Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিভিন্ন পরিস্থিতিতে মানসিক চাপ সামলাবেন কিভাবে
    মানসিক স্বাস্থ্য

    বিভিন্ন পরিস্থিতিতে মানসিক চাপ সামলাবেন কিভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 31, 2022No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের মধ্যেই কোনও না কোনওভাবে মানসিক চাপের জন্ম হয়। যে কোনও পরিস্থিতি বা অবস্থার কারণে আমাদের মধ্যে স্ট্রেস হতে পারে। যেমন- স্কুলের বিষয় নিয়ে একটা বাচ্চার মধ্যে মানসিক চাপ দেখা দিতে পারে; বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে তাদের প্রিয়জনদের কাছে গ্রহণযোগ্য না হয়ে ওঠার জন্য মানসিক চাপের জন্ম হয় আবার কাজের সফলতা বা সম্পর্কজনিত কারণকে কেন্দ্র করে একজন পূর্ণবয়স্ক মানুষের মনে মানসিক চাপ দেখা দিতে পারে।

    স্ট্রেস কি এবং কাকে বলে?

    স্ট্রেস কথাটি আজকাল প্রায় সব ক্ষেত্রেই বহুল-ব্যবহৃত (আর কিছুক্ষেত্রে অতিরিক্ত ও ভুলভাবে ব্যবহৃত) হলেও স্ট্রেস-কে শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা একটু হলেও কঠিন কাজ। আমাদের অবশ্যই মনে রাখা দরকার, রোজকার কাজের চাপ আর স্ট্রেস আলাদা — বিজ্ঞানের দৃষ্টিতে রোজকার টুকিটাকি চাপকে কিন্তু স্ট্রেস বলে না। কোনো চাপকে স্ট্রেস হিসেবে গণ্য করতে হলে সেটা একটা মাত্রা ছাড়াতে হয়।

    স্ট্রেস-এর বিভিন্ন মাত্রাকে বিজ্ঞানী গিলিয়ার্ড সুন্দরভাবে বর্ণনা করেছেন। যেমন:

    1. যে যে কারণে স্ট্রেস হতে পারে (Input function):কর্মক্ষেত্রের চাপ, যেমন, কম সময়ে বেশি কাজ করা, কাজে নির্ভুল থাকার চাপ, প্রতিকূল পরিবেশে কাজ বা তীব্র মানসিক আঘাত/অশান্তির মধ্যে কাজ।
    2. স্ট্রেস-এর কারণে যা যা হতে পারে (Output function):ব্যক্তির নিজস্ব অনুভব (যা ব্যক্তিবিশেষে বিভিন্ন রকম হতে পারে) ও তার আচরণে বদল।
    3. তাতে মনের উপর প্রভাব:এটি স্বাভাবিকভাবেই বিভিন্নরকম হতে পারে।
    4. স্ট্রেস-এর ফলে কোনো মানুষের কার্যক্ষমতার উপর প্রভাব:যা গুণগত এবং পরিমাণগত, উভয়ভাবেই কমতে থাকে।

    যখন আমরা বলি যে আমরা মানসিক চাপের মধ্যে রয়েছি, তখন সাধারণত আমরা এটাই বোঝানোর চেষ্টা করি যে পরিবেশ বা পরিস্থিতির চাহিদা অনুযায়ী আমরা কোনও না কোনও প্রতিবন্ধকতার মোকাবিলা করছি বা বিশেষ কোনও পরিস্থিতির কারণে আমাদের মধ্যে উত্তেজনা এবং অস্বস্তির বোধ জাগছে। ডাক্তার উইলিয়াম আর লোভাল্লো তাঁর ‘Stress and Health’ বইতে স্ট্রেস সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এটা এমন একটা অবস্থা বা বিষয় যার দুটো উপাদান রয়েছে- একটা হল বাহ্যিক উপাদান, যা আমাদের দৈহিক পরিবর্তনের সঙ্গে সরাসরি যুক্ত; আরেকটা হল মানসিক বা মনস্তাত্ত্বিক উপাদান, যার সঙ্গে মানবজীবনের বিভিন্ন পরিস্থিতিতে একজন ব্যক্তিমানুষ কীভাবে তার করণীয় কাজ বা আচরণ করবে তা  যুক্ত থাকে।

