Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সংক্রমণের চূড়ায় এখনও পৌঁছেনি বাংলাদেশ: মতামত বিশেষজ্ঞদের
    বিশ্ব পরিস্থিতি

    সংক্রমণের চূড়ায় এখনও পৌঁছেনি বাংলাদেশ: মতামত বিশেষজ্ঞদের

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 11, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সংক্রমণের চূড়ায়ে এখনও পৌঁছেনি বাংলাদেশ
    সংক্রমণের চূড়ায়ে এখনও পৌঁছেনি বাংলাদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরই করোনার প্রকোপ কমতে শুরু করবে৷ এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে ধীরে ধীরে লকডউন তুলে নেয়া যেতে পারে৷ নয়তো পরিস্থতি হঠাৎ খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে৷

    তবে এরইমধ্যে দোকান ও শপিং মল খুলে দেয়ার অনুমতি দিয়েছে সরকার৷ যদিও ঢাকাসহ বড় শহরগুলোতে বেশ কিছু শপিং মল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে দোকান বন্ধ রাখছে৷
    রোববারই বাংলাদেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৮৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন৷ মারা গেছেন ১৪ জন৷ তবে সংক্রমণের প্রবণতা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন এখনও বাংলাদেশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি৷ এই বিষয়ে যথেষ্ট ধারণা পেতে টেস্ট বা পরীক্ষার পরিমান আরো বাড়ানো প্রয়োজন বলেও মত দিয়েছেন তারা৷
    ‘দিনে ২০-২৫ হাজার টেস্ট দরকার’
    বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ৮ মার্চ৷ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে৷ এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত রোগীর সংখ্যা তেমন বাড়েনি৷ যেমন ৭ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ছিলো ৪১ জন৷ সেদিন পর্যন্ত মোট শনাক্ত হয়েছিলো ১৬৪ এবং মারা যান ১৭ জন৷ কিন্তু এরপর থেকে শনাক্ত রোগী এবং মৃত্যু বাড়তে থাকে৷ মে মাসে তা আরো দ্রুত গতিতে বাড়ছে৷  অবশ্য টেস্টের পরিমান যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়েও শনাক্তের সংখ্যা বেড়ে চলছে৷ এখন গড়ে যাদের পরীক্ষা করা হয় তাদের মধ্যে ১৫ থেকে ১৬ ভাগ আক্রান্ত পাওয়া যায়৷ তবে মৃত্যুর হার এখনো শতকরা দুই ভাগের নিচে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের এখানে এখন করোনা টেস্ট বেড়েছে৷ তাই রোগীও বাড়ছে৷ এখন প্রতিদিন পাঁচ হাজার বা তার কিছু বেশি টেস্ট করা হচ্ছে৷ কিন্তু বাস্তব অবস্থা বুঝতে প্রতিদিন ২০-২৫ হাজার টেস্ট দরকার৷ তবে যে টেস্ট হচ্ছে তাতেও প্রতিদিন আক্রান্ত রোগী বাড়ছে৷ এই বাড়ার প্রবণতা অব্যাহত আছে৷ মৃত্যুও বাড়ছে৷ আবার অনেকে মারা যাচ্ছেন করোনার উপসর্গ নিয়ে৷ যারা পরীক্ষার বাইরে থাকছেন৷ ফলে বাস্তব অবস্থাটা বোঝা মুশকিল৷’’
    বিভিন্ন দেশের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় সেসব দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা একটা সময়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়৷ এরপর সেখান থেকে ধীরে ধীরে কমতে শুরু করে৷ চীন আর ইউরোপের বিভিন্ন দেশেও একই ঘটনা ঘটেছে৷ বাংলাদেশে এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কীনা বা কবে পৌঁছাতে পারে সেটি যথেষ্ট পরীক্ষা না হলে বলা সম্ভব নয় বলে জানান জাহিদুর রহমান৷ তিনি বলেন, ‘‘এটা স্পষ্ট যে করোনা সংক্রমণ অব্যাহতভাবে বাড়ছে৷ আর চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর সংক্রমণ কমতে শুরু করবে৷ এই কমা এক-দুইদিনের রেকর্ড দেখে বলা সম্ভব নয়৷ এটা যদি অব্যাহতভাবে কয়েক সপ্তাহ ধরে কমতে থাকে তাহলে আমরা কমছে সেটা বলত পারি৷ কিন্তু সেই পরিস্থিতি আমরা দেখছি না৷’’
