Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » অধ্যাপক ডা. মোহিত কামালের তিনটি উপন্যাস সমগ্র প্রকাশিত
    কার্যক্রম

    অধ্যাপক ডা. মোহিত কামালের তিনটি উপন্যাস সমগ্র প্রকাশিত

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 14, 20191 Comment3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গত ২ জানুয়ারি ছিল কথাসাহিত্যিক ও মনোচিকিৎসক অধ্যাপক ডা. মোহিত কামালের ৬০তম জন্মদিন। এ উপলক্ষে শুক্রবার (১১ জানুয়ারী) একসঙ্গে প্রকাশিত হলো লেখকের তিনটি উপন্যাস সমগ্র। চারটি উপন্যাসে সাজানো উপন্যাসসমগ্র তিনটি হচ্ছে ‘মনোভুবন’, ‘চলার পথে ফাঁদ’ ও ‘জীবনঝঞ্ঝা’। অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত তিন উপন্যাস সমগ্রের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই আয়োজনে লেখককে জন্মদিনের ফুলের ভালবাসা জানায় বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিশিষ্টজনরা।
    রেজওয়ানা চৌধুরীর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শ্রোতার হৃদয় রাঙিয়ে শিল্পী গেয়ে শোনান প্রার্থনাসঙ্গীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ ও ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ শিরোনামের দুটি গান। এরপর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজ ও শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। গ্রন্থটি নিয়ে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, প্রখ্যাত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস ও শিশুসাহিত্যিক আখতার হুসেন। সভাপতিত্ব করেন সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন। অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন মোহিত কামাল।
    বিশেষ অতিথির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, এই আয়োজনে বইয়ের জন্মের সঙ্গে সমান্তরালে উদ্্যাপিত হলো লেখকের জন্মদিন। মোহিত কামাল গদ্যভাষা অত্যন্ত সৃজনশীল। লেখনীর মাধ্যমে তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। সময়ের ক্রান্তিকালকে উপেক্ষা না করে তিনি ধারণ করেছেন সাহিত্যে। হতাশার বদলে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়েছেন আশার আলো। তাদের মনোজগতের আলোড়ন তোলার চেষ্টা করেছেন। সাহিত্যের ভেতর দিয়ে মননশীল সমাজ গড়ার কাজটি করে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে। এভাবেই বাংলা সাহিত্যে নতুন মাত্রা যুক্ত করেছেন মোহিত কামাল।
    আলোচনায় বিশ্বজিৎ ঘোষ বলেন, এই লেখকের উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ রচনা পাঠকপ্রিয়। তার লেখালেখি আমাদের প্রাণিত করে। কারণ, জীবনকে তিনি দেখেছেন ইতিবাচকভাবে। নষ্ট জীবনের আরাধনার বদলে সাহিত্যের আশ্রয়ে বলেছেন কল্যাণময় জীবনের কথা। তার রচিত ‘উড়াল বালক’ নামের বইটির শিশু-কিশোরদের স্বপ্নমুখী করে তোলে। তার লেখার ভাষা সহজ এবং বর্ণনাভঙ্গি জটিলতামুক্ত। সাহিত্যের মাধ্যমে মননশীল মানুষ তৈরির আকাক্সক্ষায় লিপ্ত এই লেখক।
    হরিশংকর জলদাস বলেন, মাত্র ১২ বছরের লেখক জীবনে ১৭টি উপন্যাস লিখেছেন মোহিত কামাল। তার লেখনীর মধ্যে রয়েছে বোধ ও বুদ্ধির প্রাধান্য। ছোট ছোট অপরিহার্য শব্দটিকে বেছে নেন অনায়াসে। ঢাকা শহর, উচ্চবিত্ত শ্রেণী কিংবা আধুনিক তরুণ-তরুণীরা হয় তার লেখার পটভূমি। লেখকের প্রতি অনুরোধ, তিনি আগামীতে গ্রামীণ জীবন নিয়ে কিছু লিখবেন।
    আখতার হুসেন বলেন, আমার অবাক লাগে, মোহিত কামালের মতো একজন তুমুল কর্মব্যস্ত মনোচিকিৎসক কেমন করে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের উপজীব্য করে ‘মরুঝড়’ নামের উপন্যাস নির্মাণ করেন। বাংলা ভাষায় মধ্যপ্রাচ্যের শ্রমিকদের নিয়ে এটাই প্রথম উপন্যাস। সেই সূত্রে এই লেখক একজন পর্যবেক্ষণশীল মানুষ। তার সাহিত্য অভিযাত্রা উন্মোচিত করেছে নতুন দিগন্ত। ‘উড়াল বালক’ ও ‘সুস্মিতার বাড়ি ফেরা’ বই দুটিও আমাকে মুগ্ধ করেছে। চরিত্র অঙ্কনে তিনি মুনশীয়ানার পরিচয় দেন। মনস্তত্ত্ববিষয়ক উপন্যাসে যোগ করেছেন নতুন মাত্রা। জীবনকে দেখার প্রতিফলন ঘটে তার লেখায়।
    মোহিত কামালকে নিবেদিত আশীর্বচনে অংশ নেন কবি আসাদ চৌধুরী নাট্যজন রামেন্দু মজুমদার। তার জীবনী পাঠ করেন স্বীকৃতি বড়ুয়া। লেখকের লেখার নির্বাচিত অংশ পাঠ করেন আবৃত্তিশিল্পী তাহেরা আফরোজ।
    তিনটি উপন্যাস সমগ্রেরই প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। প্রতিটি উপন্যাস সমগ্রের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা।

    অধ্যাপক ডা. মোহিত কামাল উপন্যাস জন্মদিন মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article৭৫ ভাগ শিশুর যৌন নিপীড়ক নিকটাত্মীয়
    Next Article মনের খবর কে রাখে?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    September 22, 2026

    ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

    September 22, 2026

    দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    September 21, 2026

    1 Comment

    1. Rakibul hasan on February 13, 2019 7:21 pm

      OCD ki valohoi…treatment korale….r ousod there hoina

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.