Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারীর এই দুঃসময়ে মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রভাব
    করোনায় মনের সুরক্ষা

    মহামারীর এই দুঃসময়ে মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 4, 2021Updated:April 4, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারীর এই দুঃসময়ে মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রভাব
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মহামারীকালীন সময়ে আমাদের সবারই জীবন যাত্রায় এসেছে আমূল পরিবর্তন। এই পরিবর্তিত জীবনে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ দখল করে ফেলেছে এবং আমাদের মানসিক স্বাস্থ্য এর ফলে কতোটা প্রভাবিত হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

    কোভিড-১৯ মহামারীর এই বছরে আমাদের সবার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের হার অনেকটা বেড়েছে। যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে সমগ্র পৃথিবীব্যাপী মানুষের দীর্ঘ দিন ধরে কাছের মানুষ, বন্ধু বান্ধব কারও সাথে দেখা করা সম্ভব হচ্ছেনা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও বাইরে ঘুরতে যাওয়া সহ অন্যান্য কোয়ালিটি টাইম অতিবাহিত করা সম্ভব হচ্ছেনা, তাই স্ট্রেস এবং মন খারাপ দূরে রাখতে অধিকাংশ মানুষ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

    এটা নিঃসন্দেহে সত্য যে মহামারীর এই দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। এর মাধ্যমে যেমন বাইরের পরিবেশ, করোনা পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে তেমনি কাছের মানুষদের থেকে দূরে থেকেও তাদের সাথে জুড়ে থাকার সুযোগ আমরা পাচ্ছি। কিন্তু এসব ইতিবাচক দিক এবং সুযোগ সুবিধার পাশাপাশি এর মাত্রাতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ফেলছে বিরূপ প্রভাব। কিছু সুনির্দিষ্ট দিকে দৃষ্টিপাত করলে বোঝা যাবে যে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক ডিভাইসের মাত্রাতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতি সাধন করছে। নিচে সেরকম কিছু বিষয় উল্লেখ করা হল।

    ১) ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময়সীমা বৃদ্ধি
    যেহেতু মহামারীর এই সময়টাতে অধিকাংশ সময় আমাদের ঘরের মাঝেই থাকতে হচ্ছে তাই সময় কাটাতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময়সীমা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমাদের অধিক মাত্রায় নীল রশ্মির সংস্পর্শে থাকতে হচ্ছে যা এসব ডিভাইস থেকে নির্গত হয়। এই অতিরিক্ত নীল রশ্মি আমাদের চোখের ক্ষতি করছে। আমরা অনিদ্রায় আক্রান্ত হচ্ছি। আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটছে। তথা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে।

    ২) মহামারী সংক্রান্ত খবর অধিক হারে শোনার ফলে স্ট্রেস বাড়ছে
    প্রতিদিন অগণিত মানুষের আক্রান্ত হওয়া, করোনায় মৃত্যু বরণ, চারিদিকে শোক, সংক্রমণের আশঙ্কা,অর্থনৈতিক অনিশ্চিত ভবিষ্যৎ ইত্যাদি নানা ধরণের নেতিবাচক খবর আমাদের মানসিক ভাবে দুর্বল করে দিচ্ছে এবং আমাদের স্ট্রেস লেভেল বাড়িয়ে দিচ্ছে। প্রতিনিয়ত এবং অতি মাত্রায় এসব খবর দেখা এবং সারাক্ষণ এসব নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা করার ফলে আমাদের মানসিক স্বাস্থ্য চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং আমরা অত্যধিক দুশ্চিন্তা, ভয়, স্ট্রেস, নিদ্রাহীনতা, ক্ষুধা মন্দা সহ নানাবিধ মানসিক রোগে আক্রান্ত হচ্ছি।

    ৩) ভুল তথ্য আমাদের মানসিক ভাবে হয়রানী করছে
    আমরা সব সময় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে সঠিক তথ্য পাচ্ছি এমনটা নয়। অনেক অনেক বিভ্রান্তিকর তথ্য আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং যেগুলো সরল মনে বিশ্বাস করে আমরা চরম মানসিক চাপের সম্মুখীন হচ্ছি। এর হলে আমাদের মাঝে হতাশা বাড়ছে এবং ভুল তথ্য আমাদের যথাযথ ভাবে মানসিক ও শারীরিক সুস্থতা বিধানের পথে বাঁধার সৃষ্টি করছে।

    সব বিষয়ের ভালো এবং খারাপ দুটো দিকই থাকে। আর আমাদেরকেই নির্ধারণ করতে হবে যে আমরা আমাদের সাথে কোনটা ঘটতে দেবো। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে এই আপদকালীন সময়ে আমাদের সহায়ক হিসেবে গ্রহণ করবো নাকি এর নেতিবাচক প্রভাবে নিজেদের মানসিক ভাবে অসুস্থ করে তুলবো। নিজেদের সচেতনতাই পারে আমাদের এসব সমস্যা থেকে দূরে সুস্থ স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দিতে। আমাদেরকে সচেতন হতে হবে। নিজেদেরকে নিয়ন্ত্রিত হতে না দিয়ে বরং যান্ত্রিক ব্যবহারকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আর তাহলেই আমরা মানসিকভাবে সুস্থ থেকে নেতিবাচক প্রভাব এড়িয়ে এসব যান্ত্রিক মাধ্যমের সুবিধা গ্রহণ করতে পারবো।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/mental-illness-in-america/202012/social-media-during-the-time-covid-19

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমহামারির সময়ে মানসিক অবস্থা
    Next Article দুশ্চিন্তা: সময় ও শ্রমের অপচয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.