Close Menu
    What's Hot

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তানকে প্রতিদিন উৎসাহিত করবেন যেভাবে
    শিশু কিশোর

    সন্তানকে প্রতিদিন উৎসাহিত করবেন যেভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 19, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সন্তানকে প্রতিদিন উৎসাহিত করবেন যেভাবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    সন্তান লালন-পালন সহজ কাজ নয়, বরং অন্যতম কঠিন একটি কাজ। কারণ শিশুরা অনুকরণপ্রিয়। একজন শিশু তার আশেপাশের পরিবেশ দেখেই বড় হয়ে ওঠে।

    পরিবার তাদের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ও প্রেরণার জায়গা। আপনি যা বলবেন, যেভাবে কথা বলবেন, যে আচরণ করবেন, যে কাজ করবেন – সব কিছু থেকেই শিখবে আপনার সন্তান। তাই তাদের সামনে খুব সতর্কতার সঙ্গে যেকোনো কাজ করতে হয়।

    বাচ্চাদের সঙ্গে সবসময় ভালো ও নম্র আচরণ করতে হবে। এমন কোনো আচরণ করা যাবে না, যা তাদের মানসিক স্বাস্থ্য ও আত্মসম্মানবোধকে প্রভাবিত করে। কিছু কিছু বাচ্চা যথেষ্ট স্মার্ট, যাদের উৎসাহ বা অনুপ্রেরণার প্রয়োজন হয় না। আবার কিছু বাচ্চার জন্য মোটিভেশন বেশ প্রয়োজন। তাদের আত্মবিশ্বাস বাড়াতে উৎসাহ দিতে হয়। মা-বাবার উৎসাহমূলক কথা ও ইতিবাচক চিন্তা-ভাবনা তাদের মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তাই তারা কোনো ভুল করলে ধরিয়ে দিন, সঠিকটা শিক্ষা দিন। আবার তারা যখন কোনো ভালো কাজ করে, তাদের প্রশংসা করুন।

    এখানে ছোট ছোট কিছু টিপস রয়েছে, যা সন্তানদের সঙ্গে মা-বাবার আরো মজবুত, ফলপ্রসু সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে।

    ১. সন্তানদের উদারতা, পরোপকারিতা-সহ সব ধরনের সদগুণের প্রশংসা করুন।

    ২. অভিভাবকদের পক্ষ থেকে শিশুদের জন্য একটি ভালো উপহার হতে পারে বিল্ডিং ব্লক। এটি তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে।

    ৩. মোকাবেলা করার জন্য তাদেরকে যেকোনো একটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। এর মধ্য দিয়ে ধীরে ধীরে তারা যেকোনো চ্যালেঞ্জ নিতে শিখবে।

    ৪. তাদেরকে নিজে নিজে সমস্যা সমাধান করতে দিন, যাতে তারা কারো সাহায্য ছাড়াই একা একা সমস্যা সমাধান করতে পারে।

    ৫. দৈনিক রুটিন থাকা আবশ্যক। এর মাধ্যমে তারা সময়ের কাজ সময়ে করতে শিখবে।

    ৬. সঙ্গীত ও নাচের ক্লাসে ভর্তি করে দিন। এগুলোর চর্চা তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখবে। সৃজনশীলতা বৃদ্ধি করে তাদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তুলবে।

    ৭. আপনার নিজের সমস্যাও তাদের সঙ্গে শেয়ার করুন। এতে ওরা আপনার আরো কাছাকাছি আসবে, আপনাকে বুঝতে পারবে। আপনার সমস্যাকে নিজের বলে মনে করবে। সহমর্মিতা ও সহানুভূতিশীলতা গড়ে উঠবে।

    ৮. একসঙ্গে সমস্যার সমাধান করুন। যার মাধ্যমে তারা দলগতভাবে কাজ করতে শিখবে। অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

    ৯. রাতে শোয়ার আগে টিভি দেখা বন্ধ করুন। এই খারাপ অভ্যাস পরিত্যাগ তাদের ভালো ঘুমাতে সাহায্য করবে।

    ১০. ‘ভালোবাসা’র চেয়ে আর ভালো কোনো শব্দ অভিধানে নেই। তাদেরকে বুঝতে দিন আপনি তাদেরকে ভালোবাসেন এবং সবসময় তাদের সঙ্গেই আছেন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅতিরিক্ত দুশ্চিন্তা সম্পর্কে দূরত্ব তৈরি করে
    Next Article কনভার্সন ডিজঅর্ডার: হঠাৎ কথা বন্ধ হয়ে যায় যে রোগে…!!
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার বয়স ২৩ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। প্রায়…

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.