Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আচরণগত সমস্যার সঙ্গে রয়েছে মাদকাসক্তির সম্পর্ক
    অপরাধ আচরণ

    আচরণগত সমস্যার সঙ্গে রয়েছে মাদকাসক্তির সম্পর্ক

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 26, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আচরণগত সমস্যার সঙ্গে রয়েছে মাদকাসক্তির সম্পর্ক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আচরণগত সমস্যার সঙ্গে ওতপ্রোত সম্পর্ক রয়েছে মাদকাসক্তির। এই সম্পর্ক উভয় দিকেই হতে পারে, যেমন কারো যদি আচরণগত সমস্যা (যেমন, কন্ডাক্ট ডিজঅর্ডার, অপজিশনাল ডিফাইন ডিজঅর্ডার ইত্যাদি) থাকে তবে তার মাদকাসক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আবার যার মাদকাসক্তি রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের আচরণগত সমস্যা দেখা দিবে।

    এখন আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে আচরণগত সমস্যা কি? 

    আচরণগত সমস্যা হচ্ছে ঐ সমস্ত আচরণ যা কোন মানুষকে কোন কিছু শিখতে বাধাগ্রস্ত করে বা অন্যের সঙ্গে সম্পর্ক গড়তে বা রক্ষা করতে সমস্যা তৈরি করে।

    কোন মানুষ যদি মাদকাসক্ত হয়ে যায় তবে তার ভিতরে নিম্নলিখিত আচরণগত সমস্যা দেখা দিতে পারে যেমনঃ

    • লেখাপড়ায় অমনোযোগিতা বা রেজাল্ট খারাপ করা
    • অযথা দ্বন্দ্বে জড়িয়ে পড়া বা অবাধ্য হওয়া বা অন্যের সঙ্গে মত নয় জড়িয়ে পড়া
    • বেশভূষা বা চেহারায় পরিবর্তন লক্ষকরা যেতে পারে
    • সে যদি স্কুলে বা কলেজে পড়ে অথবা কোন চাকরি করে তবে সে চাকরিতে, স্কুলে,কলেজে বা ভার্সিটিতে না যেতে পারে
    • রাগ নিয়ন্ত্রণে সমস্যা হওয়া
    • না বলে টাকা পয়সা নিতে পারে বা জিনিসপত্র বিক্রি করে দিতে পারে
    • তার ভেতরে অ্যাংজাইটি বা ডিপ্রেশন দেখা দিতে পারে
    • সে অসহায়ত্ব বোধ করতে পারে
    • তাঁর খাবারের পরিমাণ বা সময়ের পরিবর্তন দেখা দিতে পারে
    • নিজের ক্ষতিসাধন করতে পারে যেটাকে আমরা ডেলিবারেট সেলফ হার্ম বলি
    • নতুন বন্ধুত্ব গড়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বা পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে সমস্যা দেখা দিতে পারে
    • আবার এমন নতুন বন্ধু সৃষ্টি হতে পারে যাদেরকে আগে কখনো দেখা যায়নি বা যাদের সম্বন্ধে আগে ভালো কোন রিপোর্ট ছিল না
    • একা একা থাকতে পছন্দ করবে
    • কোন কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সমস্যা দেখা দিবে
    • তার ঘুমেরসমস্যা হতে পারে যেমন অনেক কম বা বেশি বা অসময়ে ঘুমাতে পারে
    • যুদ্ধাংদেহী মনোভাব বা আর্গুমেন্ট পড়ার প্রবণতা দেখা দিতে পারে
    • বেশি সময় ধরে বাথরুমে থাকতে পারে
    • অন্যকে লাঞ্ছনা করতে পারে
    • প্রচুর মিথ্যা কথা বলতে পারে
    • তার আচরণে বা কথার ভিতরে বিশ্বাসযোগ্যতা পাওয়া যাবে না
    • সর্বোপরিমানসিক স্বাস্থ্যের একটা পরিবর্তন দেখা দিবে

    আমরা যদি কারো ভিতরে উপরোক্ত আচরণগত সমস্যা দেখি তবে অবশ্যই আমাদেরকে মাদকাসক্তের কথা চিন্তা করতে হবে। প্রত্যেকটি বাবা-মায়েরই এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং  যদি উপরে উল্লেখিত  সমস্যাগুলি তার সন্তান বা কোন আত্মীয় স্বজনের মধ্যে দেখা দেয় তবে তাৎক্ষণাৎ কোন একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।

    বাচ্চাদের আচরণগত সমস্যা যেমন কন্ডাক্ট ডিজঅর্ডার, অপজিশনাল ডিফাইন ডিজঅর্ডার ইত্যাদিতে যারা ভুগছে তাদেরকে যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তবে তাদের মাদকাসক্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। ২০১৬ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছে যে, ইয়াং এডাল্টদের মানসিক রোগ যদি সঠিক চিকিৎসা না দেয়া হয় তবে তাদের প্রায় অর্ধেকের পরবর্তীতে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা থাকে।

    তবে সুখের বিষয় হচ্ছে যদি এই সমস্ত আচরণগত সমস্যা যেমন কন্ডাক্ট ডিজঅর্ডার, অপজিশনাল ডিফাইন ডিজঅর্ডার ইত্যাদির সঠিক সময়ে চিকিৎসা দেয়া হয় তবে তার মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।  অপরপক্ষে, যারা মাদকাসক্তিতে ভুগছে তাদের যদি উপযুক্ত চিকিৎসা দেওয়া হয় তবে আচরণগত সমস্যা গুলো ঠিক হয়ে যায় এবং সে  আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে।

    লিখেছেন- ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক এম কামরুল হাসান


    [প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনেরখবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোন দায় নেবে না কর্তৃপক্ষ।]

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/yTsoIJSddFA

     

    মনের খবর মাদক মাদকাসক্তি মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইনসমনিয়া সমস্যা; কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?
    Next Article প্রতারক প্রেমিকার কথা মনে পড়লে যা করবেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    November 5, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.