    মানসিক চাপকে আমরা জীবনের প্রতিবন্ধকতা হিসেবেই বিবেচনা করি। আমাদের জীবনে ঘটা বিভিন্ন ঘটনার মধ্যে মানসিক চাপ জন্মানোর সম্ভাব্য কারণগুলো লুকিয়ে থাকে। দৈনন্দিন জীবনে রান্না করা বা গাড়ি চালানোর মতো ঘটনা থেকে স্ট্রেসের জন্ম হতে পারে; মানসিক চাপের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কারণগুলো হল পরীক্ষার প্রস্তুতি, চাকরির ইন্টারভিউ বা সাক্ষাৎকার অথবা পুরনো জায়গা ছেড়ে নতুন কোনও জায়গায় চলে যাওয়া, জীবনে ঘটে যাওয়া বড়সড় বিপর্যয় যেমন- প্রাকৃতিক দুর্যোগ বা ভয়াবহ অসুস্থতা প্রভৃতি।

    স্ট্রেস কিভাবে হয়?

    স্ট্রেস বা মানসিক চাপ আমরা সবাই কমবেশি অনুভব করি। মানুষের মন ঠিক কোথায় অবস্থিত, সেটা এক কথায় বলা খুব কষ্ট, কিন্তু মানসিক চাপের প্রভাব কিন্তু শরীরের সর্বত্র কমবেশি পড়ে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে? মূলত যে দুটো পদ্ধতিতে এই প্রভাব কমবেশি শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে, তা হলো:

    1. এন্ডোক্রিন বা হরমোন সিস্টেম
    2. ইমিউন বা প্রতিরক্ষা সিস্টেম

    হরমোন সম্পর্কে আমরা সকলেই আজকের দিনে অল্পবিস্তর জানি। সহজ করে বললে, হরমোন হলো শরীরের সেই রাসায়নিক যা কোনো গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে সাধারণত উৎপত্তিস্থল থেকে দূরে অন্য কোনো অঙ্গের উপর ক্রিয়া করে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির প্রকাশ ও তাদের নিয়ন্ত্রণে সাহায্য করে।

    আমাদের শরীরে হরমোনগুলির কার্যকারিতা সাধারণত একে অন্যের উপর পারস্পরিক ভাবে নির্ভরশীল, অর্থাৎ, একটির বেশী কম নিঃসরণের উপর অন্যটির নিঃসরণ ও সেই মত কাজ করা নির্ভর করে। এই সম্পর্কগুলি অধিকাংশ ক্ষেত্রেই দ্বিমুখী হওয়ায় শরীর জুড়ে হরমোনগুলির কাজ করার ধরণকে বিভিন্ন অক্ষ বা axis -এ কল্পনা করা হয়ে থাকে। এদের মধ্যে HPA axis এবং HPG axis স্ট্রেস প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ ।

    শরীরের ভিন্ন হরমোনগুলির মধ্যে স্ট্রেস বিষয়ক যে হরমোনগুলোর কথা জানা প্রয়োজন তা হলো HPA axis এবং HPG axis।

    HPA axis আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করে। সামগ্রিকভাবে শরীরের ক্রিয়া-প্রক্রিয়া থেকে শুরু করে স্মৃতি, নতুন জিনিস শেখা, অনুভূতি, এমনকি ব্যাথা ও ঘুমের মতো প্রাথমিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলিও অনেকাংশে এই axis-এর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই প্রক্রিয়াটির স্বাভাবিক কর্মক্ষমতায় ব্যাঘাত ঘটলে তা বহুক্ষেত্রেই মন, চিন্তা বা উৎকণ্ঠার বিভিন্ন অসুবিধে বা অসুখে পরিণত হতে পারে। এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্বাভাবিক বুদ্ধি ইত্যাদিতেও ব্যাঘাত ঘটতে পারে।

    HPG বা Hypothalamo-pituitary-gonadal axis অন্যদিকে মানুষের যৌনক্ষমতার স্বাভাবিক পরিণতি প্রাপ্ততার সাথে সাথে সমগ্রভাবে ভালো থাকা, মানসিক সুখ-শান্তি ও কর্মদক্ষতা বজায় রাখতেও বিশেষ ভূমিকা পালন করে। এ প্রসঙ্গে এই axis-এর অন্তর্গত testosterone আর Di-hydro Epiandrosterone হরমোনটির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সাম্প্রতিক গবেষণাতে দেখা যাচ্ছে, উৎকণ্ঠা, ভয় পাওয়া ও তাকে সময়ের সাথে জয় করা এবং স্মৃতিশক্তি রক্ষা করায় এই হরমোনটি বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে। স্মৃতিশক্তি এবং অভিজ্ঞতা থেকে আমরা যা শিখি, তা থেকে আমাদের ভবিষ্যতে আসতে চলা স্ট্রেস ও তার সম্ভাব্য পরিণতি সম্পর্কে সাবধান হতে পারি ও পুরোনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সেই স্ট্রেস-কে আরো ভালোভাবে মোকাবিলা করতে পারি। সঙ্গত কারনেই, এই দুই অক্ষ যখন ঠিকভাবে কাজ করে না তখন এই সমস্ত কাজগুলিও ঠিক ভাবে সম্পন্ন হয় না।

