Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমি সব কিছু অপেক্ষাকৃত দ্রুত ভুলে যাচ্ছি
    প্রশ্ন-উত্তর

    আমি সব কিছু অপেক্ষাকৃত দ্রুত ভুলে যাচ্ছি

    প্রফেসর ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমানBy প্রফেসর ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমানAugust 14, 2016No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যাঃ
    আসসালামু
    আলাইকুম। আমি অন্তর (ছদ্ম নাম)।আমার বয়স ২৩, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (বিবাহিত)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমি সব কিছু অপেক্ষাকৃত দ্রুত ভুলে যাচ্ছি। খুব পরিচিতদের নামও কয়েকদিন দেখা না হলেই ভুলে যাচ্ছি, পরিচিত কাউকে দেখলে হঠাৎ করে মনে পড়েনা, জানাশোনা কারো নাম নিয়েও কনফিউশনে ভুগি (যেমন রিদয় নাকি রিয়াদ)। ভাল করে পরিচিত হওয়ার ১ সপ্তাহ পর যদি অন্য কোথাও দেখি কনফিউশনে পড়ে যাই (চেহারা কিছুটা মনে পড়ে কিন্তু কোথায় দেখেছি, জুনিয়র নাকি সিনিয়র মনে করতে পারিনা)। একসাথে চার পাঁচজনের সাথে পরিচিত হলে কারো নামই মনে থাকেনা। বারবার পরিচিত হয়েও ১৫-২০ দিন পরে আবার ভুলে যাই। একটু দুর থেকে কাউকে দেখলে সে যত দ্রুত আমাকে চিনতে পারে আমি তত দ্রুত চিনতে পারিনা। আমার মনোযোগে সমস্যা হচ্ছে, এক বিষয়ে বেশিক্ষণ মনোযোগ থাকেনা। সমস্যাটি এক দেড় বছর ধরে হচ্ছে। আগে স্বাভাবিক মনে হত কিন্তু ইদানিং খুব প্রকট আকারে বেড়েছে। পড়ালেখার ব্যাপারেও একই সমস্যা। মাথায় কোনো আঘাত লাগেনি, কোনো স্ট্রেসও অনুভুত হয়না কিন্তু তিন বছর আগে এডমিশনের পড়া অতিরিক্ত বেশি পড়ার কারণে ১২ দিন অসুস্থ ছিলাম ঐ ১২ দিন পড়তে বসলেই মাথা গরম হত, পড়তে পারতাম না। খুব সমস্যায় ভুগছি সমাধান জানাবেন আর ডাক্তার দেখাতে হলে কোন ধরনের চিকিৎসা নেব? সাইকোথেরাপি, সাইকিয়াট্রি নাকি নিউরোলোজি? জানাবেন প্লিজ।
     
    পরামর্শঃ
    তুমি এখনও ছাত্র, বয়স মাত্র ২৩ বছর। এ অবস্থায় তোমার যে মনে থাকেনা, কাউকে কোথায় দেখেছ ঠিকমত মনে করতে পার না বা কোন জায়গায় দেখেছ মনে করতে পার না; এটা এক ধরনের মেমোরি ডিস্টারবেন্স। এ ধরনের মেমোরি ডিস্টারবেন্স সাধারণত যাদের বয়স বেশি তাদেরই হওয়ার কথা। এ বয়সে এ ধরনের সমস্যা সাধারণত হওয়ার কথা না। তবে কখনও কখনও মানুষ যদি টেনশনে থাকে বা তার মধ্যে কোনো কারণে অতিরিক্ত উদ্বেগ বা মানসিক চাপ থাকে, আবার তুমি যে বললে মনোযোগ দিতে পারছ না; এই মনোযোগের অভাবেও এধরনের সমস্যা হতে পারে। সাধারণত আমরা যে স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া রোগের কথা বলি সেটা বয়স্কদের হয়ে থাকে। তাছাড়া অল্প বয়সে ডিমেনশিয়া হয় যদি কোনো কারণে এডিক্টেড হয়। তোমার স্মৃতিভ্রমের কারণ হতে পারে মনোযোগের অভাব অথবা হয়তো তুমি কোনো কারণে মানসিক চাপে আছ বা অ্যাংজাইটিতে ভূগছ বা তোমার মধ্যে ডিপরেশনও থাকতে পারে যা তুমি বলনাই। এর ফলে তোমার যে স্মৃতিভ্রম হচ্ছে সেটাকে আমরা বলি সিউডো ডিমেনশিয়া ; সিউডো ডিমেনশিয়া হল মানুষের কিছু কিছু মনে থাকে ,কিছু কিছু ভুলে যায়। আর ডিমেনশিয়া হল একেবারে ভুলে যাওয়া। বিভিন্ন কারণে তোমার সমস্যা হতে পারে। পরিবারে কোনো বিষয়ে কোনো মানসিক চাপ আছে কিনা, তুমি বিয়ে করেছ তাই বিবাহিত জীবনে  আবার যেহেতু তুমি এখনও ছাত্র তাই পড়াশুনাতে চাপ আছে কিনা সেগুলো জানার দরকার ছিল।
    তুমি জানতে চেয়েছ কোন ধরনের চিকিৎসা নিবে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমার একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তিনি যদি মনে করেন তুমি টেনশনে ভূগছ বা তোমার ডিপ্রেশন আছে এবং এর পিছনে কোনো কারণ আছে, কোনো রিলেশনশিপ প্রবলেম আছে তখন সাইকোথেরাপী প্রয়োজন হতে পারে। আর এ মুহূর্তে কোনো নিউরোলজি দেখানোর প্রয়োজন নেই। কারণ অরগানিক কোনো সমস্যায় আমরা নিউরোলজি দেখাতে বলি। যেমন: মাথায় আঘাত লাগার জন্য হেমাটোমা হলে বা ব্রেনের অন্য কোনো সমস্যা হলে। সেক্ষেত্রে অনেক লক্ষণ দেখা যায়। তোমার সেরকম কোনো সমস্যা নেই আর তুমি মাথায়ও কোনো আঘাত পাওনি। তাই তুমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাও এবং তিনি যে পরামর্শ দিবেন সেভাবে চিকিৎসা নাও। আশা করি উপকার পাবে।

    পরামর্শ দিচ্ছেন,
    প্রফেসর ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান


    দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleফ্রান্সে সন্ত্রাসী হামলার অনেক প্রত্যক্ষদর্শী মানসিকরোগে আক্রান্ত
    Next Article বিষণ্নতা নিয়ে মার্কিন সাঁতারুর স্বর্ণ জয়
    প্রফেসর ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান

    Related Posts

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    October 4, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.