Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক কষ্টের অভিজ্ঞতা এড়িয়ে গেলেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়না
    ফিচার

    মানসিক কষ্টের অভিজ্ঞতা এড়িয়ে গেলেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়না

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 16, 2021Updated:May 16, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক কষ্টের অভিজ্ঞতা এড়িয়ে গেলেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়না
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    যখন মানুষ নিজের মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কষ্টে দুঃখে নিমজ্জিত হয়, তখন সে ভেবে নেয় যে, পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিলেই বুঝি সব কিছুর সমাধান হয়ে যাবে। কিন্তু তেমনটি কখনোই হয়না।

    সুখ, দুঃখ নিয়েই মানুষের জীবন। দুঃখের সময়ে মানসিকভাবে নিজেকে শক্ত রাখা খুবই প্রয়োজন।  নিজের দুর্বলতাগুলো এড়িয়ে গেলে বিপদ সব সময়ই বাড়ে,কখনোই কমেনা।

    কোন কারণে মন যখন বিচলিত থাকে, অনেকেই নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত রাখে। আবার অনেকে শারীরিক কোন চাহিদা না থাকা সত্ত্বেও এ সময়ে প্রচুর খেয়ে ফেলে এবং নিজেকে খাওয়ার মাঝে ব্যস্ত রাখে। চেষ্টা করে নিজেকে সে সব চিন্তা থেকে মুক্ত রাখার যেগুলো তাকে মানসিকভাবে পীড়া দিচ্ছে। তবে প্রকৃতপক্ষে এই কাজগুলো সাময়িক কিছুটা প্রশান্তি দিলেও দীর্ঘস্থায়ী কোন উপকার করতে পারেনা।

    আমরা সবাই চাই যেন আমাদের মানসিক কষ্ট বা যন্ত্রণা খুব দ্রুত দূর হয়ে যায়। এ কারণে আমরা অনেক সময় না ভেবে চিন্তে অনেক কাজই করে ফেলি। যেগুলো বিপদ থেকে মুক্তি তো দেয়ই না, বরং আরও দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করে।

    ১) মনোযোগ অন্যদিকে স্থানান্তরিত করাঃ চলচ্চিত্র দেখা, নেশা করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যধিক সময় অতিবাহিত করা, কিংবা অত্যধিক মাত্রায় খাওয়া- এই সবই একজন মানুষ নিজের মনোযোগ অপ্রীতিকর কোন চিন্তাভাবনা বা মানসিক কষ্ট থেকে অন্য দিকে ফিরিয়ে নেওয়ার জন্য করে। কিন্তু এগুলো মানসিক কষ্টের কোন দীর্ঘস্থায়ী সমাধান দেয়না। বরং এগুলো তাকে দিন দিন আরও অসুস্থ করে তোলে।

    ২) বিপরীতমুখী পরিবেশ এড়িয়ে চলাঃ অনেকেই নিজেকে একটি পরিচিত বলয়ের মাঝে আবদ্ধ রাখতে চেষ্টা করে। নতুন পরিবেশ, নতুন চাকরীতে অনেকেই বিপদের সম্মুখীন হয়, অস্বস্তিকর এবং লজ্জাজনক অবস্থায় পড়ে এবং অনেক সময় লক্ষ পূরণেও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। এসব অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য অনেকেই নিজের চিরাচরিত গণ্ডির বাইরে যেতে চাননা। এতে তার পৃথিবী আরও ছোট হয়ে যায় এবং এটি অনেকাংশেই বিষণ্ণতাকেও বাড়িয়ে দেয়।

    ৩) নিজেকে তাৎক্ষণিক সন্তোষে আচ্ছন্ন রাখাঃ সাময়িক আনন্দে অনেকেই নিজের সন্তোষ খুঁজে নেয়। এটাকেই জীবনে সব থেকে বেশি গুরুত্ব দেয়। তারা এটা ভুলে যায় যে জীবনে উন্নতি করতে হলে কষ্ট সহ্য করতেই হয়। নিজেকে একাগ্র রাখতে হয় এবং চেষ্টা করতে হয়। তবেই সাফল্য আসে। কিন্তু দুঃখ কষ্টের ভয়ে মানুষ সস্তা আনন্দের পথই বেছে নেয়। যা জীবনে তাকে সাফল্যের স্বাদ পেতে বাঁধা দেয়।

    সবারই উচিত মানসিক দৃঢ়তা অর্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা। এটি একটি দ্বিমুখী পন্থা স্বরূপ। আপনি যত বেশি মানসিক দৃঢ়তা অর্জন করবেন, মানসিক কষ্ট ভুলে আবেগ নিয়ন্ত্রণ আপনার জন্য ততোটাই সহজ হবে। আর আপনি যত ভালোভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন, ততোটাই ভালোভাবে মানসিকভাবে সক্ষমতা অর্জন করতে পারবেন।

    অস্বস্তিকর অবস্থা মোকাবেলা করতে পারাটাও একটা দক্ষতা। অন্যান্য দক্ষতার মত এটির উন্নতি করতে হলেও অনুশীলন প্রয়োজন। নিজের যোগ্যতার উপর যত বেশি বিশ্বাস অর্জন করবেন, নিজের উপর ভরসা যত বাড়বে, আপনার মানসিক কষ্ট দূর হয়ে মানসিক দৃঢ়তা ততো বাড়বে এবং ব্যক্তিত্ব ততোটাই পরিপক্ক হবে।

    তথ্যসূত্র: সাইকোলজি টুডে- https://www.psychologytoday.com/us/blog/what-mentally-strong-people-dont-do/201910/3-times-avoiding-misery-causes-misery

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅ্যানোরেক্সিয়া নার্ভোসা: ওজন বাড়ার ভয়
    Next Article শিশুদের মানসিক অবস্থার উপর স্ক্রিন টাইমের প্রভাব
    মনের খবর ডেস্ক

    Related Posts

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.