বাংলাদেশের মানসিক রোগ বিশেষজ্ঞদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে “ন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স অব সাইকিয়াট্রি” । আগামী ২১ ডিসেম্বর কনফারেন্সটি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনলাইনে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। কনফারেন্সটিতে যোগ দিতে আগ্রহীদের আগামী ২৫ নভেম্বর, ২০২১ এর মধ্যে sum.tariq@gmail.com ইমেইলে জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও এই লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।
ইতোমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতে বাকি আর মাত্র ০১ দিন।
কনফারেন্সটিতে ইন্টার্ন চিকিৎসকদের আমন্ত্রণ জানিয়ে বিএপি’র সাধারণ সম্পাদক জানান, চলতি বছর আমরা সকল সদ্য স্নাতক পাশ করা ইন্টার্ন চিকিৎসকদের অর্থাৎ যারা মনোবিদ্যায় কর্মজীবনের পরিকল্পনা করছেন বা আগ্রহী তাদের আমাদের সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
ডা. তারিকুল আলম আরো জানান, ইন্টার্ন চিকিৎসকরা সম্মেলনের সকল সুযোগ সুবিধাও পাবেন। আমি বিশ্বাস করি আপনারা (ইন্টার্ন চিকিৎসক) সম্মেলনের মাধ্যমে অনেক উপকৃত হবেন।
মনোবিদ্যায় যারা ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এক সুবর্ণ সুযোগ। তাই আর দেরী না করে দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে


