Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » গর্ভাবস্থায় নারীর নিদ্রাহীনতা
    মানসিক স্বাস্থ্য

    গর্ভাবস্থায় নারীর নিদ্রাহীনতা

    ডা. সাইফুন নাহার সুমিBy ডা. সাইফুন নাহার সুমিApril 11, 2021Updated:April 11, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    একজন নারীর জীবনে মা হওয়া অত্যন্ত আনন্দের। বড় প্রাপ্তির বিষয়। এটা একটা বিশাল অর্জন। পাশাপাশি একজন নারী থেকে একজন মা হওয়ার এই ক্রান্তিকালে নারীদেরকে অনেক মানসিক চাপ এবং শারীরিক কষ্টও সহ্য করতে হয়। আর তাই অধিকাংশ নারীই (শতকরা প্রায় ৭৮ ভাগ) গর্ভাবস্থায় অল্পবিস্তর ঘুমের সমস্যায় ভুগে থাকেন। আর এদের মাঝে উল্লেখযোগ্য সংখ্যক নারী তীব্র পর্যায়ের ঘমের সমস্যায় আক্রান্ত হন। গর্ভাবস্থায় ঘুমের সমস্যা নানাবিধ কারণেই হতে পারে। পেটের বর্ধিত আকারের জন্য অস্বস্তি, শ্বাস নিতে কষ্ট হওয়া, গলা ও বুক জ্বালাপোড়া করা, কোমড় এবং পা ব্যথা, ঘন ঘন প্রসাব হওয়া, গর্ভের শিশুর নড়াচড়া, বমিভাব ও ভোরে ঘুম ভেঙে যাওয়া, শরীরটাকে ভারী বোধ হওয়া, শিশুর আগমনের ভাবনা, শিশুর প্রতি দায়িত্বপালন ও সঠিক পরিচর্যা কতটুকু করতে পারবে তা নিয়ে আশঙ্কা, হরমোনের পরিবর্তন ইত্যাদি।

    কিছু কিছু অনিদ্রারোগ যেমন- রেস্টলেস লেগ সিনড্রোম এবং স্লিপ এপ্নিয়া গর্ভাবস্থায় খুব বেশি দেখা যায়। এগুলোতে তীব্রমাত্রায় ঘুমের ব্যাঘাত ঘটে। রেস্টলেস লেগ সিনড্রোম-এ শোয়ার পর পায়ের মাংসপেশিতে একধরনের অস্বস্তিকর অনুভুতি হয়। এতে পা নাড়ালে স্বস্তিবোধ হয়। তাই ঘুমের মাঝে রোগী পা ছোড়াছুড়ি করে, আর তাতে ঘমের ব্যাঘাত ঘটে। স্লিপ এপ্নিয়াতে অল্প সময়ের জন্য শ্বাসরোধ হয় এবং ঘুম ভেঙে যায়।

    এসময় বিষণ্ণতা এবং উদ্বেগজনিত রোগেও ঘুমের ব্যাঘাত ঘটে। বিষণ্ণতায় মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পর আর ঘুম আসে না, সুস্থ থাকাকালীন সকালের নির্দিষ্ট যে সময়টাতে ঘুম থেকে জাগে তার ২ বা ১ ঘন্টা পূর্বে ঘুম ভাঙে। রোগী ঘুমিয়ে তৃপ্তি পান না। নিজের মাঝে সতেজতা অনুভব করেন না। উদ্বেগজনিত রোগে ঘুম আসতে সমস্যা  হয়। তাই এ রোগগুলো আছে কিনা তা নির্ণয় করা জরুরি। রোগের সঠিক শনাক্তকরণের উপর নির্ভর করে এর উপযুক্ত চিকিৎসাব্যবস্থা। আর তাই এসব ক্ষেত্রে অন্তর্নিহিত রোগের চিকিৎসা করলে ঘুমের সমস্যাও দূর হয়। সাধারণত ফ্লুক্সেটিন, নরট্রিপটাইলিন, এমিট্রিপটাইলিন বিষণ্ণতা রোগের এই ঔষধগুলো এ সময়ে ব্যবহার করা নিরাপদ বলে গণ্য।