    এই দুই অক্ষ-ই শারীরবৃত্তীয় স্বাভাবিক অবস্থায় পূর্ণ মাত্রায় বা বলা ভালো সঠিক মাত্রায় কাজ করে থাকে এবং শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখে। মুশকিল তখনি হয় , যখন স্ট্রেস-এর কারণে এই দুই অক্ষ বেশি মাত্রায় কাজ করতে থাকে, যার ফল স্বরূপ কিছু হরমোন অধিক পরিমাণে ক্ষরণ হতে থাকে। এতে শরীরের স্বাভাবিক ভারসাম্যটি নষ্ট হয়ে যায়, ফলে নেগেটিভ ফিডব্যাক পদ্ধতি টি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে এবং করটিসল জাতীয় হরমোন আরো বেড়ে গিয়ে স্ট্রেস-এর বিভিন্ন উপসর্গগুলি তৈরি করে।

    Immune system বা শারীরবৃত্তীয় প্রতিরক্ষা ক্ষমতাটির কাজ হলো, শরীরের দুর্গ সৈনিকের মতো পাহারা দেওয়া। বাধা-বিপত্তি-ঝড়-ঝঞ্জা যাই আসুক না কেন, অনুগত সৈনিকের মতো সে তার সমস্ত হাতিয়ার দিয়ে দুর্গ ও দুর্গের মালিককে রক্ষা করে যাবে। তবে যেকোনো সৈনিক যতই পারদর্শী হোক না কেন, তারও যেমন লড়াই করার ক্ষমতা সীমিত, ঠিক একইভাবে শরীরের প্রতিরক্ষা ক্ষমতাটি একটি নির্দিষ্ট সময় অব্দিই বাইরের শত্রুর সাথে লড়তে পারে। বিজ্ঞান শেষ দুই দশকে ক্রমাগত প্রমাণ করেছে যে সর্দি, কাশি বা জ্বর-এর মতো ইনফেকশন-এ যেমন শরীর-এর প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠিক একই ভাবে মানসিক চাপও তাৎক্ষণিকভাবে বা সুদূরপ্রসারী ক্ষেত্রেও শরীরের প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়, যা আমাদের ভিতর থেকে আরো দুর্বল করে দেয়। এই দুর্বল শরীরে অন্য অসুখ বাসা বাঁধতে অল্প সময় নেয় যা খুব সঙ্গত কারণেই আমাদের মানসিকভাবে আরো বিপর্যস্ত করে তোলে। ফলস্বরূপ, স্ট্রেস/চাপ/চিন্তা সব একসাথে ক্রমাগত বাড়তে থাকে। আর এই চক্রের আবর্তে শরীর থেকে মন বেচারা ক্রমশ আরো বিপর্যস্ত হয়ে পড়ে।

    এই দুই অক্ষ-ই শারীরবৃত্তীয় স্বাভাবিক অবস্থায় পূর্ণ মাত্রায় বা বলা ভালো সঠিক মাত্রায় কাজ করে থাকে এবং শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখে। মুশকিল তখনি হয় , যখন স্ট্রেস-এর কারণে এই দুই অক্ষ বেশি মাত্রায় কাজ করতে থাকে, যার ফল স্বরূপ কিছু হরমোন অধিক পরিমাণে ক্ষরণ হতে থাকে। এতে শরীরের স্বাভাবিক ভারসাম্যটি নষ্ট হয়ে যায়, ফলে নেগেটিভ ফিডব্যাক পদ্ধতি টি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে এবং করটিসল জাতীয় হরমোন আরো বেড়ে গিয়ে স্ট্রেস-এর বিভিন্ন উপসর্গগুলি তৈরি করে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    ডিপ্রেশন নারী পুরুষ মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরীক্ষা এবং মানসিক চাপ: এর সমাধান
    Next Article মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বইয়ের ভূমিকা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    November 11, 2026

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    November 10, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.