Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মহত্যার ব্যাপারে সচেতনতা আগের চাইতে এখন অনেক বেশি
    সাক্ষাৎকার

    আত্মহত্যার ব্যাপারে সচেতনতা আগের চাইতে এখন অনেক বেশি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 21, 2016No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গত ১০ সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বাংলাদেশে আত্মহত্যার প্রেক্ষাপট কেমন, আত্মহত্যা প্রতিরোধে কী কী কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে কী কী পরিকল্পনা নেয়া হবে এসব নিয়ে মনেরখবর প্রতিনিধির সাথে কথা বলেন ‘সোস্যাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ’ (এসএসপিবি)-এর সভাপতি ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. ওয়াজিউল আলম চৌধুরী।

    স্যার, আত্মহত্যার বাংলাদেশ প্রেক্ষাপটটা কেমন?

    আত্মহত্যা নিয়ে বাংলাদেশ প্রেক্ষাপটটা এমন যে এখানে এ বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা হয় না বললেই চলে। অনেক কিছু নিয়েই আলোচনা হয় না তারমধ্যে আত্মহত্যার বিষয়টি বেশ স্পর্ষকাতর একটি বিষয়, বিশেষ করে এদেশের জন্য। এখানে আত্মহত্যা বিষয়টি নিয়ে সবার মধ্যে লুকানোর একটি প্রবণতা লক্ষ্য করা যায়।

    এ অবস্থার পরিবর্তনের জন্য আপনাদের কোনো কর্ম পরিকল্পনা রয়েছে কি?

    আশার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকেই আত্মহত্যা প্রতিরোধে একটি ইনস্টিটিউট করার প্রস্তাব করেছিলেন। যখন আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ছিলাম তখন চিঠিটি আমার কাছে এসেছিল এবং সেই চিঠির প্রেক্ষিতে একটি প্রতিবেদন আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দাখিল করি। যেহেতু আমি এখন সরকারী চাকুরিতে নেই সেহেতু তার বর্তমান অবস্থা সম্পর্কে আমার জানা নেই।

    আত্মহত্যা প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা তৈরির কোনো পরিকল্পনা?

    আত্মহত্যার ব্যাপারে সচেতনতা আগের চাইতে এখন অনেক বেশি। এবং এই সচেতনতা তৈরি হয়েছে মূলত মিডিয়ার কল্যাণে। এখানে আমাদেরও কিছু কর্ম পরিকল্পনা রয়েছে তবে যেহেতু আমাদের এই আত্মহত্যা প্রতিরোধ সোসাইটির বয়স মাত্র এক বছর তাই এখনও মাঠ পর্যায়ের কাজে আমরা নামতে পারিনি।

    [int-quote] বাংলাদেশের মেয়েদের বেশি আত্মহত্যার একটি অন্যতম প্রধান কারণ বিষণ্ণতা। কারণ এমনিতেই মেয়েদের মধ্যে বিষণ্ণতার হার বেশি। আবার এদেশের মেয়েদের মধ্যে একটা নিরবতার ভাব লক্ষ্য করা যায়। এর কারণ অবশ্য রয়েছে, এদেশের নারীরা এখনও সেভাবে অগ্রসর হয়নি যে নিজের সমস্যা নিজে বলবে বা নিজেই বিশেষজ্ঞের শ্মরণাপন্ন হবে। একদিকে মেয়েরা ঘর সামলায়, রান্নাবান্না করে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে ব্যাপারটি সহজ মনে হলেও কাজগুলো ভীষণ জটিল, এই একই ধরনের জটিল কাজ নিয়মিত করতে করতে তারা এক সময় বিষণ্নতায় আক্রান্ত হয়। আবার আরেকদিকে সন্তান ধারণ এবং সন্তান জন্মদান পরবর্তী বিষণ্নতা প্রায় ৯০ শতাংশ মেয়ের মধ্যে দেখা যায়। কিন্তু একজন গর্ভধারীনীর যে মানসিক যত্নের প্রয়োজন সে ব্যাপারটি আমরা গুরুত্বের সাথে নেই না বা অনেক ক্ষেত্রে জানি না।[/int-quote]

    আত্মহত্যা বিষয়ক প্রচারণায় মিডিয়ার অনেক দূর্বলতাও রয়েছে। বিশেষকরে এদেশের গণমাধ্যম কর্মীগণ আত্মহত্যায় মিডিয়ার ভূমিকা বিষয়ে যেসব গবেষণা রয়েছে সেটি তারা কীভাবে পেতে বা জানতে পারেন?

