Close Menu
    What's Hot

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ওজন বাড়ায় মানসিক চাপ: গবেষণা
    ফিচার

    ওজন বাড়ায় মানসিক চাপ: গবেষণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 17, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ওজন বাড়ায় মানসিক চাপ: গবেষণা
    ওজন বাড়ায় মানসিক চাপ: গবেষণা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ওজন বেড়ে যাওয়ার কারণ সবসময় মানুষের হাতে নাও থাকতে পারে। মানসিক চাপ ও দুশ্চিন্তা ওজন বাড়ার অন্যতম কারণ। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকলে ঘুম ও রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে না। ফলে ক্ষুধার অনুভূতি বাড়ে। খাবারের প্রতি ঝোঁক বেড়ে যায়। মনে হয়, খাবার খেলে কিছুটা স্বস্তি লাগবে।

    গবেষণায় দেখা যায়, মানসিক চাপে পড়ে খাবারের প্রতি আসক্তি থেকেই ওজন বাড়ে। আসুন জেনে নিই, মানসিক চাপ থাকলে ওজন বাড়ার কারণ সম্পর্কে-

    ক্যালরি বেড়ে যায়
    ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মানসিক চাপের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক খুঁজে পেয়েছেন। গবেষণা বলছে, মানুষ দুশ্চিন্তায় থাকলে স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৩০০ ক্যালরি বেশি গ্রহণ করে। অর্থাৎ প্রায় দ্বিগুণ ক্যালরি খাবারের মাধ্যমে মানুষের শরীরে যায় বলে গবেষণায় বেরিয়ে আসে।

    হরমোন পরিবর্তন হয়
    দুশ্চিন্তা ও চাপের কারণে শরীরের হরমোন পরিবর্তন হয়। ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। ফলে ঘন ঘন খাওয়ার ইচ্ছা জাগে। ক্ষুধা না থাকলেও তা জানান দেওয়ার ক্ষমতা তখন মস্তিষ্কের থাকে না। স্বস্তি পাওয়ার জন্য মানুষ কিছু না কিছু খায়। এভাবে ক্যালরির মাত্রা ও ওজন বাড়ে।

    ফ্যাট যেভাবে জমে
    অহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখিয়েছেন, প্রথমদিকে অতিরিক্ত মেদ দেহের নির্দিষ্ট কিছু জায়গায় জমে। সাধারণত দেহের নরম অংশে যেমন পেট, কোমর, গলা, ঘাড় এবং গালে ফ্যাট জন্মে।

    ক্যালরি নষ্ট হয় না
    প্রায়ই দেখা যায়, ওজন কমানোর জন্য সামান্য খেয়ে প্রচুর কাজ করতে চান অনেকে। কিছুদিন এই নিয়ম অনুসরণ করার পর ক্লান্ত হয়ে পড়েন। ওজন মোটেও কমে না, বরং অনেকের বেড়ে যায়। তখন আবার আগের নিয়মে ফিরে আসেন।

    গবেষণায় দেখা গেছে, দুশ্চিন্তায় থাকলে ক্যালরি দ্রুত ক্ষয় হয় না। কারণ অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ ক্যালরি ক্ষয় হতে বাধা দেয়। সুস্থ স্বাভাবিক নারীদের দুশ্চিন্তায় থাকা নারীদের চেয়ে দৈনিক অন্তত ১০৪ ক্যালরি বেশি ক্ষয় হয়। দীর্ঘদিন মানসিক চাপ ও দুশ্চিন্তায় ভুগেছেন এমন নারীদের বছরে অন্তত ৫ কেজি ওজন বেড়ে যায় বলে গবেষণায় উঠে এসেছে।

    দুশ্চিন্তা ও মানসিক চাপ অনেকসময় জীবনকে থমকে দেয়। শারীরিক ও মানসিক বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই যতটা সম্ভব দুশ্চিন্তা এড়িয়ে চলাই ভালো। দুশ্চিন্তা কমানোর জন্য যা যা করতে পারেন:

    দায়িত্ব নিয়ে ভাবুন
    মানুষের জীবনে অনেক খারাপ সময় আসে যখন পরিস্থিতি মেনে নেওয়া কঠিন হয়ে যায়। পরিস্থিতি যাই হোক, সামলে নেওয়া আপনার কাজ। প্রত্যেক মানুষের কিছু দায়িত্ব থাকে। দায়িত্ব নিয়ে ভাবুন। দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হোন। আপনার দায়িত্বগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিন। তাহলে অন্যকিছু বড় সমস্যা হয়ে আপনার সামনে আসবে না।

    নিজের জন্য সময় রাখুন
    অনেক কাজের ভীড়ে নিজের কথা ভাবার সময় থাকে না আমাদের। এতেই সবচেয়ে বড় বিপত্তি দেখা দেয়। কাজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে মানুষ। একঘেয়েমি চলে আসে। নতুন উদ্যোমে কাজ করা যায় না। তাই নিজের জন্য কিছু সময় রাখা দরকার। গান শোনা, সিনেমা দেখা ও বই পড়ার জন্য সময় বের করতে হবে। পরেরদিনের কাজ আগেরদিন গুছিয়ে রাখতে হবে। মাঝে মাঝে বন্ধু ও প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা দেওয়াও দুশ্চিন্তা কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

    ব্যায়াম
    দেহ ও মন ভালো রাখার অন্যতম উপায় হলো ব্যায়াম করা। প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট ব্যায়াম করা উচিত। বাইরে গিয়ে ব্যায়াম করতে না পারলে ঘরেই সেরে ফেলতে হবে। প্রতিদিন একইসময়ে ব্যায়াম করা উচিত।

    শখ থাকা ভালো
    দুশ্চিন্তা কমানোর অন্যতম উপায় হলো শখের কাজ করা। আপনার শখ পূরণ করার মাধ্যমে কী হবে, আর কী হবে না কিংবা আর্থিকভাবে লাভবান হবেন কিনা সেটা নিয়ে ভাবা উচিত না। বরং এটাই ভাবা দরকার, অন্যের ক্ষতি না করে আপনার শখ পূরণ করতে কোন অসুবিধা নেই।

    দুশ্চিন্তা ও মানসিক চাপ কখনও কখনও মানুষকে অসহায় করে দিতে পারে। তাই এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকা দরকার। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআপনার ‘মিসোফোনিয়া’র সমস্যা নেই তো?
    Next Article সঙ্গীর মানসিক অসুস্থতা থাকলে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 29, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক চিকিৎসাসেবার সময়সূচি প্রকাশিত হয়েছে। উক্ত সূচি…

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.