    গর্ভাবস্থায় ঘুমের ঔষধ ব্যবহার নিরাপদ কিনা বা কতটুকু নিরাপদ তা নিয়ে বিতর্ক রয়েছে। পর্বের গবেষণাগুলোতে দেখা গেছে ঘুমের জন্য বেনজোডায়াজেপাইন নিলে গর্ভস্থ শিশুর ক্লেফ্ট লিপ (কাটা ঠোঁট), ক্লেফ্ট পেলেট (তালতে ফাঁক থাকা) হওয়ার ঝকি বেড়ে যায় ৭% অর্থাৎ প্রতি ১০০০ জনের মাঝে ৭ জনের। কিন্তু সাম্প্রতিককালের কিছু গবেষণায় এ ধরনের কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়নি। যদিও কিছু কৌশল অবলম্বন করলে বা স্লিপ হাইজিন মেনে চললে ঘুমের গুণগত মান বৃদ্ধি পায় তথাপি কিছুসংখ্যক নারীর কিছু ঔষধ ব্যবহারের একান্ত প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে লোরাজেপাম, ক্লোনাজেপাম ইত্যাদি কম মাত্রায় ব্যবহার করা যেতে পারে। তবে প্রথম তিনমাস (০-১২ সপ্তাহ) বা ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো প্রকার ঘুমের ঔষধ ব্যবহার নিরাপদ নয়। কারণ তাতে টেরাটোজেনেসিস বা মানবভ্রূণটির ক্ষতিসাধন হতে পারে। শিশুটি জন্মগত বৈকল্য নিয়ে জন্ম নিতে পারে। অনেক ক্ষেত্রে গর্ভপাতও হয়ে যেতে পারে। দ্বিতীয় তিনমাস (১৩-২৮ সপ্তাহ) বা সেকেন্ড ট্রাইমেস্টারে এ গ্রুপের ঔষধ ব্যবহার কিছটা নিরাপদ। আর শেষ তিনমাস (২৯-৪০ সপ্তাহ) বা থার্ড ট্রাইমেস্টারে ঔষধ ব্যবহার করলে নিওন্যাটাল টক্সিসিটি হতে পারে বা নবজাতকের মাঝে উইথড্রয়াল ইফেক্টস বা ঔষধ প্রত্যাহারজনিত লক্ষণ অধিকন্তু বিভিন্ন প্রকার শারীরিক এবং মানসিক রোগের কারণেও গর্ভাবস্থায় ঘুমের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে রিস্ক-বেনিফিট রেশ্যিউ বিবেচনা করে সেসব রোগের চিকিৎসা করতে হবে। রোগী এবং তার গর্ভস্থ শিশুর জন্য সর্বাধিক নিরাপদ ঔষধ দিয়ে চিকিৎসা করার প্রয়াস থাকতে হবে। এছাড়া স্লিপ হাইজিন মেনে চলা, শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য ব্রিদিং রিলাক্সেশন বা শ্বাসের ব্যায়াম, নিয়মিত পুষ্টিকর এবং পর্যাপ্ত খাদ্যগ্রহণ, বিশ্রাম নেয়া, পারিবারিক সহায়তা ও সর্মথন ইত্যাদি এ সমম্যা সমাধানে কার্যকরি ভূমিকা রাখতে পারে।

    স্লিপ হাইজিন মেনে চলার জন্য কিছু নিয়ম :
    প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগা।

    বিছানাটি শুধু ঘমের জন্য ব্যবহার করা। বিছানাটি হবে পরিছন্ন ও পরিপাটি। খুব শক্ত নয়, আবার খুব নরমও নয়। পরিধানের পোশাক হতে হবে আরামদায়ক, ঢিলেঢালা।

    যদিও আমরা জানি যে, গর্ভাবস্থায় পর্বের চেয়ে দৈনিক ২ ঘন্টা বেশি ঘমানোর প্রয়োজন; বিশেষ করে প্রথম এবং শেষ তিনমাস, কারো কারো ক্ষেত্রে পুরো সময় জুড়ে। যাদের ঘমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দিনের বেলা একাধারে ৩০ মিনিটের অধিক সময় ঘুমানো যাবে না। ঘুমানোর সময় কাত হয়ে শোয়া শ্রেয়, বাম কাত হয়ে শোয়া অধিক কার্যকর।

    ঘরের উজ্জ্বল আলো নিভিয়ে দিতে হবে। ঘরটি হতে হবে কোলাহলমুক্ত। কারো কারো ক্ষেত্রে ঘমের আবেশ তৈরি করে এমন কিছু মিউজিক সহায়ক ভূমিকা রাখতে পারে।

    ঘুমাতে যাওয়ার ২ ঘন্টা আগে থেকে ভারী কোনো কাজ, ব্যায়াম, উত্তেজক কোনো নাটক-সিনেমা দেখা যাবে না, উত্তেজক হওয়ার মতো কোনো কাজ করা যাবে না।

    প্রতিদিন সকালে বা বিকেলে একটা নির্দিষ্ট সময়ে ২০- ৩০ মিনিট হাঁটা, সাঁতার কাটা, ধীরে ধীরে দৌড়ানো বাঅন্য কোনো ব্যায়াম (যেমন: ইয়োগা, এরোবিকস) করা যা রাতের ঘমের গুণগত মান বৃদ্ধি করে। তবে অবশ্যই তা ঝুঁকিপর্ণ প্রেগন্যান্সিতে করা যাবে না। এক্ষেত্রে গাইনি এবং ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলাই উত্তম।

    অতিরিক্ত তৈলাক্ত, ঝাল, ভাজাপোড়া খাবার, টকজাতীয় খাবার, বর্ণযুক্ত পানীয় ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাই রাতে অথবা ‍ঘুমাতে যাওয়ার পর্বে এগুলো বর্জন করা বাঞ্ছনীয়।

    ঘুমাতে যাওয়ার ২০ মিনিটের মধ্যে যদি ঘুম না আসে, তাহলে বিছানা পরিত্যাগ করা এবং হালকা কাজ যেমন হাস্যরসপূর্ণ কোনো নাটক দেখা, গল্পের বই পড়া, ম্যাগাজিন পড়া, পায়চারি করা, শরীরে এবং মনে প্রশান্তি আনে এমন ব্যায়াম করা (যেমন: ব্রিদিং রিলাক্সেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন ইত্যাদি)। ঘুমাতে গিয়ে প্রাত্যহিক জীবনের নেতিবাচক ঘটনা নিয়ে চিন্তা না করা।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    গর্ভাবস্থা নারী নিদ্রাহীনতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমহামারীতে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা; লাগাম টানুন কিছু সহজ কৌশলে
    Next Article আত্মহত্যা থেকে বেঁচে ফেরা মানুষদের মানসিক উন্নতিতে করনীয়
    ডা. সাইফুন নাহার সুমি

    সহকারি অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.