    এইযে মাঠ পর্যায়ে আমাদের বিভিন্ন পরিকল্পনা তার একটি হচ্ছে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন যেমন স্থানীয় চেয়ারম্যান মসজিদের ইমাম অর্থাৎ যাদের কথা মানুষ শোনে তাদের ট্রেনিং দেয়া এবং একই সাথে মিডিয়াতে যারা কাজ করেন তাদেরও এই ট্রেনিং-এর সাথে সংযুক্ত করা।

    বাংলাদেশে আত্মহত্যার হার কেমন?

    পুলিশ রেকর্ড এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন ২৮ জন আত্মহত্যা করে। এবং ভয়াবহ ব্যাপার হচ্ছে এর ২৫ গুণ মানুষ আত্মহত্যার চেষ্টা করে। আগেই বলেছি আত্মহত্যা নিয়ে এদেশে লুকোচুরির একটা ব্যাপার আছে তাই আমার ধারণা এই হার আরো অনেক বেশি হবে।

    প্রতিটা আত্মহত্যাই ভিন্ন তবুও কিছু কমন ফ্যাক্টর থাকে। বাংলাদেশ প্রেক্ষাপটে এই কমন ফ্যাক্টরগুলো কি?

    এদেশে আত্মহত্যার জন্য সবচাইতে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে যশোর ঝিনাইদহ এলাকা। এখানকার একটা ব্যাপার হলো এ অঞ্চল বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো নয়। দেশের অন্যান্য স্থানের মানুষদের যেভাবে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় যেমন নদী ভাঙ্গন জলোচ্ছাস অথবা উত্তরবঙ্গে খরা। কিন্তু যশোর ঝিনাইদহ অঞ্চলে এমন সমস্যা কম বা তাদের প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয় কম। এই যে টিকে থাকার যুদ্ধ এটা তাদের সেভাবে করতে হয় না বলে ছোটখাটো সমস্যাতেই তারা অনেক বেশি আবেগি হয়ে উঠে। তাছাড়া সারা দেশের ক্ষেত্রে অভাব, প্রেমে ব্যর্থতা, বেকারত্ব, বৈষম্য, যৌতুক, পারিবারিক কলহ ইত্যাদি বিষয়গুলো আত্মহত্যার একটি বড় কারণ।

    আত্মহত্যার উপকরণের সহজলভ্যতা আত্মহত্যার হারকে আরো বাড়িয়ে দিচ্ছেনা কি?

    হ্যাঁ, আত্মহত্যার সামগ্রিক বিষয়টি আমরা যদি পর্যালোচনা করতে যাই তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিকটি উঠে আসে তা হলো আত্মহত্যার উপকরণের সহজলভ্যতা। তারমধ্যে কীটনাশক অন্যতম। একদিকে কৃষকের কীটনাশক ব্যবহার করতে হয়ই, কিন্তু ব্যবহারের পর তারা সেটিকে সেভাবে একটি নিরাপদ স্থানে রাখতে পারে না। আরেকটি হলো বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ। ঘুমের ওষুধগুলো সেভাবে মৃত্যুর কারণ হয় না, তবে একবার দুইবার তিনবার অনেকগুলো করে ঘুমের ওষুধ খেলে সেটি শরীরে স্থায়ী প্রতিক্রিয়া তৈরি করে।

    এগুলো নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা বা নীতিমালার প্রস্তাব সরকারকে করেছেন কি?

    ওষুধ বিক্রির ক্ষেত্রে সরকারের তো আগে থেকেই নীতিমালা রয়েছে, কিন্তু দেশের অধিক জনসংখ্যার প্রেক্ষিতে সরকারে লোকবল সংকটের কারণে সে নীতিমালার প্রয়োগ সেভাবে হচ্ছে না। আর কীটনাশক ব্যবহার ও সংরক্ষণ নিয়ে নীতিমালা তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এমন একটি নীতিমালা তৈরি করা বা তার প্রয়োগটা বেশ দূরহ। কৃষকের কীটনাশক লাগবেই আবার এদেশের কৃষকদের যেখানে নিজেদের থাকার বন্দোবস্তই হয় না সেখানে আলাদাভাবে কীটনাশক রাখার বন্দোবস্তই বা তারা করবে কীভাবে। আসলে এক্ষেত্রে নীতিমালার চাইতে যেটা বেশি জরুরি তা হলো সচেতনতা।

    এবারের আত্মহত্যা প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য ছিল ‘কানেক্ট কমুউনিকেট কেয়ার’। কাদের সাথে কানেক্ট হয়ে কমিউনিকেট করতে হবে?

