Close Menu
    What's Hot

    অবহেলার রোগ, যার দায় আমাদেরই

    যৌন বিজ্ঞান নিজেই একটি ট্যাবুতে পড়ে আছে

    অটিজম চিকিৎসায় প্রতিবন্ধকতা

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 20
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 18, 2026

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      Recent

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      Recent

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

      সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ঘুম: জরুরি হিসেব নিকেশ
    ফিচার

    ঘুম: জরুরি হিসেব নিকেশ

    Moner KhaborBy Moner KhaborMay 16, 2026No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ঘুম বিষয়টিকে সাধারণ অর্থে আমরা যেভাবে দেখি ঘুমের কাজ অনেকটা তেমন। ক্লান্তি দূর করে, শান্তি দেয়, মনকে চাঙ্গা করে, শরীরকে ফুরফুরে-হালকা করে এবং কাজের জন্য উপযোগী করে তোলে। ছেলে-মেয়ে, বুড়ো-শিশু, যুবক-যুবতী, মধ্যবয়সী সবার জন্য ঘুমের বিষয়টি প্রায় একই।

    ব্যাটারি যেমন চার্জ দিলে সঠিকভাবে কাজের জন্য প্রস্তুত হয়, ঘুমও প্রায় একই কাজই করে। ঘুম মানুষের মনোজগতের স্থিতি আনে, স্মৃতিশক্তি তৈরি করে, সেইসঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে সঠিক কাজে প্রস্তুত রাখতে সহায়তা করে।

    মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তের বিভিন্ন কাজ, এমনকি হরমোনের কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য পরিমাণমতো ঘুম দরকার। ঘুমের ব্যাঘাত হলে মন এবং শরীরের বিভিন্ন কাজে সমস্যা হয়। তেমনি শরীর বা মনের সমস্যাও ঘুমের সমস্যা করতে পারে। যেভাবেই ঘটুক, উভয় ক্ষেত্রেই সঠিক ঘুমের ব্যবস্থা করা জরুরি।

    বর্তমান বা এই পরিবর্তনশীল পৃথিবীতে অনেক কিছুই বদলে গেছে। দিন দিন বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে পরিবেশ-প্রকৃতি-গাছপালা-ঘর-নদী-নালা-পথ-ঘাট-কাজ-কাজের প্রকৃতি। বদলে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য-শিক্ষা-সমাজ-পরিবার-পারিবারিক পরিবেশ। বদলে যাচ্ছে মানুষে মানুষে সম্পর্ক-যোগাযোগ। বদলে যাচ্ছে খাবারদাবার-বিনোদন-জানা-অজানার সীমারেখা; বদলে যাচ্ছে পোশাক পরিচ্ছদ-সামাজিক পারিবারিক রীতিনীতি; এমনকি মানুষের চাওয়া-পাওয়ার হিসেব।

    চাকরি-পেশা-ব্যবসা-বাণিজ্য সবকিছুই পরিবর্তিত হচ্ছে দ্রুত। এই পরিবর্তনে কেউ কেউ  অভ্যস্ত হতে পারছে, কেউ কেউ ছিটকে পড়ছে, কেউ কেউ এই পরিবর্তনকেই সমস্যা মনে করছে। এসবের প্রভাবও পড়ছে সব ক্ষেত্রে, সব বয়সে, সব পরিস্থিতিতে। পরিবর্তনের ফলাফলও স্পষ্টই দৃশ্যমান। সবকিছু পরিবর্তনের ভেতর যে বিষয়টি খুবই জরুরি সেটি হচ্ছে-সময়।

    সকাল, বিকাল, দিন, রাত, সন্ধ্যা কোনো কাজের জন্যই যেন আর সময় নির্দিষ্ট থাকছে না। রাতেও অফিস চলছে, বিশ্ববিদ্যালয় চলছে, স্কুল চলছে। সারারাত ধরে চলছে গাড়ি, বাস, যাতায়াত, হোটেল, রেস্টুরেন্ট। আর পৃথিবীর অনেক দেশের মতো পাল্লা দিয়ে আমাদের দেশেও তার প্রভাব কম নয়।

    সবচেয়ে বেশি প্রভাবিত কিশোর, তরুণরা-এটা নিঃসন্দেহেই বলা যায়। মোবাইল কোম্পানি, টেলিভিশন, ডিস, ইউটিউব, ইন্টারনেট দিন-রাত, সকাল-বিকেল, দেশ-বিদেশ, পৃথিবী-সূর্য-চন্দ্র-উত্তর মেরু-দক্ষিণ মেরু সব এক করে দিচ্ছে। কখন খাবে, কখন ঘুমাবে, কখন কাজ করবে তার মনে হয় নির্দিষ্ট কোনো সীমারেখা থাকছে না। ভয়াবহ এই সময় পরিক্রমায় ঘুমের সময় পরিবর্তন হতে বাধ্য। কথা হলো সেই পরিবর্তনের ফলাফল কেমন হবে? সেটা কি বৈজ্ঞানিক? সেটা কি স্বাস্থ্যকর? সেটা কি তাকে যথেষ্ট সহায়তা করছে?