    সংক্রমণের হার কমায় ইউরোপের দেশগুলো এখন লকডাউন তুলে নিতে শুরু করেছে৷ রোববার থেকে বাংলাদেশেও ঈদ কেনাকাটার জন্য শপিং মল, দোকান খোলা হয়েছে৷ তবে তার মতে, ‘‘এই পরিস্থিতিতে লকডাউন তুলে নেয়া বা দোকানপাট খুলে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷’’
    ‘পরিস্থতি হঠাৎই খারাপ হতে পারে’
    বাংলাদেশে ৬৪ জেলার সবকটিতেই এখন করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এরমধ্যে শীর্ষে রয়েছে ঢাকা শহর৷ দেশে মোট আক্রান্তের ৫৮ দশমিক ১৪ ভাগ সেখানে৷ এর বাইরে ঢাকা বিভাগে ২৩ দশমিক ২১ ভাগ, চট্টগ্রামে ছয় দশমিক ছয় ভাগ, সিলেটে এক দশমিক ৪৯ ভাগ, রংপুরে দুই দশমিক ৭৪ ভাগ, খুলনায় এক দশমিক ৯৬ ভাগ, ময়মনসিংহে তিন দশমিক ৭৫ ভাগ, বরিশালে এক দশমিক ২৪ ভাগ এবং রাজশাহীতে এক দশমিক ৪০ ভাগ করোনা আক্রান্ত৷
    এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের বেশিরভাগই ছিলেন ঢাকা শহরের৷ ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর  ও রাজশাহীও হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে৷ আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের এখানে উহানের মত সংক্রমণের কোনো ক্লাস্টার নাই৷ এক জায়গায় হয় আবার কমে যায়৷ নতুন জায়গায় শুরু হয়৷ সংক্রমণের এই নতুন জায়গা বেশি৷ আর সংক্রমণের সংখ্যাও বাড়ছে৷ ফলে আমরা এখানো সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে যাইনি৷ কোনটা চূড়ান্ত পর্যায় তা তখনই বোঝা যাবে যখন সংক্রমণ ধারাবাহিকভাবে কমতে থাকবে৷’’
    তিনি মনে করেন টেস্ট কম হলেও তা যদি সঠিক ‘স্যাম্পলিং’ বা প্রতিনিধিত্বমূলক নমুনা অনুযায়ী হয় তাহলে বাস্তব অবস্থা বোঝা যায়৷ ‘‘মহামারির প্রথম ঢেউ যখন এখানে আসে তখন সারাদেশে একশ’র বেশি কিছু রোগী ছিলো৷ তখন অল্প সংখ্যায় হলেও আমাদের মহামারি বুঝতে কিন্তু অসুবিধা হয়নি,’’ বলেন তিনি৷
    তার মতে, করোনায় মৃতের সংখ্যা যা বলা হচ্ছে তার চেয়ে বেশি৷ কারণ অনেকে পরীক্ষা ছাড়াই মারা গেছেন৷ জাহিদুর রহমানের মত তিনিও মনে করেন, করোনা আক্রান্ত কমতে শুরু করলে তবেই পর্যায়ক্রমে নিয়ম মেনে বিভিন্ন কর্মকাণ্ড শুরু করা যায়, খুলে দেয়া যায়, তার আগে নয়৷ ‘‘কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে পরিস্থতি হঠাৎই খারাপ হয়ে যেতে পারে৷ তাই না বুঝে পরিস্থিতি অনুকুলে আসার আগে দোকানপাট, বাজার খুলে দেয়া ঠিক হবে না,’’ বলেন ডা. মোশতাক৷
    সূত্র: ডয়চে ভেলে
    মানিসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8

    করোনা বাংলাদেশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনতুন গাইডলাইনে বাংলাদেশে করোনা আক্রান্তের ৪০ শতাংশ সুস্থ
    Next Article হাবিবুল বাশার ও উৎপল শুভ্র থাকছেন আজ রাতের মনের খবর লাইভ আড্ডায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আত্মহত্যা প্রতিরোধই প্রধান চিকিৎসা

    October 5, 2023

    মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

    October 4, 2023

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.