Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 27
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা কালে মন ভালো রাখতে জার্নালিং
    জীবনাচরণ

    করোনা কালে মন ভালো রাখতে জার্নালিং

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 22, 2021Updated:April 22, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা কালে মন ভালো রাখতে জার্নালিং
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনা মহামারীর এই দুঃসময়ে সবার মনেই দুশ্চিন্তা এবং বিষণ্ণতা বাসা বেধেছে। এই সময়ে মন ভালো রাখতে জার্নালিং বেশ জোরাল ভূমিকা রাখতে পারে।

    বছর পার হয়ে গেছে কিন্তু এখনো আমরা করোনার কবল থেকে মুক্ত হতে পারিনি। করোনা এখনো সমান ভয়াবহভাবে তার আগ্রাসন চালিয়েই যাচ্ছে। এখনো প্রতি দিন লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং অগণিত মানুষ মৃত্যুবরণ করছে। ফলে দীর্ঘ দিন ধরে মানুষের মনের মাঝে যে উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে সেটি উত্তর উত্তর বেড়েই চলেছে। তাছাড়া সারা বিশ্বে করোনা মহামারীর তাণ্ডব অর্থনৈতিক ক্ষেত্রে ধস, অনাচার-অবিচারের উত্থান, প্রাকৃতিক দুর্যোগ, এবং মর্মান্তিক দাবানল সহ নানা ধরণের পীড়াদায়ক ঘটনা ঘটে চলেছে। সমগ্র মানবজাতি আজ এক চরম দুঃসময় পার করছে। মানসিকভাবে আমরা সবাই খুবই ভেঙ্গে পড়েছি। অনেক দেশেই সরকারী নির্দেশনায় শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিক ভাবে সুস্থ থাকার বিভিন্ন নির্দেশনাও প্রদান করেছে। এসব নির্দেশনার মূল লক্ষ্য হল আমাদের মানসিক অবস্থার উন্নতি সাধন যেন মানসিক সমস্যার নেতিবাচক প্রভাব আমাদের শরীরের উপর না পড়ে এবং আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি। আর মানসিক ভাবে সুস্থ থাকতে প্রতি দিন কিছু লেখালেখি করা বা জার্নালিং খুবই কার্যকরী একটি উপায়।

    করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চাইলেও এখন আমরা আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে পারছিনা। তাদের সাথে নিজেদের মনের কথা ভাগ করে নিতে পারছিনা। এমন অবস্থায় অনেকের ক্ষেত্রেই এটি তাদের মানসিক অবস্থার উপর অত্যন্ত বিরূপ প্রভাব ফেলেছে। কারণ তারা তাদের সমস্যা গুলো কারও সাথে ভাগ করে নিতে পারছেনা। দিন দিন এসব নেতিবাচক চিন্তাভাবনা মনের মাঝে পাহাড় সমান হয়ে আমাদের বিভিন্ন মানসিক সমস্যা সৃষ্টি করছে। এমন অবস্থায় যদি প্রতি দিনের অভিজ্ঞতা, মনের সব প্রশ্ন, ভালোলাগা  মন্দলাগা গুলো দিন শেষে লিখে রাখার প্রয়াস করা যায় তাহলে মনের উপর এই বাড়তে থাকা চাপ অনেকটাই লাঘব হবে। জার্নালিং করার বিভিন্ন ইতিবাচক দিক গুলোর মধ্যে অন্যতম কিছু হল এতে মনের শান্তি ফিরে আসে, প্রতি দিনের লক্ষ্য বাস্তবায়নে আগ্রহ বাড়ে, দুশ্চিন্তা কমে, সময় কেটে যায়, নেতিবাচক বিভিন্ন দিক থেকে আমাদের মনোযোগ সরে যায় ইত্যাদি। যা সরাসরি আমাদের ব্যক্তিত্ব এবং সামাজিক মনস্তত্ত্বের উপর ইতিবাচক প্রভাব ফেলে।

    আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সাথে প্রাত্যহিক কাজের একটা তালিকাও লিপিবদ্ধ করতে পারি। আজ কি কি কাজ করবো বা ভবিষ্যতে কি কি কাজ করতে চাই সেগুলো আমরা লিখে রাখতে পারি। আবার আমাদের কতোটুকু কাজ সম্পন্ন হল, বা হলনা, না হওয়ার কারণ এবং সেগুলো করতে কি কি পদক্ষেপ নিতে হবে সেই পরিকল্পনাও লিপিবদ্ধ করতে পারি। করোনা নিয়ে আমাদের ভাবনা, দুশ্চিন্তা, এবং উদ্বেগের যায়গা গুলো এবং মুক্তি পাবার সমাধান হিসেবে কি কি করা যায় সেগুলো লিখে রাখতে পারি। এতে করে আমাদের মাঝে মানসিক ভাবে লড়াই করার ইচ্ছে, আগ্রহ এবং সাহস সৃষ্টি হবে। আমাদের মাঝে ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটবে এবং আমরা নিজেরাই নিজেদেরকে মানসিক সাপোর্ট দিতে পারবো। তাছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এমন আশাবাদী চিন্তাভাবনা আমাদের মানসিক ক্ষতের পাশাপাশি ছোট খাটো শারীরিক ক্ষত সারিয়ে তুলতেও ভূমিকা রাখে।

    সারা দিন ঘরে থেকে আমরা অবসন্ন সময় পার করছি। এই সময়ে জার্নালিং হয়ে উঠতে পারে আমাদের সময় কাটানোর খুব ভালো একটি মাধ্যম। যা আমাদেরকে এই হাপিয়ে ওঠা চরম দুঃসময় থেকে কিছুটা হলেও অব্যাহতি প্রদান করবে এবং মানসিক প্রশান্তি প্রদান করবে। লেখালিখি আমাদের মাঝে সেই বিশ্বাস সৃষ্টি করবে যার বলে আমরা আবার ঘুরে দাঁড়ানোর শক্তি পাবো। আমরা সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবো। তাই করোনা আতঙ্ক কাটাতে নিয়মিত লেখালিখি করার অভ্যাস গড়ে তুলুন এবং মানসিকভাবে নিজেকে সুস্থ রাখুন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleফোন বা টিভির প্রতি শিশুদের অতিরিক্ত ঝোঁক এড়াতে অভিভাবকদের করণীয়
    Next Article নানাবিধ সমস্যায় ভুগছি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.