    যথাযথ এবং পরিমাণমতো ঘুম মানুষকে পরের দিনের কাজের জন্য উপযোগী করে তোলে। প্রশ্ন হতে পারে-পরের দিনের কথা কেন বলছি। যখন তখন পরিমাণমতো ঘুম হলেই তো হবার কথা। খুব সাধারণ রীতিতে এমনই হওয়ার কথা যে, মানুষ দিনে কাজ করবে আর রাতে ঘুমাবে। সকালে ঘুম থেকে উঠে নতুন করে উদ্যম নিয়ে কাজ শুরু করবে। ধর্ম-বিজ্ঞান বা প্রচলিতভাবেও বিষয়টি এমন করেই ধরা হয় বা বলা হয়-‘Early to bed and early to rise makes a man healthy wealthy and wise’। ঘুম নিয়ে কবি-সাহিত্যিক, ডাক্তার-কবিরাজ কিংবা শিক্ষক একেকজন বলেন ভিন্ন ভিন্ন স্বরে। ধর্মেও সকালে ওঠার একটার রীতি তৈরি হয়েই আছে। সবার বক্তব্য অভিন্ন না হলেও অর্থ বলতে গেলে একই। মজার বিষয় হলো, প্রমাণিত বিজ্ঞানও সেই কথাই বলে।

    সন্ধ্যায় পৃথিবীতে এমনিতেই অন্ধকার হয়ে আসে। এই অন্ধকার হয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের চোখের ভেতরের সংবেদনশীল এক ধরনের স্নায়ু মস্তিষ্কের ভেতরে হাইপোথেলামাস নামের একটা সেন্টারে সিগন্যাল পাঠায়। এই হাইপোথেলামাস জায়গাটি বা সেন্টারটি মস্তিষ্কের অত্যন্ত জরুরি এবং মানুষের স্নায়ুতন্ত্রের মূল কাজ নিয়ন্ত্রণকারী একটি অংশ। সিগন্যালটি যখন চোখ থেকে হাইপোথেলামাসে পৌছায় তখন সেখান থেকে আর এক ধরনের সিগন্যাল মস্তিষ্কেরেই পিনাইল প্ল্যান্ড নামক অন্য একটা জায়গায় যায়। তখনই পিনাইল গ্ল্যান্ড থেকে বের হয় মেলাটনিন।

    মেলাটনিনই মূলত ঘুমের জন্য দায়ী। আরো স্পষ্টভাবে বলতে, মেলাটনিন বা এই কেমিক্যালটিই ঘুম নিয়ে আসে। কেউ কেউ এটাকে ঘুমের হরমোনও বলে থাকে। রাত যত বাড়তে থাকে মেলাটনিনও বাড়তে থাকে। এমনিতে বিকেলের দিকে বা সন্ধ্যায় মেলাটনিনের পরিমাণ শরীরে সবচেয়ে কম থাকে। কেউ যদি সন্ধ্যায় বা বিকালের দিকে বেশি আলোতে থাকে তবে তার মেলাটিনিন নিঃসরণ হতে আরো দেরি হয়। মূলত মেলাটনিনই ঘুম এবং সজাগ হওয়ার সাইকেলটিকে পরিচালনা করে (নতুন আবিষ্কৃত আরো একাটি কেমিক্যালের কথা বলা হয়, যার নাম ওরেক্সিন। ওরেক্সিন মূলত মানুষকে সজাগ করতে সহায়তা করে)।

    মেলাটনিনের নিঃসরণ মূলত অন্ধকারের সঙ্গে পরীবর্তনশীল। এখন প্রক্রিয়াটিকে বিশ্লেষণ করলে দুটি বিষয় আসে-১. মেলাটনিন মানুষের ঘুম এবং সজাগ হওয়ার সাইকেলটিকে নির্ধারণ করে। ২. মেলাটনিন অন্ধকারে নিঃসৃত হয়। সুতরাং সহজভাবে বলতে গেলে বলতে হয়, প্রকৃতি নির্ধারিত নিয়ম মানলে সকালের আগেই মানুষের ঘুম শেষ করে বিছানা ছাড়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তিত বা পরিবর্তনশীল পৃথিবীতে সেটা কতটুকু সম্ভব হচ্ছে?

    আমাদের কাছে প্রায়ই অভিভাবকরা তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আসেন, ঘুমের সমস্যার কথা বলেন। আমরা তাদের সঙ্গে কথা বলে দেখি, খুব কম মানুষেরই শুধুই ঘুমের সমস্যা থাকে। অভিভাবকরা বলছেন-সারারাত ঘুমাতে পারে না; আমরা দেখি-সারারাত ঘুমায় না। ঘুম থেকে উঠছে হয়ত দুপুর একটায় কিংবা আরো পরে। সহজ কথা, একজন মানুষ যদি দুপুরে এতক্ষণ ঘুমায় রাতে তার ঘুম সহজে আসবে কেন?

