লকডাউন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকিশোর অপরাধীদের মানসিক স্বাস্থ্যসেবা জোরদার করতে হবে
    Next Article কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য হুমকিতে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    থেরাপিস্টের বিকল্প এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ক্যালিফোর্নিয়া

    September 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.