Close Menu
    What's Hot

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 1
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌন জীবনে মহামারীর প্রভাব
    যৌন স্বাস্থ্য

    যৌন জীবনে মহামারীর প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 3, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আলিঙ্গনের যত গুণ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    সম্প্রতি করা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে কিভাবে করোনা মহামারী আমাদের শারীরিক ও মানসিক অবস্থার সাথে সাথে আমাদের স্বাভাবিক ও দৈনন্দিন যৌন জীবনকে বদলে দিয়েছে।

    করোনা মহামারীর সময়ে আমরা দীর্ঘ দিন ধরে এক প্রকার গৃহবন্দী জীবন যাপন করছি। দীর্ঘস্থায়ী লক ডাউন, আইসোলেসন, সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিষয় গুলো আমাদের দীর্ঘ সময়ের জন্য ঘরের মাঝে থাকতে বাধ্য করছে। তাই অনেকের ধারণা ঘরে থেকে যেহেতু করার মত কাজের বেশ অভাব তাই সময় কাটাতে মানুষ যৌন সহবাসকেই অন্যতম উপায় হিসেবে বেছে নিয়েছে। আবার, করোনা আমাদের মাঝে মানসিক চাপ, শঙ্কা, উদ্বিগ্নতা, হতাশা , একাকীত্ব সহ নানা ধরণের মানসিক সমস্যা বহু গুণে বাড়িয়ে দিয়েছে বলে অনেকের ধারণা এই মানসিক সমস্যাগুলো আমাদের যৌন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে এবং মানুষেরা যৌন সহবাসে আগ্রহ হারিয়ে ফেলছে। করোনা মহামারী কালে আমরা সবাই তো ঠিক এভাবেই যৌন জীবন নিয়ে ধারণা করছি, তাই নয় কি? কিন্তু ধারণা প্রসূত কোন কিছু বিচার করে যে কোন বিষয় সম্বন্ধে সঠিক চিত্র পাওয়া সম্ভব নয়। আসুন দেখা যাক করোনা কালে যৌন জীবনের অভিজ্ঞতা নিয়ে গবেষণা ঠিক কি বলছে।

    ১) অনেকের মাঝেই সঙ্গীর সাথে যৌন সহবাসে অনাগ্রহ জন্মেছে
    সম্প্রতি চিনের গবেষকরা ১লা মে ২০২০ থেকে ৫ই মে ২০২০ পর্যন্ত বেশ কিছু মানুষের উপর তাদের যৌন জীবনে করোনা মহামারীর প্রভাব নিয়ে একটি অনলাইন ভিত্তিক গবেষণা পরিচালনা করেছে। এই গবেষণায় প্রায় ৯৬৭ জন ব্যক্তি অংশ নেয় যাদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এই গবেষণায় দেখা গেছে, প্রায় ২২ শতাংশ মানুষ যৌন জীবনে তাদের আগ্রহ হারিয়েছে এবং প্রায় ৪১ শতাংশ মানুষের যৌন সহবাসে লিপ্ত হওয়ার হার কমেছে। তবে এই গবেষণাতে এটাও দেখা গেছে যে প্রায় ৩০ শতাংশ মানুষের যৌন সহবাসে লিপ্ত হওয়ার মাত্রা বেড়েছে এবং প্রায় ২৩ শতাংশ মানুষের মাঝে পর্ণগ্রাফি ব্যবহারের হার ও বেড়েছে।

    ২) বেশ সংখ্যক নারীদের মাঝে যৌন সক্রিয়তা হ্রাস পেয়েছে
    সম্প্রতি ইটালিতে হওয়া একটি গবেষণায় ৮৯ জন নারী যাদের বয়স ২৮ থেকে ৫০ বছর তাদের মাঝে করোনা কালে তাদের যৌন সক্রিয়তা নিয়ে বিশেষ কিছু তথ্য উঠে এসেছে। এখানে বলা হয়েছে যে, করোনা কালে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা পালন করতে গিয়ে অনেক নারীদের মাঝেই যৌন সক্রিয়তা হ্রাস পেয়েছে। তাদের মানসিক অস্থিরতা তাদের যৌন জীবনে সরাসরি প্রভাব বিস্তার করেছে।

    ৩) দাম্পত্য জীবনে বৃদ্ধি পাওয়া কলহ যৌন জীবনেও অশান্তি সৃষ্টি করেছে
    সম্প্রতি অনলাইনে চলা একটি জরিপে দম্পতীদের যৌন জীবন ও আচরণের উপর তাদের মাঝে করোনা কালীন সময়ের সাথে সম্পর্কিত পারস্পরিক কলহের প্রভাব কতোটা পড়ছে সেটি উঠে এসেছে। এই জরিপে ১৮ থেকে ৯৪ বছর বয়সী প্রায় ৭৪২ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছে। সেখানে তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে, করোনা মহামারীর ফলে উৎপন্ন ক্রমবর্ধমান মানসিক চাপ, দুশ্চিন্তা এবং বাঁধা বিপত্তি তাদের ভালোবাসা পূর্ণ সম্পর্ক ও সাংসারিক জীবনে সমস্যা উৎপন্ন করেছে কি না এবং এসব সমস্যা সরাসরি তাদের যৌন জীবনকে প্রভাবিত করেছে কি না। এক্ষেত্রে অধিকাংশ মানুষই ইতিবাচক অর্থাৎ তাদের যৌন জীবনে সমস্যার কথা জানিয়েছে এবং এই সমস্যাগুলো তাদের মাঝে যৌন আচরণ যেমন আলিঙ্গন, চুমু খাওয়া, হাতে হাত রাখা বা সহবাসের পরিমাণ হ্রাস করেছে।

    করোনা মহামারী আমাদের সবার জীবনকেই দুর্বিষহ করে তুলেছে আর এর সরাসরি প্রভাব পড়েছে আমাদের যৌন জীবনে। করোনা মহামারীর ফলে উৎপন্ন মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, সাংসারিক অন্যান্য সমস্যা আমাদের মাঝে ধৈর্য ও সৌহার্দ কমিয়েছে যা অনেক ক্ষেত্রেই যৌন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক শান্তির জন্য যা করতে পারেন
    Next Article মানসিক চাপ অনুভূত হলে বুক ধড়ফড় করে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 31, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    বর্তমানের এই  গতিশীল যুগে মানুষ হিসেবে আমরা কেমন যেন অধৈর্য হয়ে উঠছি। আবেগ কিংবা অনুভূতিগুলো…

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.