    অবশ্যই প্রথমে যারা আত্মহত্যার চেষ্টা করে বেঁচে ফিরেছে তারা, তারপর যারা আত্মহত্যা করেছে বা করার চেষ্টা করেছে তাদের পরিবার। এছাড়া কিছু কিছু মানসিক রোগ রয়েছে যেমন বিষণ্নতা, সিজোফ্রেনিয়া, এংজাইটি এসব রোগের কারণেও আত্মহত্যার মতো ঘটনা ঘটে।

    বাংলাদেশে যতটুকু পরিসংখ্যান রয়েছে তাতে দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। সারা বিশ্বে যেখানে বয়ষ্ক এবং পুরুষদের মধ্যে আত্মহত্যার হার বেশি দেখা যায় সেখানে বাংলাদেশের চিত্র পুরোটাই উল্টো। এর কারণ কী হতে পারে?

    হ্যাঁ, মেয়েরা বেশি এবং কমবয়সী মেয়েরা বেশি। ব্যতিক্রম হলেও ব্যাপারটি ব্যাক্ষার যোগ্য। বাংলাদেশের মেয়েদের বেশি আত্মহত্যার একটি অন্যতম প্রধান কারণ বিষণ্ণতা। কারণ এমনিতেই মেয়েদের মধ্যে বিষণ্ণতার হার বেশি। আবার এদেশের মেয়েদের মধ্যে একটা নিরবতার ভাব লক্ষ্য করা যায়। এর কারণ অবশ্য রয়েছে, এদেশের নারীরা এখনও সেভাবে অগ্রসর হয়নি যে নিজের সমস্যা নিজে বলবে বা নিজেই বিশেষজ্ঞের শ্মরণাপন্ন হবে। একদিকে মেয়েরা ঘর সামলায়, রান্নাবান্না করে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে ব্যাপারটি সহজ মনে হলেও কাজগুলো ভীষণ জটিল, এই একই ধরনের জটিল কাজ নিয়মিত করতে করতে তারা এক সময় বিষণ্নতায় আক্রান্ত হয়। আবার আরেকদিকে সন্তান ধারণ এবং সন্তান জন্মদান পরবর্তী বিষণ্নতা প্রায় ৯০ শতাংশ মেয়ের মধ্যে দেখা যায়। কিন্তু একজন গর্ভধারীনীর যে মানসিক যত্নের প্রয়োজন সে ব্যাপারটি আমরা গুরুত্বের সাথে নেই না বা অনেক ক্ষেত্রে জানি না।

    আত্মহত্যা প্রতিরোধে মনেরখবর পাঠকদের কিছু প্রাথমিক ধারণা দিবেন কি?

    আত্মহত্যা মূলত দুই রকমের হয়ে থাকে। প্রথমত কিছু মানুষ হঠাৎ আত্মহত্যা করে, তাদেরকে নজরে রাখা মুশকিল। আরেক প্রকার রয়েছে যারা পরিকল্পনা করে আত্মহত্যা করে থাকে। একটু সচেতন হলেই এ ধরনের মানুষদের আত্মহত্যার চেষ্টা রোধ করা সম্ভব। যারা বিষণ্নতা, সিজোফ্রেনিয়া বা এংজাইটির মতো মানসিক রোগে আক্রান্ত বা যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছে ভাবছে অথবা বলছে জীবনটা তার কাছে বোঝা মনে হয়, তার জন্য অন্যরা কষ্ট পাচ্ছে, অথবা কেউ বলছে তার আত্মহত্যা করতে ইচ্ছে হয় বা আত্মহত্যা করতে চায়। এসব ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে। এবং প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে।

    ধন্যবাদ আপনাকে স্যার

    ধন্যবাদ মনেরখবরকেও

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যা প্রতিরোধ গড়ে তোলা সম্ভব পরিবার ও সমাজ থেকেই
    Next Article বিশ্বে প্রতি তিন সেকেন্ডে একজন ডিমেনশিয়ায় আক্রান্ত হয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.