    রাতে ঘুম না আসা বা না ঘুমানোর এই অভ্যাস কারো হয়ত ইচ্ছে করে করা, কারো হয়ত অনিচ্ছাতে বানানো। মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এমনকি অন্য কোনো মানসিক রোগও অনেক সময় এই রাতজাগার কারণ হতে পারে। মাদকাসক্তিও বাদ দেয়া যায় না। কারণ যাই হোক না কেন, আবারও বিষয় দুটি-প্রথমত, প্রকৃতিপ্রদত্ত নিয়মের সঙ্গে এটা যায় না; অন্ধকার, ঘুম এবং মেলাটনিনের সহজাত নিয়ম এখানে উপেক্ষিত। দ্বিতীয়ত, অন্তর্নিহিত অন্যকোনো কারণ থাকলে সেটা দূর করতে হবে। কম ঘুম, সমস্যাযুক্ত ঘুম, বেশি ঘুম কোনোটাই ঠিক না। মানুষের আসলে কতটুকু ঘুমানো উচিত এবং কখন ঘুমানো উচিত?

    সত্যি বললে বলতে হয়, এটি নির্ভর করছে ব্যক্তিটির প্রয়োজন এবং অভ্যস্ততার ওপর। সব মানুষের ঘুমের প্রয়োজন সমান নয়। স্বাভাবিক অবস্থায় (ভ্রমণ, রোগ বা দীর্ঘ পরিশ্রম ব্যতীত) একজন মানুষ সাতদিন শর্তহীনভাবে ঘুমের বিষয়টি খেয়াল করলেই বুঝতে পারবে, কতক্ষণ ঘুমালে প্রতিদিনের ঘুমের প্রয়োজন মিটে যায়। কেউ হয়ত চব্বিশ ঘণ্টায় সাত ঘণ্টা ঘুমালে সতেজ অনুভব করে, কারো আরো বেশি বা আরো কম।

    এই হিসেবটি মিটে যাওয়ার পর আসে আরো একটি হিসেব-কখন ঘুমাতে যাওয়া উচিত? কখন ঘুমাতে যাব-এটা নির্ধারণেই বাঁধে যত গোলমাল। উত্তর হবে, বিষয়টি নির্ভর করে কখন ঘুম থেকে উঠব তার ওপর। হিসেবটা হবে এমন-কয়টায়, কখন ঘুম থেকে ওঠা প্রয়োজন এবং কতক্ষণ ঘুমালে পূর্ণ ঘুম হয় এই দুটি বিষয়ের ওপর। ধরুন, সকাল নয়টায় ক্লাস; বাসা থেকে যেতে লাগে এক ঘণ্টা, তাহলে কমপক্ষে সাড়ে সাতটায় ঘুম থেকে ওঠা উচিত। আধা ঘণ্টা তৈরি হতে, এক ঘণ্টা যেতে। এই মানুষটির যদি আট ঘণ্টা ঘুম প্রয়োজন হয় তবে তাকে অবশ্যই রাত সাড়ে এগারটায় ঘুমাতে হবে।

    পরিবর্তনশীল এই সময়ে মনে রাখতে হবে ঘুমের প্রয়োজন কমে না, ঘুমের ক্ষমতা বা সুযোগ কমে যায়। ঘুম যে শুধু মানুষকে পরের দিনের কাজের জন্য তৈরি করে তা-ই নয়, ঘুম সরাসরি মানুষের স্মৃতি তৈরি প্রক্রিয়া বা মেমোরি প্রসেসসহ অনেক দেহগত কাজের সঙ্গে জড়িত। সুতরাং ঘুমের বিষয়ে সচেতন হতে হবে এবং অন্ধকার বা মেলাটনিনের সূত্র মেনে চলাই শ্রেয়।

    অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

     

    ঘুম ঘুমের গুরুত্ব জীবনধারা পরিবর্তন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার মনে অদ্ভুত কিছু ভাবনা আসে
    Next Article আমার মেয়ে রংয়ের নাম মনে রাখতে পারে না
    Moner Khabor

    Related Posts

    প্যাথোলজিক্যাল জেলাস

    November 18, 2026

    কৈশোরে সুখ পরিমাপক?

    November 17, 2026

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

    অবহেলার রোগ, যার দায় আমাদেরই

    মনের খবর প্রকাশিত ম্যাগাজিন এপ্রিল সংখ্যা ২০২৫ এর মনোসামাজিক বিশ্লেষণ এর কমেন্ট করেছে  ফারজানা ফাতেমা…

    যৌন বিজ্ঞান নিজেই একটি ট্যাবুতে পড়ে আছে

    অটিজম চিকিৎসায় প্রতিবন্ধকতা

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.